কিভাবে বাংলা ডোমেইন (.bd) রেজিস্ট্রেশন করবেন?

Share

বাংলা ডোমেইন হচ্ছে আমাদের দেশীয় ডোমেইন। যার শেষে .bd থাকে। এছাড়া আমরা অন্যান্য ডোমেইন যেমন- techno29.com । ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ইতোমধ্যে একটি ব্লগ প্রকাশিত হয়েছে আমাদের সাইটে। ডোমেইন এবং হোস্টিং কি? ওই ব্লগ লিঙ্ক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। বর্তমান বাজারে ডলারের মূল্য বেশি হওয়ায় com, org বা অন্যান্য ডোমেইনগুলোর জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়। অন্য দিকে প্রয়োজন অনুযায়ী ডোমেইনের নাম পাওয়া যায় না। তবে দেশীয় বাজারে বাংলাদেশি ডোমেইনগুলোর জনপ্রিয়তা বেশি। সাধারণ কয়েকটি তথ্যগত পেপার প্রদান করেই সরকারি এ ডোমেইনটি আপনার মতো করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আজকে আমরা আপনাদের বিস্তারিত এ ডোমেইন রেজিস্ট্রেশনের ধাপগুলো নিয়ে আলোচনা করব।



.com.bdএ ডোমেইন যে কোন ব্যবসা, ব্যক্তি বা অন্যান্য পেশায় ব্যবহৃত হয়
.edu.bdশিক্ষা প্রতিষ্ঠানের জন্য
.gov.bdসরকারি ওয়েব সাইট। যা শুধু সরকারি প্রতিষ্ঠান হতে রেজিস্ট্রেশনযোগ্য
.net.bdব্যক্তিগত বা প্রাতিষ্ঠান
.org.bdব্যক্তিগত বা প্রাতিষ্ঠান
.ac.bdশিক্ষা প্রতিষ্ঠানের জন্য। যেমন- ইউনিভার্সিটি
.mil.bdসামরিক প্রতিষ্ঠান
.info.bdব্যক্তিগত বা প্রাতিষ্ঠান। তথ্যগত ওয়েবসাইট হিসেবে ব্যবহারের জন্য
.বাংলাআমাদের বাংলা ভাষার ডোমেইন। ডোমেইনটি হবে পুরোপুরি বাংলা।
বিষয়ভিত্তিক বাংলা ডোমেইন

১. প্রথমত, আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বা সমমান তথ্য স্ক্যান করে রাখুন।

২. সরকারি ডোমেইন রেজিস্ট্রেশন করার ওয়েব সাইট https://bdia.btcl.com.bd এ প্রবেশ করুন। নিচের মতো হোম পেইজ দেখতে পাবেন।

btcl domain

৩. আপনার কাঙ্খিত শব্দ লিখে ডান পাশের ট্যাব থেকে ডোমেইন এক্সটেনশন বাছাই করুন।

৪. Search বাটনে ক্লিক করুন। যদি আপনার ডোমেইনটি অব্যবহৃত থাকে তাহলে আপনাকে স্বাগত জানানো হবে।

৫. এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। মোবাইল নম্বর,ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হবে।

৬. অ্যাকাউন্ট চালু করতে যা যা তথ্য প্রয়োজন হয় সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৭. আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তিগত তথ্যগুলো আপলোড করুন।

৮. যথাযথ প্রক্রিয়ায় ডোমেইন ব্যবস্থাপনা সম্পন্ন করুন।

৯. যথাযথ কর্তৃপক্ষ হতে নির্দেশনা প্রদান করা হবে। যদি সব তথ্য সঠিক হয় তাহলে আপনাকে একটি ডেমান্ড নোট প্রদান করবে যা আপনি মোবাইল ব্যাংকিং কিংবা অন্যান্য মাধ্যমে পরিশোধ করবেন। অন্যথায় যদি সমস্যা থাকে, তাহলে আপনাকে সেই সম্পর্কে অবহিত করা হবে। আপনি তথ্য সঠিক করে পুনরায় এ সেবা নিতে পারবেন।

১০. আপনার ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যে কোন হোস্টিং প্রদান করে এমন প্রতিষ্ঠান হতে হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট চালু করতে পারেন।

হোস্টিং সেবা প্রদান করে থাকে এমন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ে আমাদের প্রকাশিত একটি ব্লগ- Univahost হতে ডোমেইন এবং হোস্টিং কেন ক্রয় করবেন? বাংলা ডোমেইন ছাড়াও অন্যান্য সকল ডোমেইন বা ভিন্ন ভিন্ন হোস্টিং সেবা প্রদান করার জন্য এ প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়।

বছরমূল্য (টাকায়)
2 বছর1400 টাকা
3 বছর1800 টাকা
4 বছর2000 টাকা
5 বছর2500 টাকা
6 বছর3000 টাকা
7 বছর3500 টাকা
8 বছর4000 টাকা
9 বছর4500 টাকা
10 বছর5000 টাকা
11 বছর5500 টাকা
12 বছর6000 টাকা
13 বছর6500 টাকা
14 বছর7000 টাকা
15 বছর7500 টাকা
16 বছর8000 টাকা
17 বছর8500 টাকা
18 বছর9000 টাকা
19 বছর9500 টাকা
20 বছর10000 টাকা
ডোমেইন সীমা এবং মূল্য তালিকা
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News