আপনি কি জানেন- আপনার কম্পিউটার কখন চালু হয়েছে বা কখন বন্ধ হয়েছে। আবার কম্পিউটারটি কিভাবে বন্ধ হয়েছে। ইউপিএস ছাড়া বিদ্যুৎ যাওয়ার জন্য বন্ধ হয়েছে নাকি ব্যবহারকারী সঠিকভাবে কম্পিউটার বন্ধ করেছে? কম্পিউটারে এ তথ্যগুলো কখনো খুবই দরকার হয়ে পড়ে।
উইন্ডোজে কম্পিউটার কখন চালু (Startup) বা বন্ধ (Shutdown) হয়েছে তার রেকর্ড থাকে। এগুলো সাধারণত Event Viewer-এ সংরক্ষিত থাকে। যেভাবে দেখবেন আপনার কম্পিউটার Shutdown নাকি Start হয়েছে।
যেভাবে দেখবেন
- কীবোর্ড থেকে Windows কী চেপে ধরে R চাপুন।
- এরপর টাইপ করুন
eventvwr.mscলিখে Enter বা OK চাপুন। - Windows Logs থেকে System এ যান।
- ডান পাশে Filter Current Log… নির্বাচন করুন।
- নিচের Event ID-গুলো দিয়ে খুঁজুন:
- 6005 – Event Log service started (কম্পিউটার চালু হওয়ার সময়)
- 6006 – Event Log service stopped (স্বাভাবিকভাবে বন্ধ হওয়ার সময়)
- 6008 – Unexpected shutdown (হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া বা জোরপূর্বক বন্ধ)
- 1074 – ব্যবহারকারী বা কোনো সফটওয়্যার দ্বারা Shutdown/Restart করা হয়েছে
- 41 (Kernel-Power) – সঠিকভাবে Shutdown না করে পুনরায় চালু হয়েছে (যেমন বিদ্যুৎ চলে যাওয়া বা পাওয়ার বাটন চেপে বন্ধ করা)
