এই যে আপনারা techno29.com এ প্রবেশ করে আমাদের তথ্যগুলো সম্পর্কে জানতে পারছেন। techno29.com প্রবেশের পর যতগুলো টেক্সট, ভিডিও, ছবি দেখতে পাচ্ছেন এ পুরো ব্যাপারটা কিভাবে সম্পন্ন হচ্ছে? একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে একদম প্রাথমিক পর্যায় হতে পুরো ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরছি। একটা ওয়েবপেইজ প্রাথমিকভাবে কিভাবে কাজ করে সেটা বুঝতে আমাদের জানতে হবে Domain (ডোমেইন) বা Hosting (হোস্টিং) কি? techno29.com এর ডোমেইন এবং হোস্টিং Univahost থেকে নেয়া। আজকে আমরা আপনাদের Univahost এর সাথে পরিচয় করিয়ে দিব এবং Univahost কি ধরণের সেবা প্রদান করে সেটা নিয়ে আলোচনা করব।
Domain : ডোমেইন কাকে বলে? উত্তর : ওয়েবসাইটের যে নামগুলো আপনি দেখতে পান সেগুলো প্রত্যেকটি এক একটি ডোমেইন। যেমন- techno29.com, univahost.com, google.com – এভাবে এক কোটিরও অধিক ওয়েবসাইট রয়েছে অনলাইন বিশ্বে। Company বোঝাতে ব্যবহৃত হয় .com, Organization বোঝাতে .org, Network বোঝাতে .net এভাবে শতাধিক ডোমেইন এক্সটেনশন রয়েছে। তবে এর ভেতর সবচেয়ে জানা-শোনা এবং জনপ্রিয় .com ডোমেইন।
Hosting : হোস্টিং হচ্ছে অনেকটা আপনার মোবাইলের বা কম্পিউটারের হার্ডড্রাইভ বা স্টোরেজ। তবে এর পার্থক্য হচ্ছে এই স্টোরেজ ২৪ ঘন্টা অনলাইনের সাথে যুক্ত থাকে হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে এবং এ স্টোরেজগুলো নিয়ন্ত্রণ করা হয় খুব শক্তিশালী কম্পিউটার সার্ভারের মাধ্যমে যা অত্যন্ত দামী। আপনার তথ্যগুলো ইন্টারনেটের কোন একটা স্থানে সংরক্ষিত রাখা হয়। যাকে আমরা সহজে কম্পিউটার সার্ভার বলি। যেমন ধরুন- আপনি Univahost থেকে একটি ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ ক্রয় করলেন। হোস্টিং এর ঠিকানা (DNS) ডোমেইনের প্যানেলের ভেতর যুক্ত করে দিলেই, উভয়ের মধ্যে একটা ইন্টারনাল সংযোগ তৈরি হয়। পরবর্তীতে ওই ডোমেইনের নাম ব্রাউজারে লিখে এন্টার করলেই হোস্টিং এর সবগুলো তথ্য প্রদর্শিত হয় আপনার সামনে। এই যেমন আমাদের এ ব্লগ পোস্টটির তথ্যগুলো, ছবি ইত্যাদি।
বাংলাদেশ হোক বা বিদেশি প্রতিষ্ঠান হোক ডোমেইন সেবা সব প্রতিষ্ঠানের একই। তাই মূল্য এবং পেমেন্ট যে পন্থায় সহজ হবে সেটাই বাছাই করা উচিত।
ডোমেইন ক্রয় করার দেশি-বিদেশি প্রচুর ওয়েবসাইট আছে। বিদেশি সাইটগুলোতে পেমেন্ট করার জন্য Credit Card প্রয়োজন হবে। তবে বাংলাদেশি সাইটগুলোতে প্রায় সব ধরণের পেমেন্ট ব্যবস্থা রয়েছে। যেমন- BKash, Nagad, Rocket সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এবং প্রায় সবগুলো ব্যাংকসহ আরো অন্যান্য পেমেন্ট গ্রহন করার মতো প্রতিষ্ঠান। আমাদের এ পোস্টে আমরা univahost.com কে পরিচয় করিয়ে দিব। এই প্রতিষ্ঠানটি ডোমেইনসহ নানা ধরণের হোস্টিং নিয়ে কাজ করে থাকে। UNIVAHOST কে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্য হচ্ছে এ প্রতিষ্ঠান হতে আমাদের একাধিক ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা হয়েছে। এদের সাপোর্ট খুবই ভালো। ডোমেইন পর্ব শেষে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায় হোস্টিং নিয়ে আলোচনা করব।
ডোমেইন বাছাইয়ের পূর্বে যে ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, তা হলো- ডোমেইন যেন ছোট এবং সহজবোধ্য হয়ে থাকে। .com ডোমেইনগুলো সার্চের ক্ষেত্রে বা সাধারণ ব্যবহারকারীদের বোঝার স্বার্থে ব্যবহার করা হয়ে থাকে, তাই সম্ভব হলে .com প্রথমে বাছাই করা উচিত।
UNIVAHOST এর ফিচারসমূহ

- ফ্রি SSL : SSL এর ম্যাধ্যমে ডোমেইনের নিরাপত্তা গ্রহন করা হয়ে থাকে। Univahost প্রতিটি ডোমেইন সেবায় SSL যুক্ত করে দেয়। এটি লাইফটাইম ফ্রি।
- নিজস্ব ওয়েব প্যানেল : আপনি ডোমেইন কিনুন বা হোস্টিং। সব সেবাই কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। অর্থ্যাৎ আপনার নামে একটি আলাদা অ্যাকাউন্ট প্যানেল তৈরি হবে। সেই প্যানেলে আপনার যত কেনা-কাটা হবে সবই ওইখানে থাকবে। এতে সুবিধা হচ্ছে- সহজে CPanel প্রবেশ, ডোমেইন হোস্টিং মেয়াদ শেষে নিজে নিজেই পেমেন্ট, টেকনোলজির বিভিন্ন ব্লগ ও খবর সম্পর্কে জানা, সমস্যা হলে টিকিট চালু করার ব্যবস্থাসহ ইত্যাদি।
- তাৎক্ষনিক সমস্যা সমাধান টিকিট ও কল সেবা : আইটি সেবা গ্রহন করবেন কিন্তু কখনোই সমস্যা হবে না এটা কোন ভাবেই সম্ভব না। যদি কোন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন সে ক্ষেত্রে Ticket Open করার ব্যবস্থা রয়েছে। সরাসরি প্রতিষ্ঠান এক্সিকিউটিভের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।
- বিদেশি হোস্টিং : হোস্টিং এর জন্য উন্নত বিশ্বের বিভিন্ন ডেটা সার্ভার ব্যবহার করা হয়েছে। এর ফলে হোস্টিং সেবা থাকে নিরবিচ্ছিন্ন। দেশি BDIX হোস্টিংও রয়েছে।
- ইমেইলে তথ্যগত সেবা : আপনার ডোমেইন বা হোস্টিং সম্পর্কে সময়ে সময়ে আপডেট জানিয়ে দেয়া হয়। এতে সুবিধা হচ্ছে আপনার গ্রহনকৃত সেবাগুলোর মেয়াদ শেষ হচ্ছে কি না বা আপনার সাইট কোনভাবে আক্রান্ত কি না ইত্যাদি সম্পর্কে অবগত হওয়া যায়।
Hosting কিভাবে ক্রয় করবেন
Univahost এ নানা ক্যাটাগরির Hosting রয়েছে । ভালো মানের হোস্টিংগুলোর মূল্য তুলনামূলক বেশি হবে এটাই স্বাভাবিক। তবে সাইটের মান রক্ষার্থে অবশ্যই ভালো হোস্টিং ব্যবহার করা উচিত। আমাদের এ পেইজে হোস্টিং নিয়ে একটি ব্লগ তৈরির কাজ চলছে। ওই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব হোস্টিং এর সুবিধা-অসুবিধা নিয়ে। চলুন দেখে নেই Univahost এর হোস্টিংগুলো কি কি!

Univahost হতে যেই সেবাই গ্রহন করুন প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো ওনাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিনে হতে। এর জন্য কোন চার্জ প্রদান করতে হয় না। অ্যাকাউন্টে প্রবেশ করার পর বাম পাশের নীল রঙের এরিয়া থেকে একদম নিচের দিকে Store দেখতে পাবেন। এই ট্যাবে Univahost এর প্রায় সব হোস্টিং এর তালিকা রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী হোস্টিংটি বাছাই করুন। এছাড়াও অ্যাকাউন্ট ছাড়া বিভিন্ন হোস্টিং এবং কনফিগারেশন সম্পর্কে জানতে ভিজিট করুন https://univahost.com/bd
Univahost যে সিকিউরিটিগুলো প্রদান করে

ডোমেইন কিভাবে ক্রয় করবেন!
১. https://univahost.com – এ প্রবেশ করুন। প্রথম পাতার অনুরূপ নিচের ছবিটি দেখতে পাবেন।

২. Search Your Domain Name – এ আপনার ডোমেইন নামটি টাইপ করে এন্টার চাপুন বা সার্চ বাটনে ক্লিক করুন। যদি আপনার ডোমেইনটি ফাঁকা থাকে তাহলে Available দেখানে অন্যথায় অন্য নামে ডোমেইন খুঁজতে হবে। মনমতো একটা ডোমেইন খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়।
৩. ডোমেইন বাছাই শেষে পরবর্তী কয়েকটি ধাপ সম্পন্ন করুন। পূর্বে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে নির্দিষ্ট পন্থায় পেমেন্ট শেষ করুন। অল্প সময়ের ভেতর আপনার মেইলে বিস্তারিত জানিয়ে দেয়া হবে এবং আপনার তৈরিকৃত অ্যাকাউন্ট থেকে ডোমেইনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
ওয়েবসাইট ডিজাইন
ওয়েবসাইট ডিজাইনটি মূলত আপনি যেভাবে চান তার উপর নির্ভর করে। একটি ভালো মানের এবং সুন্দর ওয়েবসাইট তৈরির জন্য বেশি কিছু প্রিমিয়াম মডিউল বা প্লানইন ক্রয় করতে হয়। ক্রয় করতে হয় প্রিমিয়ান থিম ডিজাইন। যদি একদমই থিম ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা না থাকে তাহলে একজন ভালো ডেভেলপার হতে সাইট তৈরি করতে হয়। ওয়েবসাইট ভেদে ১০,০০০ থেকে শুরু করে আরো উপরে বাজেট বরাদ্দ রাখতে হয়।
