ChatGPT সম্পর্কে আমাদের আগের ব্লগে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা পড়েন নি তারা ChatGPT নিয়ে পৃথিবী তোলপাড়! এটি আসলে কি? ব্লগটি পড়ে নিতে পারেন। তবুও যদি অল্প করে বলি- ChatGPT হচ্ছে এক ধরনের AI (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) সেবা। ChatGPT কে আপনি যে প্রশ্ন করুন না কেন, সে তার কৃত্তিম বুদ্ধিমাত্তা দিয়ে তার উত্তর দিবে। অন্যান্য AI থেকে এর পার্থক্য হচ্ছে সে বৃহৎ পরিসরে অত্যন্ত বুদ্ধিমানভাবে তার উত্তর দিবে। আপনার কাছে মনে হবে সারাসরি জীবন আছে এমন ব্যক্তির সাথে লিখিত কথোপকথন করছেন। ChatGPT বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েবসাইট। ওয়েব দুনিয়ায় অল্প কিছুদিনের ভেতর ChatGPT’র ব্যবহারকারী এতো বেশি বেড়ে গেছে যে, প্রায় সময়ই এই সাইটে প্রবেশ করা যায় না।
ChatGPT এতো দিন যে সেবাগুলো উন্মুক্ত রেখেছে, তার পাশাপাশি ChatGPT নতুন করে ChatGPT PLUS নামে প্রায় একই ধরণের সেবা নিয়ে আসছে। তবে এতে ব্যবহারকারী সাবস্ক্রাইব করার মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন।
OpenAI এর ChatGPT Plus ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশনের জন্য আপনাকে প্রতি মাসে গুনতে হবে $20 (ডলার), এর ফলে আপনি পাবেন তিনটি সুবিধা!!!
যদি আপনি $20 দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে ChatGPT ব্যবহার করেন তাহলে তিনটি সুবিধার কথা প্রতিষ্ঠানটি হতে উল্লেখ করা হয়েছে –
১. সব সময় ChatGPT ওয়েবসাইট ব্যবহার করা যাবে : ওয়েবসাইট এতো ব্যস্ত থাকে যে, সব সময় এর এক্সেস নেয়া যায় না। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
২. সাবস্ক্রাইব করা ব্যবহারকারীর অনুসন্ধান ও উত্তর পাওয়া যাবে দ্রুত : সাধারণ ব্যবহারকারী থেকে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীর ব্যবহার করার দ্রুততা থাকে বেশি। ফলে অনুসন্ধান করা বা পুনরায় উত্তর পাওয়া হবে অনেক দ্রুততম।
৩. নতুন নতুন সব ফিচার ও সেবা : OpenAI এর ChatGPT যখনই নতুন কোন ফিচার আনবে সেটা প্রথমেই সাবস্ক্রাইব করা ব্যবহারকারী পাবেন। এছাড়াও বিভিন্ন সময়ে হালনাগাদ বা নতুন সব সেবা পাওয়া যাবে উক্ত সদস্যদের জন্য প্রথম।
আপাতত, ChatGPT তাদের সাবস্ক্রাইব করা ব্যবহারকারীদের উপরের তিনটি সুবিধার কথা বলেছেন। তবে বাস্তবিক জীবনে ChatGPT যে ছড়িয়ে ভবিষ্যতে ব্যক্তিগত পর্যায়ে না হলেও প্রতিষ্ঠানিকভাবে ChatGPT P;us ব্যবহার অনেক বেড়ে যাবে তা বলার আর অপেক্ষা রাখে না।
