বিশ্ব বাজারে উন্মুক্ত হয়েছে এক মাস হয়নি। তবুও ChatGPT নিয়ে হুলুস্তুর হইচই। ChatGPT হচ্ছে এক ধরণের ChatBot। ChatBot কি আবার? ChatBot হচ্ছে একটি চ্যাটিং প্লাটফর্ম যেখানে প্রশ্ন করলে সম্ভাব্য অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। ChatBot মূলত প্রতিষ্ঠান বা পেইজভিত্তিক সেবা। যেমন ধরুন- কোন একটি ফেসবুক পেইজে কাস্টমার হিসেবে কোন প্রশ্ন জিজ্ঞেস করলেন, এখন আপনি কি আশা করবেন? নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর ওই পেইজের কোন একজন অ্যাডমিন রিপ্লাই দিবে, যে কি না রক্তে মাংসে গড়া মানুষ। ChatBot হচ্ছে মানুষের অবর্তমানে আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাকে সহায়তা করবে। তবে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি- আপনার প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরগুলো ওই পেইজে ChatBot স্ক্রিপ্টে পেইজ অ্যাডমিন আগে থেকেই অ্যাড করে রেখেছে বলেই আপনি কাঙ্খিত উত্তর পেয়েছেন। ChatBot দিয়ে হয়তো অল্প কিছু সাপোর্ট পাবেন কিন্তু পুরোপুরি নয়।
অপর দিকে ChatGPT বৃহৎ পরিসরে কাজ করে। নির্দিষ্ট কোন তথ্যের উপর নির্ভর করতে হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার করা প্রশ্নের উত্তর দিবে। কোন একটি সমস্যা উপস্থাপন করে সমাধান চাইলে সেটারও উত্তর পাওয়া যায়। কোন একটি টপিকের উপর জানতে চাইলে সেটার উপরও চমৎকার ভাবে জানিয়ে দিবে। সারা বিশ্ব যেভাবে ChatGPT এর উপর ঝাপিয়ে পড়েছে, প্রায়ই সার্ভার ব্যস্ত বা ডাউন পাওয়া যায়। তবে নিত্য নতুন আপডেট আসছে এই অ্যাপ্লিকেশনে।
ChatGPT কি?
আমি ঠিক এই প্রশ্নটাই ChatGPT-কে জিজ্ঞেস করেছিলাম। উত্তর অনেকটা এমন ছিল-
ChatGPT একটি ল্যাঙ্গুয়েজ মডেল। GPT হচ্ছে Generative Pre-trained Transformer। যা OpenAI হতে প্রশিক্ষিত হয়েছে। এটি যে কোন ধরণের প্রশ্নের উত্তর দেয় এবং তা সম্পাদনা করতে পারে। অনেক বড় ল্যাঙ্গুয়েজ মডেল যা মানুষের চাওয়া সম্পর্কে জ্ঞান সংগ্রহ করে এবং নিজ থেকে সে ল্যাঙ্গুয়েজ সম্পাদন করে আপনার কাছে তুলে ধরে। মোদ্দাকথা আপনি প্রশ্ন করবেন ChatGPT সে বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিবে। অনেক বড় বড় কোডিং স্ক্রিপ্ট, অ্যাসাইনমেন্ট, রিসার্চ তথ্য ইত্যাদি নিমিষে তুলে ধরছে প্রশ্নকারীর সামনে।
কিভাবে ব্যবহার করবেন :
https://chat.openai.com/auth/login এ প্রবেশ করুন। আপনার ইমেইল, মোবাইল নম্বর, নাম দিয়ে Sign Up করুন। চাইলে আপনার গুগল ও মাইক্রোসফট মেইল অ্যাকাউন্ট দিয়েই সরাসরি প্রবেশ করতে পারেন।

ChatGPT নিয়ে তড়িগড়ি অবস্থায় সারা বিশ্ব :
২০২২ এর শেষে ৩০ নভেম্বর ইন্টারনেট বিশ্বে ChatGPT এর আবির্ভাব। কিন্তু মাস যেতে না যেতেই এর জনপ্রিয়তা এবং আলোচনা তুঙ্গে। Microsoft’র মতো প্রতিষ্ঠান ২০১৯-এ ১০০ কোটি ইউএস ডলার এবং এ মাসে আরো ১ হাজার কোটি ইউএস ডলার ChatGPT এর প্রতিষ্ঠান OpenAI তে বিনিয়োগের ঘোষনা দিয়েছে। বর্তমানে OpenAI এর ChatGPT ল্যাঙ্গুয়েজ মডেল ভার্সন 3.5 কাজ করছে । জানুযারির ৭ তারিখ এসেছে এর সর্বশেষ আপডেট। প্রাথমিক অবস্থায় ChatGPT যে চমক লাগিয়েছে তা দেখে ভবিষ্যতে AI নতুন করে মানুষকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। ধারণা করা হচ্ছে আগামিতে সাড়া বিশ্বের ৪৭ শতাংশ মানুষ তাদের নিজেদের জীবিকা নিয়ে ভাবতে হবে। AI এর বদৌলতে অনেক চাকরির বাজারে আসবে বড়সড় পরিবর্তন।
Google তাদের সার্চ ইঞ্জিন থেকে গত বছর ১২ হাজার কোটি ইউএস ডলার আয় করে থাকে, অন্য দিকে Micorosoft Bing থেকে আয় করে ১ হাজার ১০০ কোটি ডলার। Microsoft এবং Google-এর মধ্যকার দ্বৈরথ অনেক দিনের। তবে Microsoft এবং OpenAI এর সাথে বিনিয়োগ Google’র মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে Micorosoft তাদের সার্চ ইঞ্জিন Bing কে OpenAI এর সঙ্গে যুক্ত করবে। যদি এমনটা হয়ে যায়, তাহলে সত্যিই ChatGPT AI মডেলটি Google কে বড় ধাক্কা দিবে। স্বভাবতই যদি সার্চ ইঞ্জিনে Bing-এ যুক্ত হয়েই যায় তবে Google তার বাজারের রাজত্ব অনেকটাই হারাবে এটা নিশ্চিত।
দেখা যাক AI আগামিকে কিভাবে টেকনোলজিকে নিয়ন্ত্রণ করে। Microsoft এবং Google এর মধ্যকার অবস্থানই বা কি হবে!!!
প্রযুক্তির এ চাহিদার পাশাপাশি AI (Artificial Intelligence) যেভাবে দায়িত্ব পালন করছে অদূর ভবিষ্যতে মানুষের কাজ নিয়ে প্রশ্ন দেখা দিবে। অনেক কাজ আছে মানুষকে ভাবতে হবে না, AI কে জিজ্ঞেস করলেই মিলি সেকেন্ডের ভেতর পাওয়া যাবে উত্তর। যা কিনা মানুষের মস্তিষ্ক সপ্তাহ পার করে দিবে। এভাবে হতে থাকলে মানুষ জাতি সময়ের আবর্তনে আরো বেশি নিস্তেজ হয়ে পড়বে। অনেক আগ থেকে Google এর সার্চের ভূমিকা নিয়ে সমালোচনাও হয়েছে, গুগল মানুষের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে। কিন্তু সব ছাড়িয়ে OpenAI এর ChatGPT এর আগমনে বসবাসের পৃথিবীতে মানুষের ভূমিকা কি থাকবে, সেটাই এখন দেখার অপেক্ষা।
অদূর ভবিষ্যতে আমরা হয়তো AI এর সাথে AI এর দ্বৈরথও দেখতে পাবো।
