আপনারা Youtube তো প্রতিদিনই ব্যবহার করেন। কিন্তু Youtube Premium কি কখনো বাংলাদেশ থেকে ব্যবহার করেছেন? না করেননি। কারণ Youtube Premium তো বাংলাদেশের জন্য উন্মুক্তই করেনি Youtube মালাকাধীন গুগল জায়েন্ট প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি বাংলাদেশে চালু হলো Youtube Premium।
আমরা কি জানি Youtube এবং Youtube Premium এ দুটোর মধ্যে পার্থক্য কি?
সহজ-সরল ভাষায় Youtube এর অ্যাডভান্স কয়েকটি ঢিচার রয়েছে Youtube Premium এ। যা কিনা অর্থের মাধ্যমে আপনাকে ব্যবহার করতে হবে। তবে Premium এর সব চাইতে জনপ্রিয় কয়েকটি ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে বিজ্ঞাপনমুক্ত ভিডিও। Premium এ ভিডিও দেখতে গেলে বিজ্ঞাপন ছাড়াই দেখতে পাবেন। চলুন দেখে নেই কি কি ফিচার রয়েছে Youtube Premium এ।
Youtube Premium এর পেইড ফিচারসমূহ
বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ
Youtube Premium এর মূল ফিচার এটি। ভিডিও চলাকালীন সময়ে বিজ্ঞাপন আসবে না আপনার ফোনে। তবে এর জন্য আপনাকে অর্থ গুনতে হবে কেননা Premium মাসিক সাবস্ক্রিপশন আকারে গ্রহন করতে হয়।
ভিডিও ডাউনলোড করার সুবিধা
আমাদের দেশসহ অনেক দেশই কিন্তু ইন্টারনেট সুবিধা এখনো শতভাগ নয়। এমন কোথাও গেলেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই বা সংযোগের স্পিড খুবই ধীর। Youtube Premium এ আগে থেকেই ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন।
ভিডিও চলাবস্থায় অ্যাপ বন্ধ করার সুযোগ
Youtube থেকে কোন গান শুনছেন এমন অবস্থায় অনলাইনের কোন সাইট ভিজিট করতে চাইছেন। Youtube মিনিমাইজ করলেই তো গানটা বন্ধ হয়ে যাবে তাই না। হ্যাঁ ব্যাপারটা তাই। কিন্তু Youtube Premium এ কিন্তু Youtube অ্যাপকে মিনিমাইজ করে রাখার সুবিধা আছে।
ইউটিউব অরিজিনালস
Youtube Premium আলাদা করে বিভিন্ন দেশের নাটক, গানসহ এন্টারনেইমেন্টমূলক অনেক মিডিয়া প্রকাশ করা হয় যা আপনি শুধুমাত্র Youtube Premium এ পাবেন।
ইউটিউব কিডস্
Youtube এর বিজ্ঞাপন তো গুগলের সব প্ল্যাটফর্মে রয়েছে। Youtube Premium সাবস্ক্রিপশন নেয়ার মাধ্যমে Youtube Kids ও বিজ্ঞাপনমুক্ত দেখতে পাবেন।
ব্যবহার উপযোগিতা
তবে Youtube Premium কিন্তু বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত নয়। এই যেমন বাংলাদেশে সম্প্রতি এলো। এতো বছর কিন্তু আমরা Youtube অ্যাপ থেকে এর প্রাথমিক সেবাগুলো গ্রহন করতাম। এই প্রাথমিক সেবাগুলো বিশ্বের সবার জন্যই উন্মুক্ত। যার জন্য কোন ধরণের অর্থ গুনতে হয় না। তবে Youtube Premium কিন্তু সবার জন্য উন্মুক্ত। Youtube Premium নিতে হয় নির্দিষ্ট সাবস্ক্রিপশন অনুযায়ী।
