শিশুদের YouTube নয় YouTube Kids দিন

Share

YouTube Kids ডিজাইন করা হয়েছে শিশুদের জন্য। এটি একটি ভিডিও শেয়ারিং অ্যাপ। জনপ্রিয় YouTube এর অধীনে শিশুদের সুস্থ্য বিনোদন প্রদানের লক্ষ্যে এ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। YouTube Kids কম্পিউটার এবং স্মার্টফোন উভয় থেকে ব্যবহার করা যায়। সুস্থ্য ও নিরাপদ ইন্টারনেটে ভিডিও অভিজ্ঞতার জন্য এই অ্যাপ্লিকেশনটি এখন খুবই জনপ্রিয়। এতে অপ্রাপ্ত বয়স্ক কনটেন্ট নেই। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিভাবক তাদের সন্তানদের ভিডিও দেখার সময় নির্দিষ্ট করে দিতে পারেন। এছাড়াও এতে বেশ কিছু নিয়ন্ত্রন রয়েছে। যা শিশুদের স্বাস্থ্য ও মানসিকতার জন্য শিশুদের YouTube নয় YouTube Kids দিন। চলুন YouTube Kids মূল বৈশিষ্ট্যগুলো জেনে নেই-

নির্দিষ্ট বিষয়বস্তু

শিশুদের বয়স ভেদে YouTube Kids-এ সমস্ত ভিডিও এবং চ্যানেল অভিভাবক পরিচালনা এবং পর্যালোচনা করতে পারে। অ্যাপটি শুরুর পূর্বে বয়স উল্লেখ করতে হয় বিধায় পরবর্তীতে ভিডিওগুলো উল্লিখিত বয়সভেদে স্ক্রিনে প্রদর্শিত হয়। এর ফলে শিশুরা তাদের উপযুক্ত ভিডিওগুলোই শুধুমাত্র দেখতে পাবে।

সহজ ইন্টারফেস

অ্যাপটি শুরুই হয় ল্যান্ডস্কেপভাবে। তাই তুলনামূলক বাচ্চাদের চোখে কিছু হলেও কম ক্ষতি হয়। সহজে অপশনগুলো ব্যবহার করা যায়। আইকনগুলো রাখা হয়েছে স্বাভাবিক থেকে অনেকটা বড়। অভিভাবকগণ তাদের সন্তানের ভিডিও দেখার সময় নিয়ন্ত্রন করার জন্য এতে ভিডিও চলাকালীন সময়ে রয়েছে একটি টাইমার। ফলে সময়ও নিয়ন্ত্রন করে দিতে পারেন।

অভিভাবকের মাধ্যমে অ্যাপ নিয়ন্ত্রন

অভিভাবকগণ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারেন যে, আপনার সন্তান কোন চ্যানেলগুলো ব্যবহার করতে পারবে আর কোনগুলো পারবে না। পাসওয়ার্ড ব্যবহার করে অভিভাবক সার্চ ও ভিডিও নিয়ন্ত্রন করতে পারবেন। প্রয়োজনে নির্দিষ্ট ভিডিও বা চ্যানেল ব্লক করে দিতে পারেন।

শুধুমাত্র শিক্ষামূলক বিষয়বস্তু

YouTube Kids-এ বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা শিক্ষার ভিডিওসহ শিক্ষামূলক বিষয়বস্তুর একটি পরিসর রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সকল অভিভাবকদের জন্য। কারণ অনাকাঙ্খিত সব ধরণের ভিডিও এখানে ব্লক থাকে। ফলে শুধুমাত্র শিক্ষণীয় বিষয়গুলোই শিশু শিখতে পারবে।

স্বাভাবিক বিজ্ঞাপন

YouTube এর বিজ্ঞাপনগুলো পরিবারবান্ধনভাবে উপস্থাপন করা হয় YouTube Kids এ। অভিভাবকগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে, এভাবে বিজ্ঞাপনের তীব্রতা শিশুদের ক্ষতির কারণ হবে না।

শিশুদের YouTube থেকে দূরে রাখা কঠিন। তবে প্রথম দিন আপনার সন্তানকে YouTube তুলে না দিয়ে YouTube Kids দিন। উপরের উল্লিখিত মডিউলগুলো ইতোমধ্যে জেনে গেছেন যেগুলো আপনার সন্তানকে সুস্থ্য মানসিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। অ্যাপটি এখন প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। পূর্বে ইন্সটল করা না থাকলে অ্যান্ড্রয়েডের PlayStore এবং আইফোনের AppStore থেকে ফ্রি ডাউনলোড করা যায়।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News