আমরা যে বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করি সেটা মূলত দুই ধরণের হয়ে থাকে। এক. AC (Alternative Current) দুই. DC (Direct Current)। এ ব্লগ থেকে Solar বা সৌরবিদ্যুৎ সম্পর্কে ভালো একটি ধারণা পেতে পারেন এখানে। আমরা জানবো- সোলার কি, লোডের পরিমাণ এবং আপনি কোন সোলারটি বেছে নিবেন।
AC (Alternative Current)
এই বিদ্যুৎ দিয়ে আমাদের বাসায় ব্যবহৃত সিলিং ফ্যান, ফ্রিজ, ওভেন, আয়রন মেশিন, ব্লেন্ডার এর মতো মেশিনগুলো চলে। আমরা যে মোবাইল চার্জ করি সেই চার্জারও AC বিদ্যুতের মাধ্যমে সংযোগ দিতে হয়।

DC (Direct Current)
চার্জ লাইট, রিচার্জেবল ফ্যান, ক্রিমার মেশিন এগুলো হচ্ছে DC বিদ্যুৎ। আপনি যে ফোন ব্যবহার করেন সেই ফোনের চার্জার প্রথমে আমরা AC বিদ্যুতে সংযোগ দেই পরে ওই চার্জারের ক্যাবল দিয়ে মোবাইল ফোন চার্জ করে সেটি হচ্ছে DC বিদ্যুৎ।
AC এবং DC বিদ্যুৎ সম্পর্কে তো মোটামুটি আমরা স্পষ্ট ধারণা পেলাম। এখন আমরা আমাদের এ ব্লগের মূল আলোচনায় ফিরে যাই।
সোলার বিষয়ক প্রশ্নোত্তর
সৌর বিদ্যুৎ কি?
সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সেটাই মূলত সৌর বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ দিয়ে DC বিদ্যুতের সব ধরণের ইলেক্ট্রিক যন্ত্রপাতি চালানো যায়। Solar বা সৌর বিদ্যুৎ থেকে আমরা যে বিদ্যুৎ গ্রহন করে থাকি সেটা মূলত DC (Direct Current) বিদ্যুৎ।
আপনার বাসায় সৌর বিদ্যুৎ (Solar) সংযোগ দিতে চাইছেন। এখন কোনটি বেছে নিবেন এ নিয়ে আপনাদের থাকে অনেক ধরণের প্রশ্ন।
একেবারে সহজ উত্তর হলো
১. যদি আপনার ৪/৬ লাখ টাকা বাজেট থাকে তাহলে আপনার বাসায় এতোদিন ধরে ব্যবহৃত সকল ফ্যান, লাইট, ফ্রিজ, পানির মটর সবই সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই পন্থায় DC বিদ্যুৎকে AC বিদ্যুতে রূপান্তর করা হয়ে থাকে উন্নত মানের Inverter দিয়ে। ফলে ১২ ভোল্ট থেকে ২২০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়। বুঝতেই পারছেন আপনার বড় অংকের অর্থ ধরে টান দিবে। ব্যক্তিগতভাবে এ অপশনটা খুব কম মানুষই করে। সাধারণত কোন প্রজেক্ট, খামার, ছোট-খাটো স্টেশন নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য এ কাজ অপশনটি বেছে নেন। এতে সরকারি বিদ্যুৎও সংযোগ দেয়া যায়। ফলে সোলারের অবর্তমানে বিদ্যুতের মাধ্যমে সেবা চালু থাকে।

২. যদি অল্প টাকায় সোলার বা সৌর বিদ্যুৎ স্থাপন করতে চান তাহলে আপনার বাসায় ব্যবহৃত কোন যন্ত্রই সরাসরি সোলার দিয়ে ব্যবহার করতে পারবেন না। যেহেতু সোলার প্যানেল এবং কন্ট্রোলার থেকে DC বিদ্যুৎ বের হয়। আলাদা DC ফ্যান ও লাইট আলাদা করে ক্রয় করতে হবে। এর সুবিধা হচ্ছে ৪০ হাজার টাকার ভেতর ৩টি ফ্যান ও ৫টি লাইট প্রায় ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন। এই ৪০ হাজার টাকার ভেতর ৩টি ফ্যান ও ৫টি লাইটের ক্রয়মূল্য রয়েছে এবং উক্ত টাকার হিসেব করা হয়েছে Hamko ব্র্যান্ডের সোলার প্যানেল ও ব্যাটারি এবং লুমিনাসের ১০ অ্যাম্পেয়ার সোলার কন্ট্রোলার ধরে। আপনারা হয়তো জানেন সোলারের জগতে Hamko ও Luminous খুব উন্নত এবং টেকসই একটি ব্র্যান্ড।
সোলার বিষয়ক আরো একটি পোস্ট –
আপনার কতটুকু প্যানেল এবং কি পরিমাণ অ্যাম্পেয়ারের ব্যাটারি লাগবে
এই হিসেবটা আমরা DC (Direct Current) হিসেবে করছি। ধরুন আপনার বাসায় নতুন করে ৩টি ফ্যান ও ৫টি লাইট লাগাবেন। এখানে আসলে আমাদের কত ওয়াট লাগবে?
১. DC একটি ফ্যান ২৫ ওয়াট। সুতরাং ৩টি ফ্যানের জন্য আমাদের প্রয়োজন হবে 3 x 25watt = ৭৫ ওয়াট (প্রতি ঘন্টায়)
২. DC একটি লাইট ১০ ওয়াট। সুতরাং ৫টি লাইটের জন্য আমাদের প্রয়োজন হবে 5 x 10watt = ৫৫ ওয়াট (প্রতি ঘন্টায়)
তাহলে এখানে আমাদের কতো ওয়াট প্রয়োজন হচ্ছে? ৭৫ ওয়াট + ৫৫ ওয়াট = ১৩০ ওয়াট!
যদি ১৩০ ওয়াট করে ২৪ ঘন্টা ব্যবহার করি তাহলে আমাদের প্রয়োজন হবে- ১৩০ x ২৪ (ঘন্টা) = ৩১২০ ওয়াট।
মোদ্দাকথা, যদি আমরা ২৪ ঘন্টা একটানা ব্যবহার করি আমাদের প্রয়োজন হচ্ছে ৩১২০ ওয়াট!!!!
এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কতটুকু সোলার প্যানেল এবং কি পরিমাণ ব্যাটারি অ্যাম্পেয়ার লাগবে?
সাধারণ একটা সোলার প্যানেল ১২ ভোল্ট বিদ্যুৎ প্রদান করে। DC বিদ্যুৎ জমা থাকে ব্যাটারিতে। ব্যাটারির মূল্য নির্ভর করে অ্যাম্পেয়ারের উপর। ১২ ভোল্ট করে কি পরিমাণ অ্যাম্পেয়ার আমাদের প্রয়োজন হবে এটি জানতে সর্বমোট ওয়াট থেকে ১২ ভোল্ট দিয়ে ভাগ করতে হবে।
মোট লোড ৩১২০ ওয়ার্ট / ১২ ভোল্ট = ২৬০ অ্যাম্পেয়ার ব্যাটার প্রয়োজন হবে।
এখন যদি আপনি ৮ ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করতে চান তাহলে ২৬০ / ৩ = ৮৭ অ্যাম্পেয়ার। প্রায় ৮০ অ্যাম্পেয়ারের ব্যাটারি লাগবে। অ্যাম্পয়ার যত বাড়বে ৩টি ফ্যান ও ৫টি লাইন তত বেশি সময় ধরে চলবে।
কোন সোলার প্যানেল সেরা এবং মূল্য কেমন হয়ে থাকে
মোটামুটি মান : Fortunes, Genetics, Grameen Shakti সহ আরো কিছু প্যানেল ব্র্যান্ড রয়েছে।
উন্নত মান : Hamko, Rahima Afroz, REC, Trina সহ বেশ কিছু ব্র্যান্ড রয়েছে।
কোন ব্যাটারি ভালো এবং মূল্য কেমন হয়ে থাকে
Hamko, Rahima Afroz, Saif Power, Eastern Power, Lucas ইত্যাদি ভালো ব্র্যান্ড।
সাধারণ মানের দিক দিয়ে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে।
সোলার কন্ট্রোলার কোনটি ভালো
বাজারে অনেক ধরণের কন্ট্রোলার রয়েছে। কন্ট্রোলার মূল্য অ্যাম্পেয়ার বৃদ্ধির সাথে নির্ভর করে। সাধারণত ২০০ ওয়াটের একটা প্যানেলে সাথে ১০ অ্যাম্পেয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেই হয়। সেই ক্ষেত্রে Luminous ভালো প্রতিষ্ঠান।
