ইমেইল পাঠানোর সময় CC এবং BCC সম্পর্কে জানেন কি?

Share

প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য ইমেইল অপরিহার্য। প্রতিটি প্রতিষ্ঠানেরই এক বা একাধিক ইমেইল অ্যাড্রেস থাকে। প্রতিনিয়ত যোগাযোগ বা প্রোমোশনাল তথ্যগুলো প্রতিষ্ঠানের কর্মীদের অবগত করা, অফিস আদেশ কিংবা আন্তঃযোগাযোগের জন্য ইমেইলই সবার প্রথম পছন্দ। এটি যেমন নিরাপদ তেমনি ব্যবহারবান্ধব। আপনি হয়তো দেখেছেন একই ইমেইল অনেক ব্যবহারকারীর নিকট পাঠানোর প্রয়োজন পড়ে। এখন আপনি কি একই ম্যাসেজ ১০০ জনের কাছে এক এক করে পাঠাবেন। অবশ্যই না!!! কারণ ইমেইলে CC এবং BCC নামে দুটো অপশন রয়েছে। ইমেইল পাঠানোর সময় CC এবং BCC সম্পর্কে জানেন কি?

gmail compose

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি জিমেইল কম্পোজ। ইমেইল পাঠানোর কাজে এ উইন্ডোটি ব্যবহৃত হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন To, Cc এবং Bcc রয়েছে।

To সম্পর্কে প্রথমে জেনে নেই

একটি ইমেইল পাঠাতে গেলে অবশ্যই To তে গ্রাহকের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এই To ফর্মে কমা ব্যবহার করে একধিক ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা যাবে।

CC (কার্বন কপি)

CC হচ্ছে কার্বন কপি। To তে যেভাবে একটার পর একটা ইমেইল ব্যবহার করে ইমেইল পাঠানো যায় ঠিক তেমনি CC ফর্মেও একাধিক ইমেইলে মেইল পাঠানো যাবে। তবে এখনে আপনি যতজন ইমেইল ব্যবহারকারীর কাছে ইমেইল পাঠাবেন প্রত্যেকেই বুঝতে পারবেন যে আপনি কার কার কাছে মেইল পাঠিয়েছেন। To এবং CC হুবহু ধরণের কাজ করে থাকে।

BCC (ব্লাইন্ড কার্বন কপি)

BCC হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, যা Cc-এর মতোই। BCC ব্যবহার করা হয় যখন আমরা চাই না প্রত্যেক ইমেইল প্রাপক যে মেইলটি পাবেন সেই মেইলটি যেন অন্য প্রাপকের ইমেল ঠিকানা না দেখা যায়। ধরুন আপনি ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনার ২০০জন শুভাকাঙ্খিকে ইমেইল পাঠাবেন। ইমেইল করবেন একটি কিন্তু সেই ইমেইলটি সবার কাছেই পৌছাবে কিন্তু একজন ইমেইল প্রাপক বুঝতে পারবেন না যে, এই ঈদের শুভেচ্ছা মেইলটি অন্য কার কার কাছে গিয়ে পৌছেছে। BCC অনেকটা গোপনীয়তা বজার রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News