Torjoni (তর্জনী) জাতীয় বাংলা ওয়েব ব্রাউজার

Share

তর্জনী – জাতীয় বাংলা ওয়েব ব্রাউজার উন্মুক্ত করল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই অ্যাপের উদ্বোধন করেন। আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল- বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্পের অধীনে এ ব্রাউজারটি তৈরি করে। ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় রেডকোর্স ময়দানের বঙ্গবন্ধু আহ্বানে বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ৩০ লক্ষ্য শহীদের রক্তে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। ওই দিন বঙ্গবন্ধুর তর্জনীর যে ভাষা, সে ভাষাই শক্তি হিসেবে অনুপ্রাণিত করে দেশের মানুষদের। তথ্য ও প্রযুক্তি বিভাগ সেই তজর্নীর শক্তি রূপায়নের মাধ্যমে এই অ্যাপের নামকরণ করেছে (Torjoni) তর্জনী।

Torjoni Feature

ইন্টারনেটের বিভিন্ন পেইজ বা সেবা গ্রহন করার জন্য ব্রাউজার ব্যবহার করা হয়। আমাদের স্মার্টফোনগুলোতে ইতোমধ্যে ইন্সটল করা রয়েছে Google Chrome, Mozila Firefox, Micorosoft Edge সহ নানা ব্রাউজার। এই ব্রাউজার সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। তর্জনী তেমনই একটি অ্যাপ্লিকেশন, জাতীয় বাংলা ওয়েব ব্রাউজার। তবে তর্জনী বাংলা ভাষাকে অপটিমাইজড করে তৈরি করা হয়েছে তাই বাংলা ওয়েবপেইজগুলো খুব তাড়াতাড়ি ব্যবহার করা যাবে। এছাড়াও বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাও এ অ্যাপটি ব্যবহার করা যাবে। তো চলুন Torjoni (তর্জনী) মোবাইল অ্যাপ্লিকেশনের প্রথম পাতাটি দেখে নেই। আপনাদের জানিয়ে রাখি এ অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অ্যান্ড্রোয়েড ও আইওএস ভার্সনে উন্মুক্তকরণ করা হয়েছে।

Torjoni 2
স্ক্রিনশট-১ (তর্জনী মোবাইল ব্রাউজারের প্রথম পাতা)

স্ক্রিনশট-১ দেখতে পাচ্ছেন। ব্রাউজারটি চালু করার পরপরই যে পাতাটি দেখতে পাবেন সেটা মূলত হোম পেইজ বা প্রথম পাতা। Search থেকে আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করা যাবে। এছাড়া সার্চইঞ্জিন হিসেবে এর পেছনে ব্যবহার করা হয়ে Google, Yahoo, Bing এর মতো প্রতিষ্ঠানগুলো। আরো কিছু সুবিধা হচ্ছে- সরকারি যে সাইটগুলো খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তার একটি বুকমার্ক ব্যবহার করা হয়েছে প্রথম পাতায়। এর ফলে জনসাধারণের জন্য প্রত্যহ প্রয়োজনীয় সাইটগুলো খুব সহজেই ব্যবহার করা যাবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বেশ কিছু সর্বশেষ সংবাদ।

Torjoni 3
স্ক্রিনশট-২ (তর্জনী ব্রাউজারের ফিচারগুলো)

Torjoni (তর্জনী) ব্রাউজারের ফিচারগুলো হচ্ছে-

  • বাংলার জন্য এ ব্রাউজারটি অপটিমাইজড করা। ফলে বাংলাভাষী ওয়েবসাইটগুলো খুব তাড়াতাড়ি চালু হবে।
  • Incognito : আপনার ব্যবহৃত তথ্যগুলো জমা রাখতে না চাইলে এ ট্যাবটি ব্যবহার করতে পারে। এটি সব ওয়েব ব্রাউজারেই থাকে।
  • Ad Blocked : বিরক্তিকরণ বিজ্ঞাপন বন্ধ রাখার জন্য আমরা সাধারণ অন্যান্য ব্রাউজার Extension বা Add-on ইন্সটল করতে হয়। কিন্তু Torjoni (তর্জনী) ব্রাউজারে এটি ইতোমধ্যে এই অ্যাপের ভেতরে দিয়ে দেয়া হয়েছে।
  • Dark Mode : বেশি সময় ধরে রাখার জন্য ডার্ক মুড জনপ্রিয়। যাদের বেশি ভালোতে চোখে সমস্যা অনুভব করেন তাদের জন্য এ মুডটি জনপ্রিয়।
  • Browsing Time : কত সময় ধরে ব্রাউজারটি ব্যবহার করছেন সেটাও দেখতে পাবেন এ ব্রাউজার ব্যবহার করে।
  • Time Save : বাংলা ভাষা অপটিমাইজড হওয়ায় বেশ সময় সেভ হবে বলে জানিয়ে আইসিটি বিভাগ। তার ফল দেখতে পাবেন এ মডিউলে।
  • History, Download, Bookmarks, Data Usages সহ আরো সাধারণত সেবাগুলোতো থাকছেই।
Torjoni 4
স্ক্রিনশট-৩ (সেটিংস্)

Settings – এ কয়েকটি সেবা ভালো লেগেছে। তার মধ্যে Clear History on Exit এবং Clear Cookies on Exit এ দুটো। আপনি চাইছেন আপনার ব্রাউজার করা হিস্টোরিগুলো বন্ধ করার সাথে সাথে মুছে যাবে। তাহলে এ অপশনটি ON করে রাখতে পারেন অপর দিকে কুকিও আপনি চাইলে ব্রাউজার বন্ধ করার সাথে সাথে মুছে ফেলতে পারেন।

Torjoni (তর্জনী) ডাউনলোড :

Torjoni (তর্জনী) জাতীয় ওয়েব বাংলা ব্রাউজারটি অ্যান্ড্রোয়েড ভার্সনে ডাউনলোড করার জন্য Play Store গিয়ে ইংরেজিতে লিখতে হবে Torjoni । নিচে যে পেইজটি দেখতে পাবেন। অপর দিকে আইফোন ব্যহারকারীরা AppStore থেকে ডাউনলোড করে নিবেন।

Torjoni 1
স্ক্রিনশট-৪ (তর্জনী অ্যান্ড্রোয়েড ডাউনলোড ইন্টারফেস)
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News