Microsoft Office 2007 থেকে PDF করবেন যেভাবে

Share

PDF (Portable Document File) জনপ্রিয় একটি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ ডকুমেন্ট এক্সটেনশন জনপ্রিয়তার মূল কারণ সহজবোধ্যতা। কম্পিউটার, স্মাটফোন থেকে প্রায় সব ওএস ডিভাইসে এ ডকুমেন্ট এক্সটেনশন চালু করা যায়। বছর কয়েক আগেও PDF ফাইল চালু করার জন্য Adobe Reader বা Foxit Reader এর মতো আরো কিছু সফটওয়্যার ব্যবহার করা হতো। এ ডকুমেন্ট এক্সটেনশন এতোই ব্যবহার ব্যাপকতা পেয়েছে যে প্রায় সবগুলো ইন্টারনেট ব্রাউজারে এ PDF চালু করা যায়। ইমেইল ডকুমেন্ট পাঠানোর জন্য তো PDF সবার প্রথম পছন্দ।

word2007-pdf

আমরা এতোক্ষণ কথা বললাম PDF ডকুমেন্ট এক্সটেনশনের ব্যবহার, জনপ্রিয়তা এবং ব্যবহার ব্যাপকতা নিয়ে। Microsoft Office 2010 থেকে সরাসরি Save/ Save As থেকে PDF এ ডকুমেন্ট তৈরি করা যায়। কিন্তু এখন বিভিন্ন স্থানে Microsoft Office 2007 ব্যবহার করে থাকে। তবে 2007 ভার্সনে সরাসরি PDF তৈরি করা যায় না। Microsoft থেকে Office 2007 প্রোগ্রামগুলো থেকে PDF করার জন্য একটি অ্যাড-অন এসেছে বহু দিন আগে।

আপনারা হয়তো জানেন, ইতোমধ্যে Microsoft তাদের Office 2007 এর সাপোর্ট বন্ধ করে দিয়েছে অর্থ্যাৎ ভবিষ্যতে Office 2007 কোন ধরণের আপডেট আর দেবে না এ জায়েন্ট প্রতিষ্ঠানটি। সাপোর্ট বন্ধের কারণে Microsoft এর ওয়েবসাইটে এ Add-On টি এখন আর পাওয়া যাচ্ছে না। তবে ওয়েব দুনিয়ায় অনেক ডাউনলোড সাইটে Office 2007 Add-On লিখে খুঁজলেই পাওয়া যাবে। মাত্র 1MB কম সাইজের এ EXE অ্যাড-অনটি কয়েক সেকেন্ড সময়ে ইন্সটল হবে যাবে। তবে ইন্সটলের পূর্বে অবশ্যই Microsoft Office এর যে সকল প্রোগ্রাম চালু আছে সবগুলো বন্ধ করুন। অন্যথায় এই অ্যাড-অনটি ইন্সটল এরর আসবে।

যেভাবে ইন্সটল করবেন

  • উপরের বাটন থেকে ডাউনলোড সম্পন্ন করুন।
  • ডাউনলোড শেষে Add-On টি চালু করুন।
  • Agreement পেইজটি টিকমার্ক করে Continue করুন।

আমাদের কাজ শেষ। যদি সঠিকভাবে ইন্সটল সম্পন্ন হয়ে থাকে তাহলে Microsoft Office Word ডকুমেন্টটি চালু করে File হতে Save As ক্লিক করুন। অন্যান্য Save As অপশনের সাথে XPS/PDF অপশনটি দেখতে পাবেন। PDF বাছাই করে ফাইলের নাম এবং সেভ লোকেশান দিন।

PDF Add-on টি ইন্সটল করা অবস্থায় যদি কোন Error আসে তাহলে অবশ্যই Microsoft Office এর কোন প্রোগ্রাম চালু আছে বিধায় ইন্সটলটি হচ্ছে না বা Microsoft Office এর মতো অন্যান্য Application কোন সফটওয়্যার ইন্সটল চালু অবস্থাও PDF Add-on টি ইন্সটল হবে না। তাই অবশ্যই অন্যান্য সব কাজ বন্ধ অবস্থায় Add-on টি ইন্সটল করুন।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News