অরিজিনাল SONY TV কোথা হতে ক্রয় করবেন

Share

SONY TV সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই। তবু সংক্ষিপ্ত করে যদি বলি, Sony Corporation, যা একটি জাপানি প্রযুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান। Sony একটি বৃহত্তর ও প্রযুক্তি প্রতিষ্ঠান, যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। Sony মূলত ইলেকট্রনিক্স, মাল্টিমিডিয়া, টেলিকমিউনিকেশন ইত্যাদি পণ্য সরবরাহ করে। Sony Corporation টেলিভিশন প্রযুক্তিগত উন্নতির সাথে এর গুণগতমান এখনো অক্ষুন্ন রেখেছে। ফলে বাংলাদেশের বাজারে অদ্যাবদি Sony টেলিভিশন প্রথম সারিতে থাকে। গুণগতমান সম্পন্ন হওয়ায় এ কোম্পানীর সমস্ত পণ্য অন্যান্য সকল পণ্য থেকে বেশ দামি। Sony টিভি বর্তমানে Sony Smart TV যা স্মার্ট টিভি প্রযুক্তি সেবা প্রদান করে আসছে। Sony টেলিভিশন বৃদ্ধি ও উন্নতি হয়েছে তাদের ইনোভেটিভ টেকনোলজি এবং উন্নত ডিজাইনের জন্য। তাদের স্মার্ট ও নতুন প্রযুক্তি উপভোগকারীদের জন্য আরও উপভোগ্য।


আজকের এ ব্লগ পোস্ট থেকে আপনি জেনে নিতে পারবেন অরিজিনাল SONY কোথা হতে ক্রয় করবেন। শুধু কিনলেই তো হবে না ইলেক্ট্রনিক্স পণ্য যতই ওয়ারেন্টি থাকুক না কেন। ক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করাও খুবই গুরুত্বপূর্ণ। কেননা SONY বেশ দামি তাই সমস্যা এড়াতে সঠিকভাবে ওয়ারেন্টি বুঝে নেওয়া জরুরী।



sony-smart
sony tv

SONY বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় আইটি লিডিং কোম্পানী Smart Technologies এর মাধ্যমে সবার কাছে পৌছে দিচ্ছে। প্রযুক্তিপ্রেমিরা তো অবশ্যই জানেন Smart Technologies সম্পর্কে। গুগলে খুজেঁ দেখতে পারেন এই কোম্পানী ইতিহাস। বর্তমান SONY এবং Smart এক সঙ্গে কাজ করছে।

SONY TV ক্রয় করা যাবে ৩ভাবে-

  • SONY SMART এর যে কোন শো-রুম থেকে। সারা বাংলাদেশের শো-রুমের তালিকা পাবেন এই ওয়েবসাইটে https://www.sonysmart.com.bd/showroom-location
  • https://sonysmart.com.bd ওয়েবসাইট থেকে
  • যে কোন SMART Partner প্রতিষ্ঠান হতে। অর্থ্যাৎ SMART এর কম্পিউটার পণ্য বিক্রয় করে এমন সব কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান থেকে। যেমন- ব্রাহ্মণবাড়িয়ায় কম্পিউটার স্কুল, পটুয়াখালিতে কম্পিউটার প্লানেট ইত্যাদি।

যে উৎসগুলো হতে ক্রয় করবেন সেগুলোর প্রতিটা থেকে ওয়ারেন্টি সেবা গ্রহন করতে পারেন। এছাড়াও ক্রেতা নিজেও SMART এর সার্ভিস সেন্টার থেকে এ সেবা গ্রহন করতে পারেন। ওয়েবসাইট : https://smartbd.com/warranty-service/

এ ব্লগ লেখা পর্যন্ত SONY তে ২ বছর প্যানেল এবং পার্টস ওয়ারেন্টি, ৫ বছরের যে কোন সার্ভিস ওয়ারেন্টি থাকছে বিনামূল্যে। তবে ভবিষ্যতে এর পরিবর্তনও হতে পারেন।

SONY SMART এর অনেক ধরণের পণ্যই বাংলাদেশের বাজারে বাজারজাত করছে। যেমন- TV, Camera, DSLR Lens, Wireless/Bluetooth Headphone, Wireless Speaker, PlayStation ইত্যাদি।


Sony Smart হলো একটি স্মার্ট টিভি, যা ইন্টারনেটে যোগাযোগ করতে পারে এবং অনলাইন কন্টেন্ট দেখতে পারে।

এই টিভিগুলো ইন্টারনেট এবং হোম নেটওয়ার্কে যোগাযোগ করতে সক্ষম, এবং অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে যোগাযোগ করতে সক্ষম হতে পারে, এমনকি জনপ্রিয় অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। যেমন- আপনি ইউটিউবে একটি মুভি দেখছেন সহজেই সেটি মুহুর্তের মধ্যে টিভিতে প্রদর্শন করতে পারেন।

অনেকগুলো Sony Smart TV স্মার্ট হোম টেকনোলজি সাথে যুক্ত হতে পারে, যার মাধ্যমে আপনার টিভি সাথে একটি স্মার্ট হোম নেটওয়ার্ক বা IOT ডিভাইস পরিচালনা করতে পারবেন। Sony প্রতিষ্ঠানের অন্যান্য স্মার্ট ডিভাইস যেমন- ওয়ারলেস স্পিকার বা হোম থিয়েটার সহজেই স্মার্ট টিভির সঙ্গে যুক্ত করতে পারেন।

একেবারে গুণগতম চিত্র এবং ভিডিও করার জন্য Sony Smart TV হাই রেজুলেশন ডিসপ্লে ব্যবহারকারীকে দিবে মসৃণ সেবা। বাস্তবিক ভিডিও দেখার অভিজ্ঞতা আপনাকে দিবে আলাদা ভালো লাগা।

Sony টিভির প্রায় মডেলগুলো সময়ে সময়ে আপগ্রেড হতে পারে যাতে নতুন ফিচার এবং প্রযুক্তি যোগ হতে পারে। এছাড়াও এখন প্রায় প্রতিটি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড সমৃদ্ধ হওয়ায় প্রায়শই আপডেট হয় ফলে

সনি স্মার্ট টিভি বিভিন্ন অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং সার্ভিসের সাথে যুক্ত। যেমন Netflix, Amazon Prime Video, Hulu, YouTube ইত্যাদি।

রিমোট ছাড়াও নিয়ন্ত্রন করতে পারেন আপনার টিভিকে। প্রায় প্রতিটি টিভি বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো নিজস্ব অ্যাপ তৈরি করেছে Sony ও সে থেকে ব্যতিক্রম নয়। এছাড়াও রিমোটে রয়েছে ভয়েস সিস্টেম, অ্যাপ শর্টকাটসহ নানা ফাংশন।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News