Netis 2409E এ রাউটারটি স্বল্পমূল্যে সেরা রাউটার

Share

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহার করার জন্য ওনু এবং রাউটারের প্রয়োজন হয়। রাউটার ক্রয়ের ক্ষেত্রে এখনো আমরা বেশি অ্যান্টিনা এমনসব রাউটার খুঁজে থাকি। আমাদের এর আগের কয়েকটি ব্লগ পোস্টে আমরা আলোচনা করেছি অনেকগুলো অ্যান্টিনা হলেই স্পিড বেশি হয় বিষয়টি এমন নয়। তবে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব বাজারের প্রচলিত একটি রাউটারের সঙ্গে। Netis 2409E এ রাউটারটি স্বল্পমূল্যে সেরা রাউটার- কেন? শুরু করার আগে রাউটারটিকে এক পলক দেখে নেয়া যাক।

Netis 2409E

Netis 2409E এর মূল আকর্ষণ হচ্ছে স্বল্পমূল্যে এ রাউটারটির সঙ্গে যুক্ত অ্যান্টিনাগুলো তার ওয়ারলেস ফ্রিকোয়েন্টি অন্যান্য রাউটারের তুলনায় বেশি কাভারেজ দেয়। তাই আপনি ১০০ মিটার দূর হতেও খুব নিখুতভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

কি সুবিধা রয়েছে এ রাউটারে

  • ডেটা ফ্রিকোয়েন্সি রেইট : 2.4 হতে 2.4835GHz
  • ট্রান্সমিট পাওয়ার : সর্বোচ্চ 20dBm
  • অ্যান্টিনা : 5dBi করে তিনটি
  • রাউটারের ইন্টারনেট গতি : সর্বোচ্চ 300Mbps
  • WAN : ১টি পোর্ট
  • LAN : ৪টি পোর্ট

যেহেতু রাউটারটি Single Brand তাই প্রতিটি ডিভাইসে ওয়াইফাই সংযোগ করা যায়। এছাড়াও নিরাপত্তার জন্য এতে রয়েছে MAC Filtering, IP Filtering, Domain Filtering । একাধিক WIFI SSID (সংখ্যা) ব্যবহারের সুবিধা। পুরোপুরি সাদা রঙে রাউটারটি দেখতেও বেশ আকর্ষনীয়।

Netis 2409E

রাউটারটি সঙ্গে যা পাবেন

  • Router : ১টি
  • Power Adapter : ১টি
  • LAN Cable : ১টি
  • Manual : ১টি
  • Warranty : ১ বছর
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News