কিভাবে আপনার Google Photos লক করবেন

Share

আজকাল আমরা সকলেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। আর মোবাইলে ছবি বা ভিডিও গুলো আমাদের মোবাইলে থাকা  Google Photo তে স্বয়ংক্রিয় ভাবে  সেভ হয়ে যায়।  এই ছবিগুলোর মধ্যে কিছু কিছু ছবি অনেক সময় লক করে রাখার প্রয়োজন পরে । কিন্তু আমরা অনেকেই হয়তো এই  Google Photo লক করা পদ্ধতিটা জানি না। চলুন জেনে নেই কিভাবে আপনার Google Photos লক করবেন? শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই Lock folder অপশনটি অ্যান্ড্রয়েড থেকে ব্যবহার করবেন। আইফোনের Google Photos ভার্সনে এ অপশনটি ব্যবহার করা হয়নি।

google photos

আপনার Google Photos এ রাখা ব্যক্তিগত ছবিগুলো পাসওয়ার্ড বা প্যাটেন্ট এর মাধ্যমে লক করার জন্য আপনার মোবাইলে থাকা Google Photos তে যান তারপর Library তে ক্লিক করুন এরপর উপরের দিকে থাকা Utilities এ ক্লিক করুন তারপর নিচের দিকে থাকা Set up Locked Folder থেকে Get Started বাটনে টাচ্ করুন। নিরাপত্তা নিশ্চিত করতে আপনার স্মার্টফোনের Pattern বা Password যে কোন একটি দিন। ব্যাস হয়ে গেল। এখন আপনার যে ছবিগুলোকে নিরাপত্তা দিতে চান সেই ছবিগুলো বাছাই করে Locked Folder-এ স্থানান্তর করুন। Folder থেকে বের হয়ে গেলে নিরাপত্তা নিশ্চিত করণে আপনাকে পুনরায় Pattern বা Password প্রদান করতে হবে।

পুরো প্রক্রিয়াটি ক্রমানুসারে দেখুন

Google Photos অ্যাপ্লিকেশনটি চালু করুন

down arrow

Library ট্যাব থেকে Utilities বাছাই করুন

down arrow

Set up Locked Folder থেকে Get Started বাছাই করুন

down arrow

নিরাপত্তা নিশ্চিত করতে PIN বা Pattern দিন

down arrow

গুরুত্বপূর্ণ ছবি Lock Folder এর ভেতর ছবি যুক্ত করুন

Tanu Tanmoy Roy
Tanu Tanmoy Roy
শিক্ষানবিশ

Read more

Local News