ডিভাইস নিরাপদ রাখতে Kaspersky Standard কেন জরুরী

Share

আধুনিক সময়ে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো কম্পিউটার বা স্মার্টফোনগুলোতে সংরক্ষণ করে আমরা অভ্যন্ত। অল্প অল্প করে এই কম্পিউটার বা স্মার্টফোনটি প্রচুর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ এতে থাকে আমাদের ব্যক্তিগত ছবি, ভিডিও, দৈনন্দিন ব্যবহৃত প্রয়োজনীয় প্রফেশনাল বা ব্যাংকিং তথ্য। বাস্তব জীবনের মতো এই ডেটাগুলোরও নিরাপত্তার প্রয়োজন হয়ে পড়ে। কারণ আপনার কম্পিউটার বা স্মার্টফোনটি সব সময়ই অনলাইনের সাথে যুক্ত থাকে। অসাবধানতাবশত ডিভাইসটি চুরিও হওয়ারও সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে আপনার পরিবারিক বা ব্যক্তিগত তথ্যগুলো বেহাত হয়ে যেতে পারে। হতে পারেন অনলাইন হ্যাকিং। এমতাবস্থায় আপনার এ তথ্যগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য অবশ্যই নিরাপত্তা প্রদান করে থাকে এমন একটি সিকিউরিটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইন্সটল থাকতে হবে আপনার ডিভাইসটিতে।

নেট খুঁজলেই একাধিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠান পেয়ে যাবেন। এর মধ্যে বর্তমানে Kaspersky প্রথম সারিতে। এই প্রতিষ্ঠানের একাধিক পণ্য রয়েছে যা কি না অনলাইন সার্ফিং, ব্যবহার সহজতর বা নিরাপত্তা নিয়ে কাজ করে। আজকে আমরা আলোচনা করব Kaspersky Standard নিয়ে।

কম্পিউটারের ভাইরাস, মালওয়্যার, ট্রোজান, র‍্যানসমওয়্যার এবং অন্যান্যসব ক্ষতিকর হুমকিগুলোকে আপনার কম্পিউটার এবং হার্ডড্রাইভে থাকা ডেটার ক্ষতি থেকে রক্ষা করে।

কম্পিউটার ব্যবহারের সময়ে বিপজ্জনক ওয়েবসাইটগুলোকে ফিল্টারিং, ডাউনলোড এবং ব্রাউজারে যুক্ত থাকা ক্ষতিকর এক্সটেনশন থেকে রক্ষা করে।

আপনার কম্পিউটারে থাকা ভাইরাসকে প্রয়োজনে রিমুভ করে এবং যেগুলো ভাইরাসমুক্ত করা সম্ভব সেগুলো মুক্তি করে। তবে ভাইরাসে আক্রান্ত ডেটা মুঝে ফেলার আগে ব্যবহারকারীর অনুমতি স্বাপেক্ষে ক্যাস্পারিস্কি নির্দিষ্ট ফাইলকে মুছে ফেলার চেষ্টা করে। এছাড়াও সফটওয়্যার ইন্সটল করার সময় সংক্রামিত ভাইরাস আক্রান্ত ডেটা নিয়ে কাজ করে এ অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

kaspersky home

অনলাইনে আক্রান্ত হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ফিশিং। আমাদের ইমেইলে যুক্ত লিঙ্ক বা বিভিন্ন ওয়েবসাইট হতে প্রাপ্ত লিঙ্ক থেকে আমাদের অ্যাকাউন্টসহ গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে যা ফিশিং থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। Kaspersky Standard এর অ্যান্টি ফিশিং আপনার অ্যাকাউন্ট, পরিচয় এবং ব্যাংকিং তথ্য চুরি করা থেকে আপনাকে রক্ষা করে।

কম্পিউটার Firewall কি? কেন আমরা এটি ব্যবহার করব? ফায়ারওয়াল সম্পর্কে ইতোমধ্যে আমাদের একটি ব্লগ রয়েছে। এতে ফায়ারওয়েরে মৌলিক কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে Kaspersky Standard কম্পিউটারের বাহ্যিক ও আভ্যন্তরীণ কানেকশানগুলোতে প্রয়োজনে বাঁধা বা নিরাপত্তা প্রদান করে থাকে।

কিছু দিন পর পর কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে সিস্টেম অপটিমাইজ করার প্রয়োজন হয়ে পড়ে। এতে আপনার কম্পিউটার চালু হয় দ্রুত এবং পরিবর্তীতে ব্যবহার আরো মসৃণ করে।

kaspersky performance

কম্পিউটারে থাকা ডুপ্লিকেট বা বড় জায়গা নিয়ে রাখা ফাইলগুলোকে মুছে ফেলা বা অপ্রয়োজনীয় ইন্সটলকৃত সফটওয়্যারগুলো মুছে ফেলার জন্য এতে ক্লিনআপ মডিউল রয়েছে। যদিও মুছে ফেলার মতো কাজগুলো আপনার অনুমতি স্বাপেক্ষে পরিচালনা করবে Kaspersky Standard।

কম্পিউটার সফটওয়্যারগুলোকে বর্তমান সময়ে চলমান ওএসগুলোতে অ্যাপ বা অ্যাপ্লিকেশন বলা হয়ে থাকে। এ অ্যাপগুলোর নতুনত্ব বজায় রাখতে বা অ্যাপের আভ্যন্তরীণ ত্রুটি সংশোধন করতে অ্যাপ্লিকেশনগুলোর বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলোর প্রায় সময়ই আপডেট প্রদান করে থাকে। যে কি না খুবই গুরুত্বপূর্ণ। Kaspersky Standard এ বিষয়গুলো মনিটরিং করে থাকে। প্রয়োজনে আপডেট নতুবা ইগনোর করতে পারেন। তবে অ্যাপ ম্যানেজমেন্ট আপনাকে প্রায়শই এ বিষয়গুলো সম্পর্কে অবগত করবে।

জরুরী সময়ে আপনাকে ব্যক্তিগত কাজে যে ব্যাঘাত না ঘটে সে জন্য Do Not Disturb মোড চালু করে রাখতে পারেন।

kaspersky privacy

ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে থাকার দিন প্রায় শেষের দিকে। আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নগদ টাকা উত্তোলন তো বহু আগ থেকেই চলমান। তবে বাংলাদেশের বেশ কয়েক বছর ধরেই নগদ টাকাও CRM মেশিনের মাধ্যমে জমা দেয়া যায়। পরবর্তীতে এক অ্যাকাউন্ট বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকার পাঠানো, আভ্যন্তরীণ লেনদেন বা বিভিন্ন বিল প্রদান সব এখন কম্পিউটার বা মোবাইল ফোন থেকে করে ফেলা সম্ভব। এতো এতো অনলাইনের পেমেন্ট প্রদান বা গ্রহনের জন্য অবশ্যই কম্পিউটার বা মোবাইলে নিরাপত্তা প্রদান করে থাকে এমন সফটওয়্যার প্রয়োজন। Kaspersky Standard এ রয়েছে অনলাইনে নিরাপত্তা প্রদান করার মতো মডিউল। যে কি না তথ্য হারিয়ে যাওয়া অনলাইন হ্যাকারদের বিছানো জাল থেকে আপনাকে সুরক্ষা দেবে। এর ফলে ক্রেডিট কার্ড তথা আর্থিক ডেটা আটকানো থেকে হ্যাকারদের বাধা দেয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণ ক্রাকিং সফটওয়্যার বা MOD অ্যাপ ব্যবহার করার প্রচলন রয়েছে। ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়ে এখনো ওইভাবে লাইসেন্স করা সফটওয়্যার ব্যবহার গড়ে ওঠেনি। আপনি জেনে থাকবেন প্রচুর সফটওয়্যার বা অ্যাপস রয়েছে যা আপনার উপর নজরদারি করছে বা আপনার কার্যকলাপ ট্র্যাক করছে। Kaspersky Standard সে বিষয়ে আপনাকে সতর্ক করবে।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News