প্রাথমিক অবস্থায় কম্পিউটার ব্যবহারকারী হিসেবে জীবন শুরুর আগে নিম্নোক্ত পয়েন্টগুলো এবং এর বিস্তারিত তথ্যগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। বর্তমান সময়ে আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। কিভাবে কম্পিউটার কাজ করে শুধু সেই সম্পর্কেই না কম্পিউটার শুরুর ইতিহাসসহ আনুষাঙ্গিক বিষয় নিয়েও ধারণা থাকতে হবে। একজন স্টুডেন্ট হিসেবে আগত চাকরি পরীক্ষা কম্পিউটার সম্পর্কে ৫-১০ নম্বরের মার্ক থাকে। এছাড়াও রয়েছে ব্যবহারিক। আপনি যেই প্রফেশনেই প্রবেশ করুন না কেন আপনাকে কম্পিউটারের চেয়ারে বসতেই হবে। তাই পড়াশোনা অবস্থায় কম্পিটার সম্পর্কে ধারণা আপনাকে সহযোগিতাই করবে। কম্পিউটার ব্যবহার করার প্রাথমিক অবস্থায় আপনি নিম্নলিখিত কিছু মৌলিক জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারেন:
এক পলকে সবগুলো পয়েন্ট
কম্পিউটার সম্পর্কে ধারণা লাভ
আপনি যেই প্রফেশনলাই হোন না কেন আপনাকে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। কম্পিউটারে কোন কোন কম্পোনেন্টগুলো যুক্ত থাকে। যেমন- মাউস, কীবোর্ড, প্রিন্টার ইত্যাদি এবং তাদের মৌলিক ফাংশন সম্পর্কে ধারণা গ্রহন করা এবং বোঝা গুরুত্বপূর্ণ।
অপারেটিং সিস্টেম কি?
আপনি তো চোখের সামখে একটি কম্পিউটার দেখে বুঝে গেলেন যে এটি একটি ব্যক্তিগত বা অফিশিয়াল কম্পিউটার। কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার যে অদৃশ্য বস্তুর উপর নির্ভর করে কাজ করে সেই সফটওয়্যার সম্পর্কে ধারণা গ্রহন করতে হবে। প্রাথমিক অবস্থায় কম্পিউটারের অপারেটিং সিস্টেমের (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি) বেসিক ব্যবহার সম্পর্কে জানতে হবে।
ফাইল ম্যানেজমেন্ট
কম্পিউটার ক্রয় করলেন বা ক্রয় করার পূর্বে বোঝার চেষ্টা করলেন। আপনি বুঝতে পারলেন কম্পিউটার সামনে থেকে যেটা দেখা যায় সেটাকে আমরা কম্পিউটার বলি এবং কম্পিউটার চালু করার পর থেকে এই কম্পিউটারকে চালনার জন্য যে কমান্ডগুলো দেয়া হয় সেটা সফটওয়্যারের মাধ্যমে। উক্ত বিষয়গুলো শুধুমাত্র শুরু করা হলো। কাজের কাজ করতে হলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের মতো আরো অনেক সফটওয়্যার আছে এগুলো সম্পর্কে জানতে হবে।
আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোন বা গ্রাফিক ডিজাইনার বা আপনি বেকারই রইলেন তবুও আপনাকে মাইক্রোসফট এর উক্ত প্রোগ্রামগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে।
ওয়েব সম্পর্কে জানা ও ইন্টারনেট ব্যবহার
ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বের সাথে আপনার যোগাযোগ। ইন্টারনেট ছাড়া কম্পিউটারের প্রাণ আছে বলে মনে হয় না। তাই ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্রাউজার কি, কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ওয়েব সাইট নেভিগেশন, ইন্টারনেট সার্চ, ইমেইল সেন্ডিং এবং রিসিভিং ইত্যাদি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।
অনলাইনে সুরক্ষা সম্পর্কে জানা ভালো
অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন আপডেট, ভাইরাস স্ক্যান, সুরক্ষা সংক্রান্ত সতর্কতা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এতে আপনার ব্যক্তিগত তথ্য বা বৈশ্বিক তথ্য নিরাপদে রাখা যায়।
কম্পিউটার টাইপিং
কম্পিউটারে দক্ষতা অর্জনে দরকারী এবং সময় সংকোচন ও গুরুত্বপূর্ণ একটি দক্ষতা।
ফাইল সংরক্ষণ ও ব্যাকআপ
গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা সংরক্ষণ এবং ব্যাকআপ প্রক্রিয়া শেখা এবং ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কেন না আপনি যদি এ সম্পর্কে অবগত না থাকেন তাহলে যে কোন সম্পর্কে আপনার তথ্য বেহাত বা নষ্ট হয়ে যেতে পারে।
কম্পিউটার ইতিহাস ও বৈশিষ্ট্য
কম্পিউটারের উদ্ভব, বিকাশ, ইতিহাস এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিছু মৌলিক জ্ঞান সম্পর্কে জানা উচিত।
