অনলাইনের মাধ্যমে GD করবেন যেভাবে

Share

থানায় গিয়ে আমরা যে সাধারণ ডায়েরী বা GD (জিডি) করতাম সেটাই এখন অনলাইনে বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে থানায় না গিয়েও সম্পন্ন করতে পারেন। সরকারি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসমূহ হারিয়ে গেলে বা কোথাও কুড়িয়ে পেলে পুলিশকে জানানো দায়িত্ব। এছাড়াও হারিয়ে যাওয়া ডকুমেন্ট বা বস্তুবিশেষ অনৈতিকভাবে ব্যবহারের পূর্বে নিজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই সাধারণ ডায়েরী করে রাখা উচিত। কিছুদিন আগেও থানায় কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে লিখিত দরখাস্ত আমরা থানায় জমা দিতাম।

online_gd

আব্দুর রহমান সাহেব গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে সিটে বসল মাত্র। পকেটে হাত দিতে বুঝতে পারল মানিব্যাগটি পকেটমার নিয়ে গেছে। হাজের চারেক টাকা ছাড়াও গুরুত্বপূর্ণ মূল বাইক রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডিসহ ব্যাংকের কিছু ডেবিট-ক্রেডিট কার্ড ছিল। সরকারি এ ডকুমেন্টগুলো পুনরায় পেতে হলো থানায় সাধারণ ডায়েরী করতে হয়। আব্দুর রহমান সাহেব যেহেতু আইটি জব করেন তাই পূর্বেই অনলাইন জিডি সম্পর্কে জানতেন। তো উনি মোবাইল ফোনের মাধ্যমে Online GD অ্যাপটি ডাউনলোড করে নিলেন এবং অ্যাপে উল্লিখিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন।

Online GD অ্যাপটি বর্তমানে শুধুমাত্র Android ডিভাইসগুলোতে ইন্সটল করা যায়। iPhone ভার্সন এখনও উন্মুক্ত হয়নি। রেজিস্ট্রেশন লাইভ ছবির মাধ্যমে সম্পন্ন হবে বিধায় অবশ্যই অ্যাপ ব্যবহার করতে হবে।

যে সকল সুবিধা গ্রহন করতে পারেন এ অ্যাপের মাধ্যমে

  • শুধুমাত্র হারানো এবং খুঁজে পাওয়া তথ্য গ্রহন এবং প্রদান করতে পারবেন।
  • সাধারণ ডায়েরী অ্যাপ্লিকেশন সম্পন্ন হবার পর উল্লেখকৃত পুলিশ স্টেশন ব্যবস্থা নেবে।
  • সাধারণ ডায়েরীযোগ্য হলে তদন্তকারী কর্মকর্তা অনলাইন অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য প্রদান করবে।
  • অভিযোগটি মামলাযোগ্য হলে প্রিন্ট কপিসহ থানায় যোগাযোগ করতে হবে।

অনলাইন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন হবে

  • NID (জাতীয় পরিচয়পত্র নম্বর) নতুন এবং পুরাতন
  • ব্যবহৃত মোবাইল নম্বর
  • সরাসরি অ্যাপ্লিকেশন করার সময় ছবি

Online GD পুরোনো অ্যাপ থাকলে Uninstall করে নিতে হবে অথবা অ্যাপ ইন্সটল করার পর পুনরায় ইন্সটল চাইতে পারে তাই পুনরায় ইন্সটল করে নিন।

রেজিস্ট্রেশন করার নিয়ম

PlayStore হতে Online GD অ্যাপ ডাউনলোড

arrow_bottom

নিবন্ধন ট্যাব বাছাই করুন

arrow_bottom

NID এবং জন্ম তারিখ দিয়ে পরিচয় নিশ্চিতকরণ

arrow_bottom

তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন – ট্যাব বাছাই করুন

arrow_bottom

ক্যামেরা চালু করে তাৎক্ষনিক ছবি প্রদান

arrow_bottom

আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর (লগিন ইউজার নেইম), ইমেইল (যদি থাকে) এবং পাসওয়ার্ড দিন

arrow_bottom

OTP মাধ্যমে মোবাইল নম্বর ভেরিফিকেশন করুন

arrow_bottom

লগিন করতে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিন

সাধারণ ডায়েরী (GD) করার নিয়ম

রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর লগিন করুন। অ্যাপ কিংবা কম্পিউটার উভয় মাধ্যমেই GD করা যাবে।

arrow_bottom

হারানো বা পাওয়া – প্রয়োজন অনুযায়ী অপশনটি বাছাই করুন

arrow_bottom

হারিয়ে যাওয়ার ধরণ বাছাই করুন। যেমন- যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি রয়েছে

arrow_bottom

বাছাই করার পর বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন

arrow_bottom

এন্ট্রি ফর – নিজ বা অন্যের তথ্য দিন

arrow_bottom

Submit বাটন বাছাই করুন

arrow_bottom

আপনার অ্যাপ্লিকেশনের বিপরীতে একটি ট্র্যাকিং নম্বর দেয়া হবে এবং বিস্তারিত আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আমলযোগ্য সাধারণ ডায়েরী হলে খুব তাড়াতাড়ি তদন্তকারী অফিসার আপনার অ্যাপ্লিকেশন গ্রহন করবেন। GD কপির বিস্তারিত আপনার তৈরিকৃত অ্যাকাউন্ট অপেক্ষমান আবেদন (০), গৃহীত আবেদন (০), অগৃহীত আবেদন (অননুমোদিত) (০), তদন্তাধীন (০), নিস্পত্তি (০) ক্রমানুসারে তথ্যগুলো প্যানেলে দেখতে পাবেন। জিডি খোঁজ অপশনের মাধ্যমে ট্রাকিং নম্বর দিয়ে অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News