Mozilla Firefox এর বর্তমান UI টা খুব বেশি প্রফেশনাল। প্রথম দেখাতেই ভালো লাগবে। Firefox ব্রাউজার শুরুর ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি।
Mozilla Foundation এর এই ব্রাউজারটি প্রথম বাজারে উন্মুক্ত হয় ৪ নভেম্বর ২০০৪ সালে। এই ব্রাউজারটি উইন্ডোজ, আইফোন, অ্যান্ড্রয়েড, ক্রমোনিক, লিনাক্স, ম্যাকসহ মোটামুটি সব প্ল্যাটফর্মে সাপোর্ট করে। বর্তমান ভার্সনগুলো খুবই লাইট তাই ব্রাউজার স্পিড থাকবে চমৎকার। মজার ব্যাপার হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম বাজারে এসেছে ২০০৮ সালে যা কিনা মজিলা ফায়ারফক্সেরও ৪ বছর পরে।
Mozilla Firefox এর আপডেটগুলো রিলিজ করার পাশাপাশি এই ব্রাউজারের শুরু থেকে সর্বশেষ আপডেটগুলো এই FTP ওয়েবে পাবেন। Windows, Androidসহ Firefox এর অন্যান্য সফটওয়্যার বা অ্যাপেরও প্রায় সবগুলো আপডেট রয়েছে এখানে। আরো বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।

