Command Prompt এর মাধ্যমে ফাইল লিস্ট তৈরি

Share

আপনি হয়তো কখনো এমন চেয়েছেন আপনাদের ফোল্ডার বা ড্রাইভে ভেতর প্রায় ৫০০ মুভি আছে। ওই মুভিগুলোর একটা লিস্ট করে আপনি একটি ব্লগে পোস্ট করবেন। ব্লগে পোস্ট করার জন্য এখন কি আপনি এই ৫০০ মুভি নাম এক এক করে টাইপ করবেন? আপাতত অনেকে হয়তো সেটাই ভেবেছেন বা শুরুও করেছেন। কিন্তু সত্যি বলতে এত্তোগুলো নাম টাইপ করা মানে আপনার চোখের আয়ু কমিয়ে ফেলা।

বাদ দেন, techno29 আপনাকে ছোট্ট একটা কমান্ডের সাহায্যে এক কাজটি সেকেন্ডের ভেতর করিয়ে দিবে। এর জন্য কোন ধরণের সফটওয়্যার ব্যবহার করতে হবে না জানতে হবে না হাজারো ক্যারামতি। উইন্ডোজের Terminal দিয়ে সহজেই এ কাজটি করে ফেলতে পারেন। এ কাজটি Windows 11 Operating System এর মাধ্যমে দেখানো হচ্ছে। Windows 11 ছাড়াও এ প্রক্রিয়ায় কাজ করা যাবে কিন্তু অবশ্যই আপনাকে Command Prompt প্রোগ্রামে ওই লোকেশান প্যাথে প্রবেশ করার পর নিম্নের কোডটুকু লিখতে হবে। সে ক্ষেত্রে কমেন্ট করে জানান, বাকি প্রক্রিয়াটুকু মন্তব্যের কলামে জানিয়ে দেয়া হবে।

যেভাবে করবেন –

আপনার কম্পিউটারে মুভি/ নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করে মাউসের Right বাটন চাপুন।

Open in Terminal বাছাই করুন। Command Prompt চালু হলে নিচের স্ক্রিনের মতো দেখাবে।

command prompt

নিচের লাইনটি কালো রঙের স্ক্রিনে টাইপ করুন অথবা কপি করে পেস্ট করুন।

dir /b > list.doc

উল্লেখ্য, list.doc এর সাথে আপনি আপনার পছন্দের নাম বা প্রোগ্রামের নাম দিতে পারেন। যেমন- movie.txt । txt দিয়ে টেক্স ফাইল চালু হবে, doc/docx দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, xls/xlsx দিয়ে মাইক্রোসফট এক্সেল এবং pdf দিয়ে ডকুমেন্ট তৈরি হবে। তবে ভালো প্রেকটিস হচ্ছে txt অথবা doc করা।

কীবোর্ড থেকে Enter কী চাপুন। কাজ শেষ। আপনার ওই মুভি/ নির্দিষ্ট ফোল্ডারে পুনরায় প্রবেশ করুন। দেখতে পাবেন list.txt নামে নতুন একটি ফাইল তৈরি হয়েছে।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News