Canon, HP, Epson প্রিন্টারগুলো জনপ্রিয়তার কারণ

Share

আমরা কম্পিউটারে যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করি, এ গুলো সাধারণত বাস্তবে প্রকাশের জন্য প্রিন্টার ব্যবহার করে থাকি। আমাদের দেশসহ বিশ্বের অন্যান্য দেশে যে প্রিন্টারগুলো খুব বেশি জনপ্রিয় তার মধ্যে অন্যতম Canon, HP, Epson এবং Brother প্রিন্টার সামনে আনা যায়। আমাদের আজকের পোস্টটি মূলত কেন ঘুরে-ফিরে এই প্রিন্টারগুলোই আমরা ব্যবহার করতে চাই অথবা কেন ব্যবহার করা উচিত।

আনঅথেনটিক হলেও স্বীকার করতে হবে চায়না টোনারগুলো আমাদের প্রিন্টিং খরচ অনেক বেশি কমিয়ে দিয়েছে। যেমন ধরুন- HP LaserPro M404DN প্রিন্টারটির HP হতে বাজারজাত করা যে টোনারটি যার মডেল 76A। এই টোনারের মূল্য ১৩,৫০০ বা কোন কোন ক্ষেত্রে বেশি। এর বিপরীতে চায়না থেকে আনা টোনারের দাম চিপসহ ৪,২০০-৪৫০০। আর চিপ ছাড়া ১,১০০-১,৫০০।

উল্লিখিত মূল্য কিন্তু এই প্রিন্টার কোম্পানীগুলো ব্যবহার করার কারণ। এছাড়া এ প্রিন্টারগুলোর বিভিন্ন টুলস্, পার্টস্ ইত্যাদি সহজেই পাওয়া যায়। প্রতিনিয়ত থাকছে সফটওয়্যার হালনাগাদ। ইউটিউবে খুজলেই পাবেন হাজারো সমস্যার সমাধান।

মানের দিক দিয়ে এ প্রিন্টারগুলো অনেকদিন ব্যবহার করা যায়। আমাদের দেশে কম্পিউটার ব্যবহার করার পরিবেশ খুব একটা পরিস্কার-পরিচ্ছন্ন নয়। লক্ষ্য করবেন বেশিভাগ কম্পিউটার বা প্রিন্টারের স্থানে থাকে প্রচুর ধুলাবালি। তবুও এ প্রিন্টারগুলো অনেক দিন ভালো সার্ভিস দিয়ে থাকে। চায়না হতে আগত টোনারগুলো প্রচুর সাশ্রয়ী কিন্তু এ টোনারগুলো প্রিন্টার বা কালার প্রিন্টারগুলো হেডের মান খুব তাড়াতাড়ি খারাপ করে তোলে। কোন কোন ইম্পোর্টার চায়না টোনার বা কালি ব্যবহার করার কারণে ওয়ারেন্টিও বাজেয়াপ্ত করতে পারে।

তবে সব ছাড়িয়ে সহজতর চায়না টোনার পাওয়া এই টোনার মডেলগুলোর। যা কিনা অন্যান্য প্রিন্টারগুলোর ক্ষেত্রে দেখা যায় না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News