CAMScanner স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ্লিকেশন

Share

আমি একটি অফিসে চাকুরী করি। অফিসে প্রতিদিন আমাকে আমার অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করতে হয়। পুরোনো হওয়ায় আমার স্ক্যানারটি প্রায়ই সমস্যা করে। ফলে অফিসের অন্য কোন সেকশনে হতে স্ক্যানিং এর কাজগুলো করে নিতে হয়। এতে দেখা যায়, নীচ তলা থেকে উপরের তলায় প্রায় উঠা-নামা করতে হয়, সময় নষ্ট হয় প্রচুর এবং ওই সেকশনের সহকর্মীরও দেখি আজকাল বিরক্তিভাব। বসকে নতুন স্ক্যানার কিনে দেয়ার কথা বলেও তেমন সাড়া নেই। বর্তমানে একটি নরমাল স্ক্যানারের মূল্য প্রায় ১০,০০০ টাকা। নিরূপায় হয়ে খুঁজতে খুঁজতে একটা সলুয়্যেশন পেলাম। একটি অ্যান্ড্রোয়েড অ্যাপ, নাম CAMScanner । হাতে থাকা অ্যান্ড্রোয়েড ফোনটি দিয়ে খুব সহজে স্ক্যানিং এর কাজটি সম্পন্ন করা যায়। স্মার্টফোনে CAMScanner অ্যাপটি ডাউনলোড করে নিলেই মোবাইলটি হয়ে যাবে পোর্টেবল স্ক্যানার। এছাড়াও করোনাকালীন অনলাইনে আদালত, সরকারি-বেসরকারি অফিসের স্ক্যানিং বিষয়ক কাজ-কর্মসহ প্রায় সব ডিপার্টমেন্টেই এই অ্যাপটির ব্যবহার দেখা যায়। চলুন CAMScanner এর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।

CAMScanner ডকুমেন্ট স্ক্যান ও পরিচালনার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। অ্যাপটি প্রথম ২০১১ সালে একটি চীনা সফটওয়্যার উন্নয়ন সংস্থা INTSIG Information Co. Ltd. দ্বারা প্রকাশিত হয়েছিল৷ তারপর থেকে, এটি ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোডসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপে পরিণত হয়েছে৷

স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে অ্যাপটি বিভিন্ন নথি, রসিদ, ব্যবসায়িক কার্ড এবং আরও অনেক তথ্য স্ক্যান করতে পারে। তারপর স্ক্যান করা ছবিগুলোকে PDF ফাইলে রূপান্তর করে সংরক্ষণ করে। অ্যাপটিতে OCR (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) এর মতো বৈশিষ্ট্যও রয়েছে যা ব্যবহারকারীদের স্ক্যান করা নথি থেকে টেক্সট এবং তাদের অনুসন্ধানযোগ্য করে তুলতে পারে। তবে এখনো বাংলা ফ্রন্ট এর OCR (Optical Character Recognition) করতে পারেনা। যদিও অন্যান্য OCR (Optical Character Recognition) সফটওয়্যারগুলোও এখনো বাংলা ভাষাকে সঠিকভাবে টেক্সট ফরম্যাটে রূপান্তর করতে পারে না। প্রায় ২৫ বছরে হয়েছে OCR এসেছে কম্পিউটার বিশ্বে। কিন্তু OCR এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন সুবিধা বা পরিবর্তন করতে পারে নি। যাই হোক আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই।

CAMScanner অ্যাপটির অন্যতম প্রধান সুবিধা হল এর ব্যবহারে সহজ ইন্টারফেস। অ্যাপটি ব্যবহারকারীবান্ধব। এতে Cropping এবং ইমেজ Editing এর মতো সুবিধা রয়েছে যা ব্যবহারকারীদের স্বচ্ছতা এবং পঠনযোগ্যতার জন্য তাদের স্ক্যানগুলো অপ্টিমাইজ ও কাস্টমাইজ করে দেয়।

সর্বশেষ আমার ব্যক্তিগত ব্যবহার উপযোগিতা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করছি। CAMScanner অ্যাপটির ফ্রি ভার্সনটি ব্যবহার করছি। এটির Android, iOS, ওয়েব এবং কম্পিউটার ভার্সন রয়েছে। কম্পিউটারে CAMScannerটি ইন্সটল করায় খুব সহজে মোবাইল ও কম্পিউটার স্ক্যান কপিটি শেয়ার করতে পারি। অর্থ্যাৎ আমার স্ক্যানারটি যেভাবে কাজ করতো আমি মোবাইলটি ব্যবহার করে একই কাজ করে ফেলতে পারছি। শুধু নেট কানেকশন প্রয়োজন হবে।

যে সকল সুবিধা পাচ্ছেন এ CAMScanner অ্যাপ্লিকেশনটিতে-

  • বহনযোগ্য স্ক্যানার
  • অটো ইমেজ Crop এবং পরিচ্ছন্নতা
  • ওয়ারলেস প্রিন্টিং সেবা এবং বৈশ্বিক ফ্যাক্স প্রদান
  • ছবি থেকে টেক্সট ফরম্যাটে রূপান্তর
  • একাধিক ডিভাইস হতে ব্যবহারের সুবিধা
  • উন্মুক্ত পিডিএফ এডিটিং
  • ফাইল কনভার্ট

বহনযোগ্য স্ক্যানার

এটি কম্পিউটার, অ্যান্ড্রোয়েড এবং আইফোন ডিভাইসের উপযোগি করে তৈরি করা। এছাড়াও ওয়েব ভার্সনেও CAMScanner ব্যবহার করা যায়। যেহেতু স্মার্টফোনে ইন্সটল করা যায়, তাই যে কোন স্থানে ব্যবহার উপযোগি হওয়ায় এটি এক ধরণের বহনযোগ্য স্ক্যানার।

অটো ইমেজ Crop এবং পরিচ্ছন্নতা

স্ক্যানিং করার পর স্বয়ংক্রিয়ভাবে ছবি Crop হয়ে যাবে। এছাড়াও ছবির রং, আলো, কনট্রাস্ট ইত্যাদি CAMScanner অ্যাপটি নিজেই সম্পাদন করে থাকে।

ওয়ারলেস প্রিন্টিং সেবা এবং বৈশ্বিক ফ্যাক্স প্রদান

এই অ্যাপের কিছু চমৎকার ফিচার রয়েছে। যে কারণে এর জনপ্রিয়তা এতো বেশি। যদি আপনার প্রিন্টারটি ওয়ারলেন্স প্রিন্টিং সেবা যুক্ত থাকে, তাহলে অ্যাপ থেকে সরাসরি প্রিন্ট বা ফ্যাক্স করা যাবে।

ছবি থেকে টেক্সট ফরম্যাটে রূপান্তর

OCR (Optical Character Recognition) এটি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ছবি থেকে টেক্সট ফর‌ম্যাটে রূপান্তর। CAMScanner অ্যাপেও এ ফিচার ব্যবহার করা হয়েছে।

একাধিক ডিভাইস হতে ব্যবহারের সুবিধা

অফিসে একটা টিমের মধ্যে একাধিক ব্যক্তি থাকতে পারে। একাধিক অফিসারের স্ক্যানিং করার প্রয়োজন হতে পারে। সব স্ক্যানিং ডকুমেন্টগুলো সুবিন্যাস করার জন্য Sync রয়েছে।

উন্মুক্ত পিডিএফ এডিটিং

পিডিএফ ডকুমেন্ট এডিটিং অপশন। এটি বেশ কাজের। প্রায়ই লক্ষ্য করে থাকবেন, ডকুমেন্ট করা ফাইলটির সামান্য কিছু পরিবর্তন বা পরিমার্জন করার প্রয়োজন হতে পারে। সেই হিসেবে এ অপশনটি বেশ কাজের।

ফাইল কনভার্ট

CAMScanner খুবই গুরুত্বপূর্ণ একটি সুবিধা রয়েছে। প্রায় দুই ডজন ফাইল কনভার্ট করার মতো সুবিধা পাওয়া যাচ্ছে এ অ্যাপের ভেতর।

Tanu Tanmoy Roy
Tanu Tanmoy Roy
শিক্ষানবিশ

Read more

Local News