HDD নাকি SSD? কোনটি ব্যবহার করবেন?

Share

২০০৫ সালের দিকে কামাল কম্পিউটার কিনেছে। সেটা ছিল পেন্টিয়াম ফোর পিন প্রসেসর। কম্পিউটারটি ওই সময়ে কেনার পর ওনার সেই একটা ভাব। তার পিসি ১২০জিবি। যা কি না ওই জেলার সর্বোচ্চ পরিমাণ হার্ডড্রাইভ। এমন অনেক গল্পই আমরা শুনেছি।

কম্পিউটার প্রজন্মের সাথে সাথে যে কয়েকটি হার্ডওয়্যার সম্পর্কে জেনে থাকবেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারটি হচ্ছে Storage বা Hard Drive । সহজ কথায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা আমাদের প্রয়োজনীয় সব ডেটাগুলো আমরা Hard Drive এ সংরক্ষণ করে থাকি। কম্পিউটার উদ্ভাবনের পর থেকে এ Hard Drive গুলো ক্রমশ উন্নত হচ্ছে। তবে এখনকার সময় টেকনোলজিগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে। এই যেমন কিছুদিন আগেও আমরা কম্পিউটার ক্রয় করার সময় অবশ্যই Hard Drive ব্যবহার করতাম। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী 1TB বা 2TB সাধারণ কম্পিউটারগুলোতে ব্যবহার করা হতো।

কিন্তু বর্তমান সময়ে ব্রডব্যান্ড প্রতিষ্ঠানগুলো নিজস্ব BDIX সার্ভার সুবিধা দেয়ায়। নিজ কম্পিউটারে মুভি, গান বা বড় বড় জায়গা দখল করা ফাইলগুলো ওইভাবে এখন আমাদের Hard Drive এ রাখার প্রয়োজন হয় না। ইন্টারনেট স্পিড প্রচুর এবং মিডিয়া সার্ভার, টরেন্ট বা অন্যান্য ওয়েবসাইট ঘুরলেই পাওয়া যায় সবই। তাই Hard Drive’র পরিমাণ থেকে কম্পিউটার স্পিডের দিকে আমাদের মনোযোগ বেশি।

hdd
Hard Drive এর নমুনা

কয়েক বছর ধরে কম্পিউটার বাজারে SSD (Solid State Drive) এর আধিপত্য। হার্ডড্রাইভ আর SSD’র মধ্যে পার্থক্য হচ্ছে Hard Drive ডেটাগুলোকে আলাদা হেড ব্যবহার করে তার তথ্যগুলো আদান-প্রদান করে থাকে। অন্য দিকে SSD হচ্ছে সলিড ফ্লাশ মেমোরি। অর্থ্যাৎ মেমোরি কার্ড বলতে আমরা যা জানি অনেকটা সেটাই। তবে এতে ব্যবহার করা হয়েছে হার্ডওয়্যার সিকিউরিটি, স্টেবল ফার্মওয়্যার, উন্নত চিপ ও টুলস। এর ফলে SSD Hard Drive’র তুলনায় প্রায় ৩-৪ গুন দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে।

SSD কে কয়েকটি ভাবে ভাগ করা হয়েছে। SSD SATA, SSD M.2, SSD M.2 NVME G1. SSD M.2 NVME G2 ইত্যাদি। প্রতিনিয়ত হার্ডওয়্যার আপডেট হচ্ছে। SSD SATA হার্ডড্রাইভের সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি। এটি হুবহু ল্যাপটপের হার্ডড্রাইভের মতো। তবে SSD গুলো বেশিরভাগই প্লাস্টিক বডি হয়ে থাকে। তাই ওজন থাকে খুবই অল্প।

অসাবধানতাবশত হাত থেকে পড়ে প্রচুর Hard Drive নষ্ট হওয়ায় ঘটনা আছে। Hard Drive কে সাধারণত বিদ্যুতের জন্য একটি SATA Power Cable এবং একটি SATA Data Cable ব্যবহার করতে হয়। SATA Power Cable সঠিকভাবে না লাগানোর কারণে হার্ডড্রাইভের বোর্ড পুড়ে যায়- এমন সমস্যা অনেক কম্পিউটার এক্সপার্ট ভুগেছেন। SSD SATA SSDটি অনেকটা হার্ডড্রাইভের মতোই। SATA Power Cable এবং SATA Data Cable দিয়ে সংযোগ দিতে হয়। অন্য দিকে M.2 ক্যাটাগরির SSD গুলোতে এই বিড়ম্বনা নাই। এই SSD গুলো সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে আলাদা করে পাওয়ার বা ডেটা ক্যাবল ব্যবহার করতে হয় না। তবে এ ধরণের সুবিধাগুলো 9th Generation মাদারবোর্ডগুলো থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায়। ইদানিং কিছু চায়না মাদারবোর্ডও এ সুবিধাগুলো নিয়ে আসছে।

ssd categories techno29.com
SSD এর নমুনা

নিম্নে আমরা SSD এবং Hard Drive’র পার্থক্য নিয়ে আলোচনা করেছি। এ আলোচনার মাধ্যমে উক্ত ডিভাইসদ্বয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন-

বিষয়সমূহSSDHard Drive
বৈদ্যুতিক ওয়াট২ ওয়াট১২ ওয়াট
ডেটা রিকোয়েস্ট টাইম১ মিলি সেকেন্ড৫.৫-৮ মিলি সেকেন্ড
ইনপুট-আউটপুট রিকোয়েস্ট টাইম২০ মিলি সেকেন্ড৪০০ – ৫০০ মিলি সেকেন্ড
ব্যাকআপ রেইট৬ ঘন্টা২০-২২ ঘন্টা
সেন্ট্রাল পাওয়ায় ইউনিট পরিমাণ১ শতাংশ৭ শতাংশ
পণ্যের লাইফটাইমের মধ্যে নষ্ট হওয়ায় প্রবণতা.৫ শতাংশ২-৫ শতাংশ
I/O কার্যকারিতার ব্যবহারপ্রতি সেকেন্ডে ৬০০০ I/Oপ্রতি সেকেন্ডে ৪০০ I/O
আকৃতিখুবই অল্প জায়গা (সাটা ২.৫ ইঞ্চি) NVME গুলো অনেক কম২.৫ ইঞ্চি / ৩.৫ ইঞ্চি
তথ্য আদান-প্রদানের মাধ্যমসলিড মেমোরি হওয়ায় চিপ টু চিপএকাধিক হেড ব্যবহার করায় চিপ টু হেড
RPM (Rendering Per Minutes)১০,০০০-১৫,০০০ হয়ে থাকেসর্বোচ্চ ৭,২০০
তথ্য জমা রাখার মাধ্যমফ্লাশ মেমোরি চিপম্যাগনেটিক প্লেট
শব্দসলিড মেমোরি হওয়ায় কোন শব্দ হয় নামটর থাকায় .3dB পরিমাণ আওয়াজ
স্থায়িত্বস্বল্প বৈদ্যুতিক ওয়াট আর সলিড চিপ হওয়ায় বেশি১২ ওয়াট বিদ্যুৎ এবং অনেক ইলেক্ট্রিক পার্টস, তাই কম
ক্যাপাসিটিসর্বোচ্চ M.2 NVME 4TB২.৫ ইঞ্চি – 2TB এবং ৩.৫ ইঞ্চি – 10TB
মূল্যSSD’র মূল্য বেশি। যেমন- 1TB- ১২,০০০SSD তুলনায় ৩ গুন দাম কম। যেমন- 1TB-৪,০০০
ওয়ারেন্টি৩-৫ বছর, ব্র্যান্ড অনুযায়ী (নতুন প্রদান করে)২ বছর (নতুন প্রদান করে)
SSD এবং HDD’র মধ্যে পার্থক্য। দ্বিতীয় কলাম SSD এবং তৃতীয় কলাম HDD

উপরের টেবিলটির পার্থক্যগুলো দেখলে বুঝতে পারবেন SSD এবং Hard Drive দুটো হার্ডওয়্যার ডিভাইসের পার্থক্য আসলে কি কি। SSD’র মূল্য বেশি হলেও 120/128GB, 240/256GB, 512GB, 1TB ও 4TB এভাবে অল্প পরিমাণ থেকে বেশি পর্যন্ত পাওয়ায় যায়। তাই SSD ব্যবহার উপযোগি অন্য দিকে Hard Drive – 1TB থেকে শুরু করে 10TB পর্যন্ত বেশ কয়েকটি ধরণে পাওয়ায় যায়।

বাজারে প্রচুর নন-ব্র্যান্ড SSD চলছে। প্রচলিত ব্র্যান্ডগুলো ব্যবহার করলে ভালো সেবা পাবেন। যেহেতু SSD’র মূল্য অনেক বেশি। তাই বেশিরভাগ ব্যবহারকারীগণ উইন্ডোজ ড্রাইভ হিসেবে SSD 128GB/256GB এবং তথ্য সংরক্ষণের জন্য ব্যাকআপ ড্রাইভ হিসেবে 1TB/2TB হার্ডড্রাইভ ব্যবহার করছেন।

পরিচিত কয়েকটি ব্র্যান্ড- Corsair, WD, Gigabyte, HP, Samsung, Dahua, Adata, TwinMos, Tuiton ইত্যাদি। লক্ষ্য রাখবেন উল্লিখিত ব্র্যান্ডগুলোতেও প্রচুর নকল এবং কপি পণ্য পাওয়া যায়। তাই ওয়ারেন্টি ও পণ্য ভালোভাবে বুঝে নিন।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News