রাউটার ও ইন্টারনেট নিয়ে আমাদের কিছু ভুল ধারণা

Share

নতুন ইন্টারনেট কানেকশান নিয়েছেন এখন প্রয়োজন হবে রাউটার এবং অনু। মনে মনে ভেবে রেখেছেন যে রাউটারের এন্টিনা বেশি ওই রাউটার স্পিড বেশি হবে। তবে আবার দামও বেশি হওয়া যাবে না। চলুন দেখে নেই সেই ধারণাগুলো এবং ধারণাগুলো নিয়ে গল্প বলার পর বাস্তবতা আসলে কি সেটা নিয়েও কথা বলা যাবে।

১. 300 এমবিপিএস রাউটার কিন্তু আপনার স্পিড বাড়াবে না। আপনার ISP (যার কাছ থেকে ইন্টারনেট কানেকশান নিচ্ছেন) ওই প্রতিষ্ঠান হতে প্রাপ্ত গতিই আপনি পাবেন। আমাদের দেশে খুবই কমন 10 এমবিপিএস কানেকশান। এখন যদি আপনি 1200 এমবিপিএস একটি রাউটারও বাসায় কিনে নিয়ে যান, আপনার ইন্টারনেট স্পিড কিন্তু 10 এমবিপিএসই থাকবে।

২. 10Mbps মানে হচ্ছে- 1024 x 10 = 10,240 Kbps । আন্তর্জাতিক মান অনুযায়ী আপনার ডাউনলোড স্পিড হবে- আপনার মোট লাইন স্পিডের সাথে ৮ দিয়ে ভাগ করলে প্রাপ্ত স্পিড, অর্থ্যাৎ যদি আপনার কানেকশানটি হয় 10Mbps । তাহলে 1024 x 10 = 10,240 Kbps এবং এর সাথে ভাগ ৮ । 10240 / 8 = 1240 Kbps । আপনি সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবে 1240 Kbps ।

৩. অনেক এন্টিনা হলে বেশি স্প্ডি। ব্যাপারটা কিন্তু একদমই এমন না। দেখা যায়, ASUS এর একটি দুই এন্টিনা রাউটার যা দেয় Tenda একটি ৪ এন্টিনা রাউটার এর থেকে কম দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ওয়াই-ফাই সিগনেল যত কমতে থাকবে ইন্টারনেট স্পিড রাউটারে পুরোপুরি থাকলে আপনি কম্পিউটার বা মোবাইলে স্পিড তত পাবেন না।

৪. ইন্টারনেট ক্যাবল বাজারে বাজে কোয়ালিটির পরিমাণই বেশি। সাধারণত ১০টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত প্রতি মিটার ক্যাবল কিনতে পাওয়া যায়। দাম যেমন ভিন্ন, মানও কিন্তু ভিন্ন। যে ক্যাবল যত বেশি দাম হবে সে ক্যাবলে তামার (কপার) পরিমাণ বেশি হবে। আর তামার পরিমাণ বেশি হলে ইলেকট্রিক প্রবাহ তত ভালো হবে। আপনার রাউটার হতে প্রাপ্ত প্যাকেট সমুন্বত ভাবে আসা-যাওয়া করবে। তাই কম দামি না, মান-সম্মত ক্যাবলের দিকে নজর দিন।

৫. ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে একটা চিরন্তর সত্য কথা হলো, যে পণ্যের দাম বেশি সেই পণ্যের মানও বেশি। এটা ব্যক্তিগতভাবে Techno29 এর ধারণা। তাই সাধারণ একটা ক্যাবল কানেক্টর (RJ-45) কেনার ক্ষেত্রেও সচেতন থাকুন। ৩/৪ টাকা মূল্যের কানেক্টর ব্যবহার করবেন না।

৬. ইন্টারনেট কানেকশান ২৪ ঘন্টা একই রকম থাকবে, ৩০ দিনের ১দিনও বন্ধ থাকবে না। মনে মনে যদি এ ধারণা থাকে, তাহলে মরণের আগ পর্যন্ত এ ধারণা বাদ দিন। আপনি যে ইন্টারনেট কানেকশানই ব্যবহার করুন না কেন, 24/7 পুরোদমে কানেকশান বা নেট স্পিড পাবেন না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News