ডাচ্-বাংলা ব্যাংকের স্টেটমেন্ট নিজেই ডাউনলোড করুন

Share

বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক টেকনোলজি নির্ভর সেবার জন্য সেরা তাদের মধ্যে Dutch Bangla Bank Limited অন্যতম। ইতোমধ্যে এই ব্যাংক তাদের জেলা পর্যায়ের ফাস্ট ট্রাকগুলোতে CRM মেশিন স্থাপন করেছেন। এ CRM মেশিন দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি সরাসরি আপনার ব্যাংকিং হিসেবে নগদ টাকা জমাও করা যাচ্ছে।

প্রায় সময়ই আমাদের লেনদেনের তালিকা অর্থ্যাৎ ব্যাংকিং স্টেটমেন্ট প্রয়োজন হয়। আমরা এ কাজটি এতোদিন সাধারণত ব্যাংক থেকে বা ইন্টারনেটভিত্তিক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতে পারতাম। তবে ইতোমধ্যে Dutch Bangla Bank তার সব ধরণের গ্রাহকের জন্য অনলাইন থেকে সরাসরি স্টেটমেন্ট ডাউনলোড করার ওয়েব অ্যাড্রেস তৈরি করেছে। এ অ্যাড্রেস থেকে শেষ ৬ মাসের স্টেটমেন্ট পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে।

চলুন দেখে নেই, কিভাবে ডাউনলোড করবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট-

১. https://app.dutchbanglabank.com/cbsstatement/ এ অ্যাড্রেসে প্রবেশ করুন।

DBBL 01
Select Account Statement Type হতে Individual Customer Account (Half Yearly) অথবা Corporate Customer Statement সিলেক্ট করুন।

২. যেহেতু শেষ ৬ মাস, তাই ইচ্ছে করলেই আপনি তারিখ পরিবর্তন করতে পারবেন না। স্ক্রিনশট অনুযায়ী আপনার ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর প্রদান করে CAPTCHA যা থাকবে তা হুবহু দিয়ে Verify বাটন চাপুন।

DBBL1

৩. আপনার অ্যাকাউন্টে থাকা মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং পিডিএফটি ডাউনলোড করুন।

DBBL2
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News