ব্যাংক পেমেন্ট সিস্টেম BEFTN এবং NPSB কি?

Share

ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে BEFTN এবং NPSB বহুল ব্যবহৃত দুটো পেমেন্ট সিস্টেম এবং উভয়ই আর্থিক খাতের জন্য খুব অত্যাধুনিক ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা। Bangladesh Electronic Funds Transfer Network যাকে BEFTN বলা হয় আর অন্যদিকে National Payment Switch Bangladesh একে NPSB বলা হয়।

যতই দিন যাচ্ছে আমাদের পেমেন্ট ব্যবস্থা ক্যাশলেস হয়ে যাচ্ছে। বড় অ্যামাউন্ট থেকে শুরু করে ছোট অ্যামাউন্ট ক্যাশ হ্যান্ডেলিং এর বদলে ইলেকট্রনিকভাবে সেকেন্ডের মধ্যে গ্রাহকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠাতে পারছেন। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি তফসিলভূক্ত ব্যাংক BEFTN এর আওতায় রয়েছে এবং NPSB পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে ৫১টি ব্যাংকে। যে কোন ব্যাংকের অ্যাপের ভেতর প্রবেশ করার পর Fund Transfer বা Other Bank Transfer এমন রিলেটেড মেনু/অপশন থাকবে। এতে প্রবেশ করার পর যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্র্যাঞ্চ উল্লেখ করে গ্রাহকের অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। এর পর BEFTN অথবা NPSB বাছাই ও টাকার পরিমাণ উল্লেখ করে সেন্ড করুন। একটা এসএমএস Verify করে কনফার্ম করুন।

BEFTN এবং NPSB- এ দুটো মধ্যে পার্থক্য

এ পেমেন্টে সিস্টেমের মাধ্যমে আপনি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনারে পাঠানো টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছাতে ২৪ঘন্টা সময় লাগবে। এ সময়টি সর্বোচ্চ ৩ কর্মদিবস বা ৭২ ঘন্টা লাগতে পারে। এতে কোন ধরণের চার্জ প্রয়োজন হয় না।

এ পেমেন্ট সিস্টেমে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠালে এটি সেকেন্ডের ভেতর গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। সে সেক্ষেত্রে স্ব স্ব ব্যাংকগুলো নির্দিষ্ট চার্জ নিয়ে থাকে। আবার অনেক ব্যাংক কোন ধরনের চার্জ রাখে না। তবে Dutch Bangla Bank Ltd বা Eastern Bank Ltd এর মতো ব্যাংকগুলো ১০টাকা করে চার্জ কর্তন করে থাকে। তবে প্রত্যেক ব্যাংকের নির্দিষ্ট চার্জ রয়েছে।

এছাড়াও আরেকটি পেমেন্ট সিস্টেম রয়েছে RTGS (Real Time Gross System)। এ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। কিন্তু BEFTN এবং RTGS এর মধ্যে তুলনা করলে BEFTN অনেকাংশে অপারেট করা সহজ ও নিরাপদ।

– আপনার ব্যাংক হিসাব। যা ইতোপূর্বে আপনি কোন সরকারি বা বেসরকারি ব্যাংকে চালু করেছেন।

– উক্ত ব্যাংকের অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা BEFTN এবং NPSB মাধ্যমে এক অ্যাকাউন্ট হতে অন্য অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। সেই জন্য উক্ত ব্যাংকের অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করা থাকতে হবে।

– ইন্সটল করা অ্যাপটি নতুন করে আপনার মোবাইল বা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন এবং যথাযথ প্রক্রিয়ায় অনুমোদন করিয়ে নিন। এতে আপনার অ্যাকাউন্ট প্রদানকারী ব্যাংকের সাথে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে।

– ATM কার্ড বা অন্যান্য নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্ট উক্ত অ্যাপে যুক্ত করুন। স্ব স্ব ব্যাংকগুলোর নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করুন।

– নিজ ব্যাংক হিসাব হোক বা নিজ ব্যাংক ব্যতিত অন্য ব্যাংক হোক, সেই অ্যাকাউন্ট নম্বর উক্ত অ্যাপের যুক্ত করুন।

– সব ব্যাংক অন্যান্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য NPSB মাধ্যমে সাপোর্ট নাও করতে পারে। তবে BEFTN প্রায় প্রতিটি ব্যাংক সাপোর্ট করে থাকে।

– বাংলাদেশে অনেকগুলো তফসিলভূক্ত ব্যাংক রয়েছে। যাদের নিজস্ব পেমেন্ট বাধ্যবাধকতা রয়েছে। স্ব স্ব ব্যাংকের সেই নিয়মগুলো অনুসরণ করুন।

https://techno29.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95/

https://techno29.com/schedule-pay-bill-and-send-money-by-bikash/

https://techno29.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87/
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News