“বিনিময়” কি এবং কিভাবে কাজ করে?

Share

ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা কি না বিনিময় নামকরণে বাংলাদেশে প্রথম চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে শীঘ্রই পুরো দমে কাজ শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে BFTN বা NPSB’র মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা আদান-প্রদান করা হয়ে থাকে। কিন্তু মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো একে অন্যের কাছ থেকে টাকা গ্রহন কিংবা প্রদান কোনটাই করা যেত না। কিন্তু বিনিময় আসার ফলে সেই ধরনের বিড়ম্বনাগুলো থাকছে না। সামান্য চার্জ প্রদান করেই বিকাশ থেকে রকেট কিংবা রকেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। এছাড়াও এতে যুক্ত রয়েছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) মতো প্রতিষ্ঠানগুলো। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের আভ্যন্তরিণ লেনদেন দিন দিন ক্যাশলেশ হয়ে যাচ্ছে। বিনিময় আসায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণ যে সমস্যাগুলো ছিল বিনিময় তার সম্ভাব্য সকল সুবিধা নিয়ে আসছে। এর ফলে বাংলাদেশ অর্থ্যাৎ আমরা ক্যাশলেশ প্রক্রিয়া যুক্ত হচ্ছি।

১৩ নভেম্বর ২০২২, বাংলাদেশের বাজারে উদ্বোধন করা হয় দেশের প্রথম আইডিটিপি প্রতিষ্ঠান বিনিময়। যদিও এখনও এ প্রতিষ্ঠানের কোন অ্যাপ বা ওয়েবসাইট বাজারে আসবে না। সাধারণত ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অ্যাপের ভেতর বিনিময় অল্প কিছু স্টেপে রেজিস্ট্রেশন করে এ সেবাটি চালু করা যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পর গ্রাহকের আইডির শেষে @binimoy.gov.bd যোগ হবে, যা দিয়ে গ্রাহক যে কোন বিনিময় গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে এবং গ্রহন করতে পারবেন।

বিকাশ, রকেট, কিংবা যে কোন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার পর বিনিময় সেবাটি পাবেন। বিনিময়-এ প্রবেশ করার পর সেন্ড মানি এবং রিসিভ মানি নামে দুটো অপশন পাবেন। সেন্ড মানি অপশন বাছাই করে গ্রাহকের আইডি @binimoy.gov.bd দিয়ে টাকা পাঠাতে পারবেন। বর্তমানে গ্রাহকে কোন ধরণের চার্জ প্রদান করতে হবে না।

পাশের দেশ ভারতের ন্যায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) মতো বিনিময় উদ্বোধন করে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

চার্জ যেমনটা হবে :

এমএফএস – এমএফএস : ৫ টাকা/ প্রতি ১০০০ টাকা

এমএফএস – ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) : ১০ টাকা/প্রতি ১০০০ টাকা

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News