ছবির আড়ালের প্রযুক্তি : AI ছবি কিভাবে বুঝবেন

Share

AI জয়জয়কার সারা দুনিয়ায়। অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে কোনটি এআই আর কোনটি অরিজিনাল ছবি সেটা বোঝাই বড় দায় হয়ে পড়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক এআই বানানো ছবি এখন অনলাইনে অরিজিনাল ছবি হিসেবে ছড়িয়ে পড়ছে। তাই আজকে আমাদের পোস্ট- ছবির আড়ালের প্রযুক্তি : AI ছবি কিভাবে বুঝবেন?

AI_Reality

মাইক্রোসফটের এআই ইমেজ জেনারেটর, মিডজার্নি, ডাল-ই, ডিপএআই-এর মতো বিভিন্ন ইঞ্জিন ব্যবহার করে এআই ছবি তৈরি করে। সাধারণত এই ইঞ্জিনগুলো পাবলিক ডোমেইনে থাকা অন্য ছবিগুলো থেকে তথ্য নিয়ে নতুন ছবি তৈরি করে। তবে এ ধরনের ছবিতে কিছু অসঙ্গতি দেখা যায়। সেগুলো কীভাবে বোঝা যায়?

ব্যক্তির ছবিতে বিশেষ করে হাত, পা, এবং আঙুলের ক্ষেত্রে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যায়। হাত এবং পায়ের আঙুলের সংখ্যা, আকৃতি এবং অবস্থান সঠিক না থাকার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় পাঁচ আঙুলের পরিবর্তে ছয় আঙুল, যা বাঁকা বা অতিরিক্ত লম্বা হতে পারে।

মানুষের মুখের নির্দিষ্ট অংশগুলো যেমন নাক, চোয়ালের হাড় ইত্যাদির আকৃতি কখনো কখনো অস্বাভাবিকভাবে বড় বা উঁচু হতে পারে। বিশেষ করে নারীদের নাক অনেক ক্ষেত্রে দীর্ঘ দেখা যায়।

যদি ছবিতে কোনো ব্যক্তি চশমা পরে থাকে, তবে তার চশমার প্রতিবিম্ব সঠিক নাও হতে পারে। এছাড়া, ছবি থেকে কোনো বস্তুর ছায়া সম্পূর্ণ অনুপস্থিত থাকতে পারে।

এআই দ্বারা তৈরি করা ছবিতে মানুষের চেহারায় অতিরিক্ত ‘গ্লো’ থাকে এবং ‘শার্পনেস’ কম থাকে। এতে চেহারায় কিছুটা কার্টুনের মতো ভাব আসতে পারে, যা বাস্তব নয়।

ছবিতে কোনো লেখা বা টেক্সট থাকলে সেটি অসঙ্গতিপূর্ণ হতে পারে, যেমন শব্দের ভুল বানান বা অস্বাভাবিক গঠন।

এআই দিয়ে তৈরি ছবিগুলো অত্যন্ত নিখুঁত এবং বাস্তবের চেয়ে কিছুটা ‘এয়ারব্রাশড’ লুক দিতে পারে, যা বাস্তবের সঙ্গে মেলে না। আশপাশের স্বাভাবিক উপাদানগুলোর অনেক কিছুই অনুপস্থিত থাকতে পারে, যা দেখে মনে হতে পারে, ‘কিছু একটা ঠিক নেই’।

ছবির উৎস যাচাই করতে গুগল লেন্স বা ‘রিভার্স ইমেজ সার্চ’ ব্যবহার করা যেতে পারে। এছাড়া হাইভ মডারেশন ও ইয়ানডেক্সের মতো টুলও কাজে লাগানো যেতে পারে। এআই দিয়ে তৈরি ছবি সাধারণত খুব কম জায়গায় খুঁজে পাওয়া যায়। এছাড়া, ছবি বিশ্বস্ত ওয়েবসাইট বা সূত্র থেকে এসেছে কিনা, সেটিও এই পদ্ধতিগুলো ব্যবহার করে জানা যায়।

Read more

Local News