কিবলামুখী হয়ে মুসলমান ধর্মালম্বীরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে থাকে। কিবলা হলো সৌদি আরবের মক্কায় কাবায় দিকে স্থির দিক। সমস্ত মুসলমানগণ নামাজের জন্য এ দিকে মুখ করে দাঁড়ায়। পৃথিবীর গোলাকার। সারা পৃথিবীতে ১৯৫টি দেশ রয়েছে। প্রতিটি দেশ মানচিত্রের বিভিন্ন দিকে অবস্থিত। সকল মুসলমানগণ যে দেশেরই হোক না কেন নামাজ আদায়ের জন্য মক্কার কাবা মুখী হয়ে দাঁড়ায়।
অজানা কোন স্থানে গিয়ে সেই কিবলা খোঁজা আমাদের জন্য দুরুহ হয়ে পড়ে। ফজর নামাজের সময় ঘুম ভেঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে কিবলামুখী হওয়া অনেক সময়ই বিড়ম্বনার হয়ে থাকে। সাধারণত আমরা কম্পাস কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি।
তবে আজকের আপনাকের পরিচয় করিয়ে দিব গুগলের Qibla Finder এর সঙ্গে। এটি গুগলের একটি ওয়েব লিঙ্ক। ফলে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। সরাসরি লিঙ্কে প্রবেশ করে কয়েকটি নির্দেশনা মেনে চললেই সহজেই সঠিক দিক বুঝতে পারবেন।
গুগল Qibla Finder ওয়েব অ্যাপটি AR (অগমেন্টেড রিয়েলিটি) ব্যবহার করে আপনার ফোনের ক্যামেরা চালু করে ভিডিও’র মাধ্যমে প্রার্থনার দিক নির্দেশ করে।
যেভাবে ব্যবহার করবেন
১. qiblafinder.withgoogle.com লিঙ্কটি চালু করুন।
২. আপনার সম্মূখভাগ কাবার অন্যদিকে থাকলে তীর চিহ্ন নির্দেশ করে ওই দিকে ঘুরান।
৩. কাবার ছবি স্থানে ধরুন। পশ্চিম দিক হয়ে থাকলে ওই সময় আপনার দিক পশ্চিম দিকে থাকবে।
