WordPress Single Post থেকে Featured Image হাইড রাখুন

Share

WordPress Single Post-এ শুরুতে Featured Image বড় করে দেখানো কারণে আমরা একটা কমন সমস্যা ফেস করে থাকি। দেখা যায়, পোস্টের শুরুতে Featured Image বড় করে দেখানোর কারণে Single Post’র ইমেইজ পোস্টগুলো কেমন যেন এলোমেলো মনে হয়। ছোট্ট একটা প্লাগ-ইন ব্যবহার করে কিন্তু সহজেই আমরা এ Featured Image পোস্ট Publish করার আগেই ছোট্ট একটা টিকমার্ক দিয়ে Single Post’র ভেতর হাইড করে রাখতে পারি।

প্লাগ-ইনটির নাম Conditionally display featured images on singular posts & pages। প্লাগ-ইনটি ইন্সটল করতে WordPress ডেশবোর্ডে প্রবেশ করুন। Plug-In থেকে Add New-তে ক্লিক করুন। Search Box-এ টাইপ করুন Conditionally display টাইপ করলেই প্রথমে প্লাগ-ইনটি দেখতে পাবেন। না পেলে Conditionally display featured images on singular posts & pages- এ লাইনটি লিখে সার্চ করুন। এবার ইন্সটল করে অ্যাক্টিভ করে নিন।

disable featured images

পোস্ট করার সময় Featured Image ট্যাব থেকে Display featured image in post lists only, hide on singular views-এ টিকমার্ক দিয়ে দিন।

ব্যস! হয়ে গেল। এখন থেকে হোমপেইজে Featured Image দেখালেও Single Post-এ বড় করে পুরো ইমেজটি দেখাবে না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News