SHOTHIK.AI নতুন রাইটিং Bangla AI টুলস্

Share

আপনি শুনলে আনন্দিত হবেন সম্প্রতি SHOTHIK.AI বাংলা রাইটিং AI টুলস্ উন্মুক্ত হয়েছে। এই টুলসটি আপনার লিখিত বাংলা বানান এবং ব্যাকরণের ভুল ধরিয়ে দিবে। এছাড়াও এতে রয়েছে গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন কাজে লাগে এমন কিছু টুলস্। আরো সহজ করে যদি বলি, এই টুলস ব্যবহার করে আমাদের লিখিত যে কোন বাংলা অ্যাপ্লিকেশন, খবর কিংবা প্যারার ভুলগুলো শুধরে নিতে পারবেন। এটি একটি অনলাইনভিত্তিক বাংলা বানানের AI ওয়েব অ্যাপ্লিকেশন প্রযুক্তি।

গত বছর OpenAI এর ChatGPT নিয়ে বেশ মাতামাতি গেল। AI টুলের ব্যবহার আমরা দেখেছি। কাজের পাশাপাশি আমরা দেখেছি নেতিবাচক দিকও। তবে সর্বোপরী চিন্তা করলে আমাদের দৈনন্দিন কাজে বেশ কাজেই লেগেছে আধুনিক এইসব টুল।

ShothikAI ব্যবহার করতে হলে আপনাকে যেতে হবে shothik.ai ওয়েবসাইটে। এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রবেশ করার পরই ShothikAI এর ফিচারগুলো ব্যবহার উপযোগী হবে। অন্যান্য প্রফেশনাল সেবার মতো এই সাইটে দুই ধরণের সেবা প্রদান করছে। ১. বিনামূল্যে ShothikAI টুল ব্যবহারকারী ২. ShothikAI টুল যারা কি না অ্যাকাউন্ট আপগ্রেড করে নিতে হবে। অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য মাসিক বা বাৎসরিক মূল্য প্রদান করতে হবে।

বিনামূল্যে ShothikAI ব্যবহারকারীর জন্য যা থাকছে

Paraphrase এই ওয়েব অ্যাপ্লিকেশনের প্রথম টুল। কোন একটি নির্দিষ্ট সংবাদ বা কলামকে প্যারা আকারে উপস্থাপন করার জন্য এই টুল বেশ কাজের। বাস্তবিকভাবে ব্যবহার করে দেখার জন্য যে কোন একটি পত্রিকার কলাম যা ৩০০ শব্দের ভেতর হতে হবে। সেই কলামগুলো পেস্ট করে পরীক্ষা করে দেখতে পারেন। এছাড়াও তাৎক্ষনিক পরীক্ষা করার জন্য Try Sample Text ক্লিক করেও বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন।

আপনি যে বিষয় অবলম্বনে একটি কলাম লিখলেন। অবশ্যই সেই কলামে কম বেশি ভুল থাকতেই পারে। ShotikAI এর মাধ্যমে অল্প সময়ের ভেতর সেই কলামকে সঠিক করে নিতে পারবেন। এছাড়া আপনার ওই কলামে কয়টি ভুল আছে সেটিও দেখা যাবে। এই টুলটি বাংলা বানান এবং ব্যাকরণ পরীক্ষা করে ভুল থাকলে সেটি সংশোধন করে দেয়।

bangla_grammar_shothik_AI

তবে আরেকটি চমকপ্রদ ব্যাপার হচ্ছে। আপনার লিখা কলামটিকে আপনি কি হিসেবে আউটপুট দেখতে চান সেটিও করে নিতে পারেন। ShothikAI তে Standard, News, Simple, Creative ও Technical ক্যাটাগরি রয়েছে। আপনার লিখা কলামটি News ক্যাটাগরি বাছাই করা হলে সেটি আপনাকে খবরের মতো ফরম্যাট করে দেখানো হবে। এভাবে অন্যান্য ক্যাটাগরিগুলোও রয়েছে। যার যেমন পছন্দ সেইভাবে উপস্থাপন করবে।

এটি বাংলা ব্যাকরণ এর মতো। তবে একটি ইংরেজি ভাষার জন্য প্রয়োজন্য। ইংরেজি ভাষার ভুল শব্দ বা গ্রামারকে সংশোধন করে সঠিক তথ্য উপস্থাপন করে থাকে। একজন কনটেন্ট লেখকের জন্য বেশ গুরুত্বপূর্ণ এ টুলটি।

শিক্ষার্থীদের জন্য চমৎকার Summarize টুলটি। নির্দিষ্ট তথ্যগত কোন কলামকে পয়েন্ট আকারে উপস্থাপন করে Summarize। এতে সুবিধা হয় ওই তথ্যের মূল পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে দেখানোর ফলে সহজেই তথ্যগুলো মনে রাখা যায়। আরো বিস্তারিত দেখতে নিজেই ব্যবহার করে দেখুন।

ধরুন আপনি চাকরির জন্য একটি বায়ো তৈরি করবেন। কি লিখবেন সেটা ভেবে পাচ্ছেন না। অথবা আপনি একজন আইটি এক্সপার্ট আপনার সম্পর্কে অল্প কথায় একট বায়ো তৈরি করতে চাইছেন। এই রকম শতাধিক টপিক রয়েছে। যা আপনার পছন্দ অনুযায়ী বাছাই করে কয়েকটি সংশ্লিষ্ট তথ্য প্রদান করে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন আপনার কাঙ্খিত কলাম। Wedding Invitation, Youtube Channel Description, Social Media Bio, Personal Biography ইত্যাদি

আরেকটি গুরুত্বপূর্ণ টুল Translator । এই টুল ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার মতো সুবিধা দেয়া হয়েছে। সাধারণত আমরা Google Translator ব্যবহার করে অভ্যস্ত। তবে বাংলা এই টুল ব্যবহার করেও আমাদের দৈনন্দিন কাজগুলো সারতে পারবো।

উপরোক্ত টুলগুলো ছাড়াও আরো বেশ কিছু টুলস রয়েছে। এছাড়া SHOTHIK.AI অল্প কয়েকদিন আগে বাজারে উন্মুক্ত হয়েছে। তাই হয়তো কিছু সমস্যা (বাগ) থাকাটা স্বাভাবিক। আশা করছি সময়ের সাথে সাথে সেবার মান উন্নত হবে।


techno29.com/banglaconverter
techno29.combanglaconverter
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News