Teletalk ৬৪৮ টাকায় সারা মাস ডেটা, কল, এমএমএস

Share

রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান Teletalk। বিগত কয়েক বছর ধরেই টেলিটক জনসম্পৃক্তার লক্ষ্যে নানা ধরণের অফার দিয়ে আসছে। বাংলাদেশে প্রথম ইন্টারনেট আজীবন মেয়াদ নিয়ে আসে এ প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় অন্যান্য টেলিকম প্রতিষ্ঠান বেশ কয়েকটি আজীবন মেয়াদ ঘোষণা দেয়।

টেলিটকের প্রধান বাঁধা হচ্ছে নেটওয়ার্ক। শুরু থেকে এ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কার্যক্রম খুবই স্বল্প থাকায়। দেশের জেলা শহর থেকে বের হলেই টেলিটক নেটওয়ার্ক পাওয়া দুরূহ ছিল। তবে প্রতিষ্ঠানটির রয়েছে আকর্ষনীয় সব ফিচার ও প্যাকেজ। সম্প্রতি টেলিটক চমৎকার একটি প্যাকেজ ঘোষনা করেছে। একজন গ্রাহক ব্যক্তিগত বা প্রাতিষ্ঠান কাজে এ প্যাকেজ গ্রহন করতে পারেন। কারণ এই প্যাকেজে রয়েছে ৫০ জিবি ইন্টারনেট ডেটা। কল করার রয়েছে ১০০০ মিনিট কল সুবিধা। যা সব অপারেটরে কল করার জন্য প্রযোজ্য। এছাড়া থাকছে ২০০ এসএমএস। এই পুরো প্যাকেজের মেয়াদও বেশ ভালো। পুরো এক মাস এ প্যাকেজের মেয়াদ।

তবে আনন্দের সংবাদ। খুবই তাড়াতাড়ি টেলিটক বাংলালিংকের সঙ্গে যৌথভাবে নেটওয়ার্ক টাওয়ার শেয়ার শুরু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টেলিকম প্রতিষ্ঠানটি নিজস্ব টাওয়ারের কাজ এগিয়ে নেওয়ারও ঘোষণা দিয়েছে।

Teletalk ৬৪৮ টাকায় ৩০ দিন অর্থ্যাৎ পুরো এক মাসের জন্য ৫০জিবি ডেটা, ১০০০ মিনিট কল ও ২০০ এমএমএস সমৃদ্ধ প্যাকেজ ঘোষনা দেয়

teltalk_648tk
teltalk

টেলিকম সম্পর্কিত ব্লগ : বাংলাদেশের মোবাইল অপারেটর অ্যাপসগুলো কি কি

প্যাকেজটি চালু করবেন যেভাবে (ডায়াল করুন)

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News