২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে BTCL (বিটিসিএল) নতুন ইন্টারনেট প্যাকেজ নিয়ে এলো। রাষ্ট্রীয় টেলিফোনের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড কয়েক বছর ধরেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করে আসছিল। স্বায়ত্বশাসিত সরকারি প্রতিষ্ঠান হলেও উক্ত প্রতিষ্ঠানের ইন্টারনেট প্যাকেজ এবং সেবার মাধ্যম খুব সাড়া ফেলেছে। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাসহ উপজেলা পর্যায়েও এ ইন্টারনেট সেবা পৌছে গেছে। BTCL ৫ এমবিপিএস থেকে শুরু করে ১০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট প্যাকেজ নিয়ে কাজ করছে। এছাড়াও উপরোল্লিখিত সেবা ছাড়াও বিভিন্ন আইএসপি সেবা বহু আগ থেকেই চলছে। বিটিসিএল ইন্টারনেট জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানের ফাইবার ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নেয়া হয়েছে। এছাড়াও প্যাকেজের মূল্য এবং ১০ এমবিপিএস কানেকশান নিলেই রাউটার বিনামূল্যে দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রদানকৃত রাউটারটি ডুয়াল ব্র্যান্ড এবং ইন-বিল্ড অনু সমৃদ্ধ। বর্তমান বাজার বিবেচনা করলে এই রাউটারটির মূল্য প্রায় ৫,০০০টাকা। রাউটারগুলোর মানও বেশ ভালো। চীনের জনপ্রিয় ZTE এবং V.SOL ব্র্যান্ডের একাধিক মডেলের রাউটার প্রদান করছে প্রতিষ্ঠানটি। তবে যে গ্রাহকগণ ৫ এমবিপিএস সংযোগ নিচ্ছে তাদের রাউটারের জন্য আলাদা করে চার্জ প্রদান করতে হবে। সরকারি একটা ডিমান্ড নোট ছাড়া অতিরিক্ত কোন চার্জ প্রদান করতে হয় না।
Table of Contents
ভাষার মাসে ৫, ১০ এবং ১৫ এমবিপিএস স্পিড সংযোগে অতিরিক্ত করে ৫ এমবিপিএস স্পিড যুক্ত করা হয়েছে। আকর্ষনীয় বিষয় হচ্ছে গ্রাহকগণের এই অতিরিক্ত স্পিডের জন্য বাড়তি কোন চার্জ প্রদান করতে হবে না। ৫, ১০ এবং ১৫ এমবিপিএস স্পিড সংযোগের জন পূর্বে যে চার্জ ছিল তাই রয়েছে। ইতোমধ্যে গ্রাহকগণ অতিরিক্ত ইন্টারনেট স্পিড সুবিধা ভোগ করছেন।
বিটিসিএল ইন্টারনেট বিষয়ক পূর্ববর্তী দুটো ব্লগ
বিটিসিএল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুলভ এবং ভাষা নামকরণে দুটো প্যাকেজ ঘোষনা করেছে। সুলভ হচ্ছে নতুন করে ইন্টারনেট প্যাকেজ যা নিচের টেবিলে উল্লেখ করা হয়েছে। অন্য দিকে ভাষা প্যাকেজ হচ্ছে পুরোনো প্যাকেজ ৫, ১০ এবং ১৫ স্পিড ইন্টারনেট সংযোগে অতিরিক্ত ৫ এমবিপিএস যুক্ত করে প্রকাশ করা প্যাকেজগুলো।
বর্তমান এবং নতুন (সুলভ) প্যাকেজ
| স্পিড প্যাকেজ | টেলিফোন ছাড়া শুধুমাত্র ইন্টারনেট মূল্য (ভ্যাটসহ) |
| 5 Mbps | ৩৯৯ টাকা |
| 20 Mbps | ১০৫০ টাকা |
| 25 Mbps | ১৩০০ টাকা |
| 30 Mbps | ১৫০০ টাকা |
| 40 Mbps | ২০০০ টাকা |
বর্তমান (ভাষা) প্যাকেজগুলো
যা কিনা বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন এমন গ্রাহকগণ। এসব গ্রাহকগণ যে চার্জ প্রদান করতেন সেই চার্জ একই থাকবে কিন্তু পুরোনো প্যাকেজের সাথে অতিরিক্ত ৫ এমবিপিএস যুক্ত হবে। যার জন্য অতিরিক্ত কোন চার্জ প্রদান করতে হবে না।
| পুরোনো স্পিড প্যাকেজ | পরিবর্তন হয়ে যা আপনি পাবেন | টেলিফোন ছাড়া শুধুমাত্র ইন্টারনেট মূল্য (ভ্যাটসহ) |
| 5 Mbps | 10 Mbps | ৫০০ টাকা |
| 10 Mbps | 15 Mbps | ৮০০ টাকা |
| 15 Mbps | 20 Mbps | ১০৫০ টাকা |
– উপরের তিনটি প্যাকেজের সাথে টেলিফোন সংযোগের জন্য অতিরিক্ত ১০০ টাকা চার্জ কাটা হবে।
– উপরোক্ত ৩টি প্যাকেজের সাথে অতিরিক্ত ৫ এমবিপিএস যুক্ত হয়ে প্যাকেজত্রয় ভাষা প্যাকেজে উন্নিত হয়ে যাবে।
– শুধু ইন্টারনেট প্যাকেজের রেট ভ্যাটসহ।
– ইন্টারনেট এবং টেলিফোন ব্যান্ডেল প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে সম্পূর্ণ রেট ভ্যাটসহ।
– ইন্টারনেট এবং টেলিফোন ব্যান্ডেল পোস্টপেইড প্যাকেজের ক্ষেত্রে সম্পূর্ণ রেট ভ্যাটসহ।
– ইন্টারনেট এবং টেলিফোন ব্যান্ডেল প্যাকেজের ক্ষেত্রে বিটিসিএল থেকে বিটিসিএল যে কোন নম্বরে আনলিমিটেড ফ্রি কল করা যাবে।
পূর্বে প্যাকেজগুলো (যা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে)
| স্পিড প্যাকেজ | টেলিফোন ছাড়া শুধুমাত্র ইন্টারনেট মূল্য (ভ্যাটসহ) | টেলিফোনসহ প্রি-পেইড ইন্টারনেট মূল্য (ভ্যাটসহ) | টেলিফোনসহ পোস্টপেইড ইন্টারনেট মূল্য (ভ্যাটসহ) |
| 5 Mbps | ৫০০ টাকা | ৬৫০ টাকা | ৬৭৩ টাকা |
| 10 Mbps | ৮০০ টাকা | ৯০০ টাকা | ৯২৩ টাকা |
| 15 Mbps | ১০৫০ টাকা | ১১৫০ টাকা | ১১৭৩ টাকা |
| 20 Mbps | ১২৫০ টাকা | ১৩৫০ টাকা | ১৩৭৩ টাকা |
| 25 Mbps | ১৪৫০ টাকা | ১৫৫০ টাকা | ১৫৭৩ টাকা |
| 30 Mbps | ১৬৫০ টাকা | ১৭৫০ টাকা | ১৭৭৩ টাকা |
| 40 Mbps | ২০৫০ টাকা | ২১৫০ টাকা | ২১৭৩ টাকা |
| 50 Mbps | ২৪৫০ টাকা | ২৫৫০ টাকা | ২৫৭৩ টাকা |
| 60 Mbps | ২৮০০ টাকা | ২৯০০ টাকা | ২৯২৩ টাকা |
| 75 Mbps | ৩৩২৫ টাকা | ৩৪২৫ টাকা | ৩৪৪৮ টাকা |
| 100 Mbps | ৪২০০ টাকা | ৪৩০০ টাকা | ৪৩২৩ টাকা |
কিভাবে সংযোগ গ্রহন করবেন এ সম্পর্কিত একটি পোস্ট ইতোমধ্যে আমাদের এই ব্লগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়াও বিটিসিএল এর ZTE রাউটার সম্পর্কেও একটি রিভিউ রয়েছে।
