টেলিটক, গ্রামিণ, বাংলালিংক, রবি এবং এয়ারটেল – এগুলো বাংলাদেশের বর্তমান মোবাইলভিত্তিক সেবা প্রদানকারী টেলিকম প্রতিষ্ঠান। টেলিকম প্রতিষ্ঠানগুলোর যাত্রাটা এক গ্রাহক থেকে অন্য গ্রাহকের মোবাইল কলের মাধ্যমে শুরু হলেও বর্তমান এর অত্যন্ত জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন সেবা হচ্ছে ইন্টারনেট। যেহেতু সারা বিশ্বে মোবাইল অপারেটরগুলো তারবিহীন সংযোগের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে সেই জন্য এই তারবিহীন ইন্টারনেটের জনপ্রিয় বেশি। বাড়িতে বসে-শুয়ে, রাস্তায় বা বাহিরে হেঁটে চলে ব্যবহার করতে পারছেন ইন্টারনেট। যোগাযোগ রক্ষা করতে পারছেন কোন সীমানা ছাড়াই। তাই নিসন্দেহে বলা যায় মোবাইল ইন্টারনেট বর্তমান সময়ে খুবই দরকারি এবং অঘোষিত মানুষের মৌলিক চাহিদারই অংশ।
সাধারণত মোবাইল অপারেটরগুলো কলসেবা, ইন্টারনেট, খুদেবার্তাসহ নানাবিদ সুবিধা প্রদান করে থাকে। এতো এতো সেবা সবগুলো একজন সেবা গ্রহনকারী হিসেবে সবগুলো সার্ভিস মনে রাখা সম্ভব নয়। মোবাইল অপারেটরগুলোর সেবাগুলো চালু করার জনপ্রিয় মাধ্যমে USSD (Unstructured Supplementary Service Data)। অর্থ্যাৎ নির্দিষ্ট নম্বর ডায়াল করে সার্ভিস চালু করার। এসব প্রচুর সেবা আছে যা সত্যিকার অর্থে মনে রাখা প্রায় অসম্ভব।
যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে মোবাইল ফোন অপারেটরগুলো বিভিন্ন অ্যাপ নিয়ে এসেছে। যেগুলো প্রতিষ্ঠানসমূহের সবগুলো সেবা এক জায়গায় রয়েছে। এতে সেবার পাশাপাশি রয়েছে আধুনিক সব সেবা, অফার, ব্যবহারকারীর তথ্যসহ নানাবিদ সুযোগ-সুবিধা। সাধারণত অ্যাপগুলো যে সকল সুবিধা প্রদান করে থাকে তা হলো-
১. মোবাইল নম্বরে ব্যালেন্স রিচার্জ
২. ব্যবহারকারীর বিস্তারিত তথ্য
৩. ব্যবহারকারীর মিনিট, ইন্টারনেট বা মূল ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স ইত্যাদি
৪. ইন্টারনেট প্যাকেজ ও অফার
৫. কল প্যাকেজ ও অফার
৬. বিভিন্ন ভাজ সার্ভিস
এছাড়াও আরো নানা সেবা।
তবে আজকে এ ব্লগ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে উপরোক্ত মোবাইল অপারেটরগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দেয়া। আপনার ব্যবহৃত স্ব স্ব অ্যাপগুলো ইন্সটল করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।
| মোবাইল অপারেটরের নাম | অ্যাপের নাম | PlayStore | AppStore | ওয়েবসাইট |
| গ্রামিণফোন | myGP, Bangladesh | Yes | Yes | https://grameenphone.com |
| বাংলালিংক | MyBL | Yes | Yes | https://banglalink.net |
| রবি | My Robi | Yes | Yes | https://robi.com.bd |
| এয়ারটেল | MyAirtel-Bangladesh | Yes | Yes | https://bd.airtel.com/en |
| টেলিটক | myTeletalk | Yes | Yes | https://teletalk.com.bd |
অ্যাপের নাম যেভাবে দেয়া আছে একইভাবে PlayStore এবং AppStore এ খুঁজলে পাওয়া যাবে। ইন্সটল সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
