Ruijie (রুইজি) RG-EW1200 Dual-Band Router

Share

ইন্টারনেট জগতে রাউটার খুবই গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। আপনারা তো Netis, TP-Link, Tenda, Asus বা ইত্যাদি রাউটার সম্পর্কে জানেন। আজকে কিন্তু আমরা এ ব্লগটি শুরু করছি Ruijie (রুইজি) নিয়ে। কেন এই রাউটারটিকে techno29 প্রতিষ্ঠান সেরা বলছে সেটা বোঝার জন্য আপনাকে রাউটার হার্ডওয়্যার কনফিগারেশন সম্পর্কে জানতে হবে। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর কাছে রাউটারের অ্যান্টিনাটাই কিন্তু সবার আগে প্রাধান্য পায়। আমরা রাউটার কেনার আগে এর কনফিগারেশন সম্পর্কে অতটা অবগত না হয়ে রাউটার ব্র্যান্ড কি বা এর অ্যান্টিনা কয়টি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনাকে রাউটারের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে।

চলুন জেনে নেই কেন আপনি Ruijie (রুইজি) RG-EW1200 Dual-Band রাউটারটি কিনবেন?

ruijie

দীর্ঘ ওয়াইফাই রেঞ্জ

Ruijie (রুইজি) ডুয়াল ব্র্যান্ড রাউটার 5dBi সমৃদ্ধ হলেও এই রাউটারটি রেঞ্জ অন্যান্য রাউটারের তুলনায় অনেক বেশি দীর্ঘ। এছাড়া এই ওয়াইফাই তরঙ্গ প্রবাহের মধ্যে কোন ধরণের বাঁধা থাকলেও তা দ্রুততার সাথে কাজ কর্

WiFi 5 টেকনোলজি

এতে ব্যবহার করা হয়েছে WiFi 5 টেকনোলজি। ফলে Ruijie (রুইজি) হতে প্রাপ্ত ইন্টারনেট সার্ফিং হবে আরো বেশি দ্রুত, শক্তিশালি ও নিরাপদ।

ডুয়াল ব্র্যান্ড রাউটার 802.11ac Wave2

রাউটারটি 2.4GHz এর সাথে 5GHz (802.11ac) তরঙ্গ সরবরাহ করে থাকে। ফলে বেশি ডেটা আদানের প্রদানের ফলে অনলাইন কনফারেন্সসহ বড় আকৃতির তথ্য সমৃদ্ধ কাজ সহজেই সম্পন্ন করা যায়।

মেশ রাউটার

মেশ টেকনোলজি বর্তমানে সময়ে আদর্শ হতে পারে যখন আপনি একাধিক স্থানে নতুন ইন্টারনেট কাভারেজ গ্রহন করবেন ওই সময়ে। যেমন আপনার কোন রুমে যদি পর্যাপ্ত নেটওয়ার্ক রেঞ্জ না পান তাহলে মেশ টেকনোলজির রাউটার আরেকটি স্থাপন করলেই ঝামেলাবিহীন অনেক কনফিগারেশন ছাড়াই ইন্টারনেট অ্যাক্সেস পাবেন।

অ্যাপের মাধ্যমে রাউটার কন্ট্রোল

Ruijie (রুইজি) রাউটারের মজার একটা ফিচার হলো এই রাউটার কোম্পানীর রয়েছে নিজস্ব রাউটার কন্ট্রোল অ্যাপ। ফলে রাউটারে লগিন না করেই অ্যাপের মাধ্যমে রাউটারের ইন-বিল্ড অনেকগুলো কাজ করে ফেলতে পারেন। রাউটার যতগুলো সুযোগ-সুবিধা রয়েছে সবই অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারবেন।

৩ বছরের ওয়ারেন্টি

বিশাল একটা সুবিধা হচ্ছে এ রাউটারটির রয়েছে ৩ বছরের ওয়ারেন্টি সেবা। আপনার রাউটারটি ৩ বছরের জন্য ব্যবহার উপযোগি এবং এই সময়ের মধ্যে অন্য আরেকটি রাউটার কেনা থেকে চিন্তামুক্ত। যেহেতু রাউটারটির কনফিগারেশনও অনেকটা টেকনোলজি আপ-টু-ডেইট তাই ৩ বছর ভালোভাবেই ব্যবহার করতে পারেন এই রাউটারটি।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News