HP 404 প্রিন্টারের জেনুইন একটা টোনার ১৩৫০০-১৪০০০ হয়ে থাকে। আমরা এতো দামি টোনা ব্যবহার না করে সাধারণত ১২০০ টাকা মূল্যের টোনার ব্যবহার করি, যেগুলোতে চিপ থাকে না। ফলে জেনুইন টোনারের চিপ খুলে ব্যবহার করে থাকি। প্রায়ই দেখা যায়, আমরা চিপ সঠিকভাবে লাগাতে পারছি না, লাগাতে গেলেও চিপের মধ্যে দাগ ফেলে দিচ্ছি। চলুন দেখে নেই, কিভাবে টোনারে সঠিকভাবে চিপ কানেক্ট করতে হয়।
চিপের দিকে লক্ষ্য করুন। চিপের মধ্যে T ধরনের আকৃতি দেখতে পাবেন। এটি টোনারের উপরের দিকে থাকবে। যদি এটি নিচের দিকে থাকে, প্রিন্টার চিপ ডিটেক্ট করতে পারবে না এবং প্রিন্টও হবে না।
চিপের T সেইফের ধরণ থাকবে উপরের দিকে। এইবার চাপ দিন, মনে রাখবে চাপ দেবার ক্ষেত্রে স্ক্রু-ড্রাইভারের প্লাস্টিক অংশ ব্যবহার করবেন। অসাবধানতাবশত স্লিপ করলে এ ক্ষেত্রে চিপের ক্ষতি হবে না।
সঠিকভাবে চিপ লাগানোর পরও যদি টোনার এরর আসে, প্রিন্টার রিস্টার্ট দিন।
এ টিউটিারিয়ালের ভিডিও আসছে।
