সম্প্রতি বাজারে উন্মুক্ত হয়েছে অ্যাপলের নতুন Iphone 15 ও Iphone 15 Plus । গেল কয়েক মাসে অ্যাপলের শেয়ার বাজারের দাম কমে যাওয়ায় কোম্পানীটির মূল্য কমেছে প্রায় ২০ কোটি ডলারে। চীন-যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্কের জেরে Iphone এর বাজার নিম্নমুখি হওয়ার শেয়ারের মূল্য কমেছে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যমগুলো। অ্যাপলের মোট আইফোন বিক্রির পাঁচ ভাগে এক ভাগ ফোন বিক্রি হয় চীনের বাজারে। কিন্তু চীনের অ্যাপলের প্রতি অনীহা তৈরি এবং অন্য দিকে চীনের স্থানীয় বাজারের হুয়াওয়ের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে উৎসাহিত করা হচ্ছে।
অ্যাপলের সর্বমোট আয়ের ৬০ শতাংশ আসে আইফোন বিক্রির মাধ্যমে। ফলে চীনের বাজার হারানোর আশঙ্কা থেকে দিনে দিনে অ্যাপলের শেয়ারের দাম কমছে।

তবে আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাপলের Iphone 15 থেকে চার্জিং পোর্টের পরিবর্তন। অ্যাপল শুরু থেকে তাদের নিজস্ব যে চার্জিং পোর্ট লাইটনিং কানেক্টর থেকে ইউএসবি-সি টাইপে বাজারজাত করেছে Iphone এর নতুন সংস্করণ 15 থেকে।
তবে অ্যাপল কোম্পানী কিন্তু স্বইচ্ছেতে লাইটনিং কালেক্টর থেকে ইউএসবি-সি ধরণের পরিবর্তন আনেনি। ইউরোপীয় ইউনিয়ন হতে নির্দেশনাস্বরূপ লাইটনিং কালেক্টর থেকে ইউএসবি-সি এসেছে। এই পরিবর্তনটি অ্যাপলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে ধারণা করা হচ্ছে। মূলত ই-বর্জ্য হ্রাসের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি অ্যাপলের Iphone 15 এর উদ্বোধন অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ওয়ান্ডারলাস্ট।
