ডোমেইন এবং হোস্টিং কি?

Share

ডোমেইন কি?

আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার নাম কি? যদি আবার জিজ্ঞেস করি ভাই আপনার ডোমেইন কি?

দুটো প্রশ্নই কিন্তু একই। নাম এবং ডোমেইন একই অর্থ বহন করে। তবে দুটো দুই ধরণের কাজে ব্যবহার করা হয়। আপনি ব্যক্তি তাই আপনাকে নাম হিসেবে প্রশ্ন করলাম। অন্য দিকে ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম। তাই এই ক্ষেত্রে ডোমেইন বলে সম্বোধন করবো। আপনার ওয়েবসাইটি ভিজিটর কিভাবে খুজেঁ পাবে? আপনার ডোমেইন(নাম) জানানোর পর সেই ডোমেইনটি ভিজিটর ব্রাউজার (গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, ওপেরা ইত্যাদি) দিয়ে প্রবেশ করবে।

চলুন একটি উদাহরণ দেই। যেমন- techno29.com । এটি এই ওয়েবসাইটের নাম। এই রকম অনেক ডোমেইন সম্পর্কেই আপনি জানেন। যেমন- prothomalo.com, google.com, gmail.com । তবে জেনে রাখুন ডোমেইন এবং হোস্টিং কিন্তু এক বিষয় নয়। চলুন জেনে নেই হোস্টিং কি!

হোস্টিং কি?

হোস্টিং হচ্ছে জায়গা। যেমন- আপনার মোবাইল ফোনে কতোশত ছবি তুললেন। ছবিগুলোতো সবই আপনার ফোনের মেমোরিতে তাই না? এই মেমোরিকে হোস্টিং বলা যায়। আপনার মোবাইলের মেমোরিকে হোস্টিং বললে ভুল হবে না। তবে ব্যাপারটা কেমন যেন শুনতে ভালো লাগে না।

What is Server Thumb 1
হোস্টিং সার্ভার কম্পিউটার। সাধারণত বাণিজ্যিক হোস্টিং কোম্পানীগুলো এ ধরণের ডেটা সার্ভারে আপনার আমার তথ্য সংরক্ষণ করে।

আপনার ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে। যেমন- ছবি, শত শত আর্টিকেল, ভিডিও, ফাইলপত্র ইত্যাদি। এইগুলো রাখার জন্য অনলাইনে মেমোরি বা জায়গা লাগে। হোস্টিং সেবা প্রদান করে এমন অনেকগুলো কোম্পানী রয়েছে। যারা শক্তিশালী কম্পিউটার বসিয়ে সেই কম্পিউটারে ২৪ ঘন্টা ইন্টারনেট সেবা নিশ্চিত করেছে। সেই কম্পিউটারে অনেকগুলো হার্ডড্রাইভ। সেই হার্ডড্রাইভের তথ্য যেমন হারিয়ে না যায় সে জন্য ব্যাকআপ হার্ডড্রাইভও সেট করা আছে। প্রিমিয়াম কন্ট্রোল এবং হিসাব সফটওয়্যার গ্রহনের প্রতি বছর সফটওয়্যারের জন্য অর্থ প্রদান। এই যে এতো এতো কাজগুলো হোস্টিং কোম্পানী করছে এগুলোতে সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের নিয়ন্ত্রন করা সম্ভব নয়। অথবা সম্ভব হলেও তা প্রচুর ব্যয়বহুল। হোস্টিং কোম্পানীগুলো এই কাজগুলো করেই আমাদের সেবা দিয়ে থাকে।

মোদ্দাকথা, হোস্টিং হলো মেমোরি। যা কি না ২৪ ঘন্টা ইন্টারনেট সংযোগ রয়েয়ে এমন সব শক্তিশালী কম্পিউটার।

হোস্টিং এর তথ্য প্রদর্শন করার জন্য ডোমেইনের সঙ্গে হোস্টিং এর একটি লিংক তৈরি করতে হয়। লিংক তৈরি করার সমস্ত তথ্য হোস্টিং প্রভাইডার প্রদান করবে। হোস্টিং কম্পিউটার যদি বন্ধ থাকে তাহলে আপনার ওয়েবসাইটও দেখা যাবে না। তাই অবশ্যই হোস্টিং দেখে নিতে হবে। অবশ্যই অবশ্যই একটি ভালো কোম্পানীকে বাছাই করতে হবে। আর মনে রাখবেন- কম দামে কিন্তু ভালো হোস্টিং পাওয়া যায় না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News