Microsoft Bing এ যুক্ত হলো DALL-E AI Image Creator

Share

অনলাইন দুনিয়ায় এ বছরটাই শুরু AI এর মাধ্যমে। AI এর জয়গান এখন সাড়া বিশ্বে। OpenAI যে AI এনেছে সেখানে আমরা দেখতে পেয়েছি খুব অল্প সময়ে আমরা তৈরি করে নিতে পারছি বিভিন্ন বিষয়ের উপর কনটেন্ট, রচনা কিংবা ওয়েব কোডিং এর বড় বড় সব স্ক্রিপ্ট। এছাড়াও বিজ্ঞান বিষয়ক তথ্য, অংক, প্রত্যহ ঘটে যাওয়া সব আলোচনা সহজেই সমাধান করে দিচ্ছে এই AI । আজকের বিষয়বস্তু Microsoft Bing এ যুক্ত হলো DALL-E AI Image Creator

আজকে AI এর আরেক চমক Image নিয়ে আমরা হাজির হয়েছি। OpenAI তাদের ChatGPT এর পাশাপাশি অনলাইন বাজারে উন্মুক্ত করেছিল DALL-E । তবে মানুষের নজর কেড়েছিল Chat বিষয়বস্তুটি। AI যে ছবি তৈরি করে দিতে পারে সেটা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। তবে সম্প্রতি Microsoft এর সার্চ ইঞ্জিন Bing AI Images Creator কে তাদের ওয়েবসাইটে সংযুক্ত করেছে।

AI by Bing
AI by Bing

DALL-E আসলে কি?

DALL-E হচ্ছে AI এর মাধ্যমে Images তৈরির একটি সেবার নাম। এর মাধ্যমে আপনি কি ধরণের ছবি চাইছেন সেটা বিস্তারিত লিখে দেবার পর DALL-E কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনাকে Image তৈরি করে দিবে। যেমন ধরুন আপনি চাইছেন একটি পুরোনো বাড়ি অনেক গভীর জঙ্গলের জীর্ণসির্ণ হয়ে পড়েছে আছে অথবা আপনি চাইছেন একটি ঘোড়া ঝকঝকে চাঁদের আলোতে টানা মেলে উড়ছে। আপনি চিন্তাটুকু লিখে দিলেই AI সেই অনুযায়ী Image তৈরি করে দিবে। ব্যাপারটা খুব মজার না!!!!

আরো পড়তে পারেন

https://techno29.com/chatgpt-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86/

তো চলুন Microsoft Bing যে DALL-E AI Image Creator কে তাদের সাইটে যুক্ত করেছে সেটা সম্পর্কে জেনে নেয়া যাক। তবে হ্যাঁ এ সেবা পেতে হলে অবশ্যই Microsoft ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। Microsoft অ্যাকাউন্ট তৈরি করা ফ্রি। সহজেই hotmail.com, outlook.com এর মতো একটি ইমেইল তৈরি করে নিন। এর পর এ লিঙ্কে প্রবেশ করুন।

https://www.bing.com/images/create

এখন তৈরি করা ইমেইল দিয়ে লগ-ইন করুন এবং আপনার চিন্তা যে বিষয়বস্তু আসে সেটা প্রকাশ করুন এবং Create বাটনে চাপুন। অল্প সময়ের ভেতর দেখতে পাবেন আপনার ভাবনার সাথে মিলিয়ে Microsoft Bing সার্চ ইঞ্জিন DALL-E AI এর মাধ্যমে বেশ কয়েকটি Image তৈরি করে দিয়েছি।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Table of contents [hide]

Read more

Local News