Windows 10 ISO ডাউনলোড করার পদ্ধতি (ভিডিওসহ)

Share

বর্তমান সময়ে যতগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম রয়েছে তার মধ্যে সব চাইতে জনপ্রিয় Windows 10 । ইদানিং সময়ে বেশির ভাগ নতুন ল্যাপটপ কিংবা ডেক্সটপ ক্রয় করার সময় জিনুইন উইন্ডোজ ইন-বিল্ড থাকে। এখনকার জেনুইন বা লাইসেন্স উইন্ডোজগুলোর জন্য সরাসরি সিরিয়াল নম্বর প্রদান না করে ডিজিটাল লাইসেন্স হিসেবে কম্পিউটারের প্রসেসরের সিরিয়ালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যায়। তবে ক্র্যাক বা পাইরেটেড উইন্ডোজগুলো কিন্তু মূল লাইসেন্স রেজিস্ট্রেশন করতে পারে না।

একটি কম্পিউটারকে মূল ডিজিটাল লাইসেন্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে হলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে মূল উইন্ডোজ ডেটাগুলো পেনড্রাইভে বুট করে নিতে হয়। এই বুট করার একটি মাধ্যমে রয়েছে যেটি কি না সময় স্বাপেক্ষ বা যতবারই উইন্ডোজ দেয়ার প্রয়োজন হবে ততবারই একই কাজ বার বার করতে হবে। তবে লাইন থেকে বের হয়ে এই কাজটি আমরা সহজভাবে একটু অন্যভাবে করতে পারি। আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে মূল Windows 10 ISO ফাইলটিকে একবারের জন্য ডাউনলোড করে নিব এবং উক্ত ফাইলটিকে পরবর্তী ব্যবহারের জন্য আমাদের ব্যাকআপ ড্রাইভে সংরক্ষণ করব।

এতো ভবিষ্যতের জন্য আমরা দুটো সুবিধা পাব। ১. পেনড্রাইভে প্রায় ৫.৬জিবির মতো ডেটা ডাউনলোড হয় যা সময় স্বাপেক্ষ। ২. একই কাজ বার বার করতে হবে যা কি না সময়খেক। প্রথমবার ডাউনলোড করে রাখলেই পুনরায় ৪/৫ মিনিটের ভেতর পেনড্রাইভ বুট হয়ে যাবে। এতে সময় বেঁচে যাবে।

সরাসরি Windows 10 ISO মাইক্রোসফট এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় না। এই পুরো প্রক্রিয়াটি আমরা Google Chrome ব্রাউজার ব্যবহার করে সম্পন্ন করব। গুগলে Windows 10 Download লিখে সার্চ করলেই প্রথম লিঙ্কে প্রবেশ করলেই মূল Windows 10 Download পেইজটি চলে আসবে। এছাড়া https://www.microsoft.com/en-us/software-download/windows10 ঠিকানায় সরাসরি প্রবেশ করা যাবে। পেইজে প্রবেশ করার পর নিচের মতো স্ক্রিনশট দেখতে পাবেন।

Windows 10 Home Page

উক্ত পেইজের যে কোন স্থানে Right বাটন ক্লিক করুন Inspect সিলেক্ট করুন। নিচের পেইজটি দেখতে পাবেন।

Windows 10 Home Inpect

লাল রঙ চিহ্নিত আইকনকে কিছুটা বড় করে দেখানো হয়েছে। এর ভেতর ডান পাশের মোবাইল বা ট্যাব আইকনে ক্লিক করুন। পেইজটিকে নতুন করে রিলোড করুন। মোবাইল ব্রাউজারের পেইজের মতো দেখতে পাবেন। আরো ভালোভাবে বুঝতে স্ক্রিনশট-৩ দেখুন।

Windows 10 Select ISO

Select edition বাটন থেকে ভার্সনটি সিলেক্ট করুন। উল্লেখ্য, উক্ত বাটনে একটি অপশনই আছে। Confirm করুন। Windows 10 ISO ডাউনলোড করার দুটো অপশন পাবেন 64 Bit ও 32 Bit । 64 Bit ডাউনলোড করুন। পুরো ISO টির ফাইল সাইজ প্রায় ৫.৬ জিবি।

পুরো টিউটোরিয়ালটি ভিডিও দেখুন :

Windows 10 ISO Download from Microsoft website || মূল উইন্ডোজ ১০ ISO ডাউনলোড
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News