
Surokkha (সুরক্ষা) Vaccine বা Covid-19 টিকা (ভ্যাক্সিন) যথাযথভাবে প্রদানের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর হতে সুরক্ষা ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়। সুরক্ষা ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ভার্সন উন্মুক্ত করা হয়েছে। উভয় মাধ্যম ব্যবহার করে একজন ভ্যাক্সিন গ্রহনকারী রেজিস্ট্রেশন, টিকা গ্রহন ও টিকা সনদ গ্রহন, তথ্য সংশোধন করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর টিকা গ্রহনের তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। ভ্যাক্সিন গ্রহনকারী সেই তারিখ হিসেবে উল্লেখিত স্বাস্থ্য কমপ্লেক্স হতে ভ্যাক্সিন গ্রহন করবেন। Surokkha (সুরক্ষা) Vaccine তথ্য সংশোধন করবেন যেভাবে ব্লগ পোস্ট শুরু করার আগে রেজিস্ট্রেশন করার মাধ্যম সম্পর্কে জেনে নেই।
Table of Contents
সুরক্ষা ম্যানেজমেন্ট সিস্টেমে তিন ভাগে রেজিস্ট্রেশন করা যায়
১. জন্ম সনদ : একজন নাগরিক জন্ম সনদ ব্যবহার করে তার ১৭ সংখ্যার জন্মসনদ নং ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
২. NID (এনআইডি) : স্বাস্থ্য বিভাগ প্রাথমিক অবস্থায় এনআইডি ব্যবহার করে ভ্যাক্সিন গ্রহনের রেজিস্ট্রেশন শুরু করে। একজন নাগরিক পুরোনো এনআইডি অনুযায়ী (১৩ সংখ্যা ও ১৭ সংখ্যা) এবং পরবর্তীতে স্মার্ট এনআইডি ১০ সংখ্যার নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
৩. পাসপোর্ট : এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যখন ভ্যাক্সিন সনদ প্রদান করা অত্যাবশ্যকীয় করা হয় তখন পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বা পূর্ববর্তীতে এনআইডি অ্যাকাউন্টে পাসপোর্ট নম্বর যুক্ত করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হতো।
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর তথ্যগত কোন বিভ্রান্তি হলে কিভাবে এবং সরকারি কোন অফিস থেকে সহায়তা গ্রহন করবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব।
কোন সরকারি অফিস থেকে সহায়তা গ্রহন করবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের জেলা অফিস থেকে এ সেবা গ্রহন করবেন।
জেলা পর্যায়ের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কে
প্রোগ্রাম/আইসিটি অফিসার
কোন ধরণের সমস্যা প্রোগ্রাম বা আইসিটি অফিসারের মাধ্যমে সমাধান করবেন
জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পত্র এবং পাসপোর্ট অনুযায়ী ভ্যাক্সিন বিষয়ক তথ্য পরিবর্তন করতে হয়।
| জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পত্র অনুযায়ী | পাসপোর্ট অনুযায়ী |
|---|---|
| মোবাইল নম্বর | মোবাইল নম্বর |
| প্রথম ডোজের তারিখ | প্রথম ডোজের তারিখ |
| প্রথম ডোজের নাম | প্রথম ডোজের নাম |
| পাসপোর্ট নম্বর | দ্বিতীয় ডোজের তারিখ |
| দ্বিতীয় ডোজের তারিখ | দ্বিতীয় ডোজের নাম |
| দ্বিতীয় ডোজের নাম | টিকা (ভ্যাক্সিন) গ্রহনকারীর নাম |
| জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পত্রের নাম | টিকা (ভ্যাক্সিন) গ্রহনকারীর জন্ম তারিখ |
| জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পত্রের জন্ম তারিখ | লিঙ্গ |
| প্রথম ডোজ রিসেট | পাসপোর্ট নম্বর সংশোধন |
| দ্বিতীয় ডোজ রিসেট | পাসপোর্ট নম্বর পরিবর্তন |
| কেন্দ্র পরিবর্তন | কেন্দ্র পরিবর্তন |
| অন্যান্য | অন্যান্য |
কিভাবে টিকা (ভ্যাক্সিন) বিষয়ক তথ্য পরিবর্তনের জন্য আবেদন করতে হয়
তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটের সুরক্ষা ট্যাব থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনপত্রে ভ্যাক্সিন গ্রহনকারীর তথ্য প্রদান করে উল্লেখিত ধরণ অনুযায়ী আবেদন করতে হয়। আবেদনপত্রটি নমুনা সংযুক্ত।

আবেদনপত্রটি ডাউনলোড করুন : DOWNLOAD
অথবা http://doict.gov.bd ওয়েবসাইটের সুরক্ষা ভ্যাক্সিন ম্যানেজমেন্ট মেনু থেকে তথ্য সংশোধনের আবেদন পত্রটি ডাউনলোড করুন।
আবেদনকারীকে যে সকল তথ্য আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে
| টিকা (ভ্যাক্সিন) কার্ডের প্রিন্ট কপি |
| জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পত্রের ফটোকপি (নতুন বা পুরাতন) |
| অনলাইন সনদপত্রের প্রিন্ট কপি |
| পাসপোর্টের ফটোকপি (নতুন বা পুরাতন) |
| Covid-19 টিকা সনদের কপি |
| অন্যান্য |
তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের জেলা অফিস কিভাবে খুঁজে পাবেন
জেলা প্রশাসকের কার্যালয়ে খবর নিতে পারেন। তবে সম্প্রতি তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের জেলা অফিস আলাদা হওয়ায় সরাসরি খুঁজে পেতে গুগল ম্যাপে সার্চ করতে পারেন। এ ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর, DoICT বা Department of ICT লিখে সার্চ করলে খুঁজে পেতে সহজ হবে।
সাধারণত তথ্য সংশোধন করতে দিন (সরকারি অফিস অনুসারে) সময় লাগে
সর্বোচ্চ ৫/৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে
আরো বিস্তারিত জানতে DoICT ওয়েবসাইট ভিজিট করুন
http://doict.gov.bd ওয়েবসাইটের সুরক্ষা ভ্যাক্সিন ম্যানেজমেন্ট মেনু দেখুন
