কিভাবে শক্তিশালী Password তৈরি করবেন

Share

প্রশ্ন করা হলো আইডি এবং পাসওয়ার্ড ছাড়া অনলাইনে কোন পোর্টাল বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন? তাও কিন্তু না! ইন্টারনেটে অবাদ বিচরণ করা যায় না। এর জন্য রয়েছে কিছু নীতিমালা। যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর পরিচয় এবং Password। আপনি ইচ্ছে করলেই কিন্তু কারো ইমেইল অ্যাকাউন্ট বা সামাজিক মাধ্যমে সরাসরি প্রবেশ করে কোন প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন না। প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য রয়েছে আলাদা আলাদা নিরাপত্তায় ব্যবহৃত আইডি বা ইমেইল এবং পাসওয়ার্ড। এই তথ্যগুলো প্রদান করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে থাকি।

দৈনন্দিন আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেইগুলো অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অবশ্যই সরাসরি কোন আন্তর্জাতিক শব্দ ব্যবহার করা যাবে না বা কোন সরাসরি কোড ব্যবহার না করাই উচিত। যদি পাসওয়ার্ড দিতেই চান তাহলে সেটা অবশ্যই নম্বর, নাম এবং চিহ্ন দিয়ে তৈরি করবেন। সাধারণত পাসওয়ার্ড ৮ অক্ষর (ডিজিট, লেটার, চিহ্ন) দিতে হয়। তবে আপনি এর অধিক অক্ষর দিয়েও পাসওয়ার্ড করতে পারেন।

আজকে আমাদের ব্লগটি শুরু করেছি কিভাবে শক্তিশালী Password তৈরি করবেন। অর্থ্যাৎ আপনার দেয়া পাসওয়ার্ডগুলো কেমন হতে পারে। আইডি বা ইমেইল উন্মুক্ত থাকে এতে নিরাপত্তাজনিত কোন চাহিদা নেই। তবে যেহেতু ইমেইল আইডি বা পাসওয়ার্ডটি সচারচর উন্মুক্ত থাকে তাই যথাসম্ভব ছোট এবং সুন্দর হওয়া বাঞ্ছনীয়।

প্রথমত, আমাদের মনে রাখতে হবে। পাসওয়ার্ড শক্তিশালী করতে গিয়ে ভুলে যাবেন না কিন্তু। তাই কয়েকটি ফর্মূলা রয়েছে যা করে আপনি পাসওয়ার্ড মনে রাখতে পারেন। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি।

আইটি প্রফেশনাল হিসেবে অনেকের ইমেইল বা অন্যান্য অনেক সাইটের অ্যাকাউন্ট খুলে দিয়েছি। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারী পাসওয়ার্ড ভুলে যায়। যাই আমি কি করলাম এই পাসওয়ার্ডকে ৩ ভাগে ভাগ করলাম এবং এ ৩ ভাগ ফর্মূলার প্রথম ভাগ ব্যবহাকারীর পিতার নাম, দ্বিতীয় ভাগ ব্যবহারকারীর জন্মের সাল এবং তৃতীয় ভাগ হচ্ছে একটি & চিহ্ন। ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে এমন-

Kamal1980&
পাসওয়ার্ডটি হচ্ছে তাহলে : Kamal1980&

ফর্মূলাটি ব্যবহারের কারণে খুব সহজেই এবং অল্প সময়ে ওই ব্যক্তিকে ওনার পাসওয়ার্ডটা বলে দিতে পারছি। যদিও ব্যাপারটা অনৈতিক হয়ে যাচ্ছে কিন্তু পাসওয়ার্ডটি তৈরি করে দেবার পূর্বে বেশ কয়েকবার ব্যবহারকারীর অনুমতি নিয়ে কাজটি করে থাকি। খুব ব্যক্তিগত বা পরিচিত ব্যক্তি ছাড়া এ কাজগুলো থেকে বিরত থাকার অনুরোধ রইল। এই পাসওয়ার্ডের কারণেই কিন্তু অনাকাঙ্খিন অনেক ঘটনাই ঘটতে পারেন।

চলুন দেখে নেই আমাদের পাসওয়ার্ডটা কেমন হতে পারে-

পূর্ণ পাসওয়ার্ডভাগ-১ভাগ-২ভাগ-৩ভাগ-৪
shairi@@1987shairi@@1987
myGram3400!myGram3400!
swapan1980&swapan1980&
csIT3400&*^csIT3400&*^

উপরোল্লিখিত পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন। প্রতিটি পাসওয়ার্ডই কিন্তু জটিল। পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে International Word গুলো ব্যবহার না করাই ভালো। যতটুকু সম্ভব লোকাল নাম বা নম্বর ব্যবহার করুন এবং অবশ্যই সাথে এক বা একাধিক চিহ্ন (Symbol) ব্যবহার করুন। এখানে শুধুমাত্র Password শক্তিশালী করতে আপনাকে কয়েকটি ধারণা প্রদান করা হলো। কিন্তু বাস্তবিক ব্যবহারের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ব্যতিক্রম কয়েকটি ধারণা ব্যবহার করুন। আর যেই পাসওয়ার্ডই তৈরি করবেন সেটা অবশ্যই মনে রাখবেন, ধন্যবাদ।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News