আপনি প্রায় লক্ষ্য করবেন, My Computer বা This PC থেকে পেনড্রাইভ অনেকাংশ অংশ ফুল দেখাচ্ছে, কিন্তু পেনড্রাইভের ভেতরে দেখাচ্ছে ফাঁকা। এ সমস্যাটা সাধারণত ভাইরাসের কারনে হয়ে থাকে। এ ক্ষেত্রে দুশ্চিতার কোন কারণ নেই, আপনার ডেটাগুলো হাইড হয়ে আছে, সামান্য কিছু কাজ করেই তথ্যগুলো আপনি আবার আগের জায়গা নিয়ে আসতে পারেন।
চলুন শুধু করি- প্রথমত, আপনাকে দেখে নিতে হবে, পেনড্রাইভটি আপনার পিসিতে কানেক্ট করার পর ড্রাইভটির নাম কি দেখাচ্ছে, অর্থাৎ কোন লেটার দেখাচ্ছে। নিচের ছবিটি লক্ষ্য করুন-

প্রেনড্রাইভটি F: ড্রাইভ দেখাচ্ছে।
এখন Windows Key চেপে ধরে R চাপুন। Run চালু হবে। নিচের স্ক্রিনশর্টের মতো-

এখানে টাইপ করুন- CMD (ছোট হাতের অক্ষর হলেও সমস্যা নেই) – OK করুন। Command Prompt চালু হবে।

এবার এখানে টাইপ করুন বা কপি করুন এ লাইনটি- attrib -h -r -s /s /d f:*.*
এখানে লক্ষ্য করে দেখবেন f:*.* হচ্ছে আপনার কম্পিউটার হতে পাওয়া পেনড্রাইভের নাম।
এবার কীবোর্ড হতে Enter চাপুন এবং আপনার পেনড্রাইভের ঢুকে দেখুন সবগুলো ডেটা দেখাচ্ছে।
