কাজী হাসান, তিনি ইংরেজি শিক্ষক। ব্লগিং, ফটোগ্রাফি বা ইউটিউব নিয়ে তার বিস্তর জ্ঞান। একদিন বন্ধুর সাথে রাতে চা খেতে বের হয়েছে। সময় তখন প্রায় রাত ১০টা। শীতকাল, ভালোই ঠান্ডা পড়েছে। রাস্তায় প্রচুর কুয়াশা। বাইক ধীরভাবে চালানো লাগছিল। কিন্তু বাইকের হেডলাইটের আলোতে কুয়াশাকে শান্ত স্বভাবের সুন্দর দেখাচ্ছিল। ব্লগার বন্ধু বেশ কিছু ভিডিও ধারণ করছিল। আইফোনের স্টাভিলাইজেশন খুব ভালো ছিল বিধায় ফোনটি ব্যবহার করা। বেশ বড় সময় নিয়ে করা ভিডিওগুলো ফাইল সাইজও বড় হয়ে গেল। ভালো ইন্টারনেট সংযোগ আর আইফোন থেকে অ্যান্ড্রোয়েড ভিডিও পাঠানোর ভালো মাধ্যমও পাওয়া যাচ্ছিল না। বেশ বিড়ম্বনায় পড়ে শেষমেষ ভিডিওগুলো আর নেয়া হয়নি।
কিছুদিন পরে আরেক আইটি বন্ধু জানালো WhatsApp দিয়ে বড় বড় ভিডিও, ছবি নেয়া যায়। এমন কি সেই ভিডিও কোয়ালিটি নষ্ট হবে না। আমরা তো জানি ফেসবুক বা অন্যান্য সাইটগুলোতে ছবি বা ভিডিও আপলোড করলে সেটা কমপ্রেস হয়ে যায়। মান কমে যায় মূল ছবি বা ভিডিওর। এছাড়াও আরো কয়েকটি সুবিধা কথা হলো। তো সাহিল যে সাজেশান দিল তার বর্ণনা নিচের কলামের পরেই সেটা নিয়ে আলোচনা করছি। WhatsApp এর বিস্তারিত Techno29 এ পূর্বে একটি ব্লগ WhatsApp কি, নিরাপত্তা বা সুবিধাগুলো কি কি? দেখে নিতে পারেন। এতে এ অ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কিভাবে একটি বড় ভিডিওকে অন্য WhatsApp নম্বরে পাঠানো যায়?

সাহিলের উত্তর : WhatsApp-১ পোস্টটি লক্ষ করুন। ক্রমানুসারে ৫নং লাইনে Document লেখা আছে (নীল বৃত্তাকার)। জ্বি আপনি ওই ভিডিওকে Document আকারে পাঠালে বড় ফাইলও যে কারও নম্বরে পাঠাতে পারবেন। তবে Document আকারে পাঠালে প্রিভিউ হিসেবে দেখা যাবে না। কিন্তু ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর পুনরায় ডিভাইস থেকে সে ভিডিও চালু করা যাবে।
Quick Replies দিয়ে বড় ম্যাসেজের শর্টকাট তৈরি (শুধুমাত্র WhatsApp Business অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য) :
ব্যবসায়ের ব্যাপার বলি আর ব্যক্তিগত ব্যাপারই বলি না কেন, আমাদের কিন্তু ভালো সময় WhatsApp এ ব্যয় করতে হয়। এর মধ্যে একটা ব্যাপার হয়তো লক্ষ্য করেছেন। এতো সময় থাকা স্বত্বেও আমরা কিন্তু খুব তড়িৎভাবে যে কোন ম্যাসেজের উত্তর দিয়ে থাকি। বড় সময় ব্যয় করতে চাই না। যেমন- সম্মানিত কেউ একজন আছেন, তাকের আমরা সালাম দিতে গেলে- আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এতো বড় করে কিন্তু আমরা ম্যাসেজ করি না। Quick Replies এর মাধ্যমে এমন বড় বড় সব ম্যাসেজকে শর্ট করে আগে থেকেই অ্যাড করে রাখা যায়। যা কি না আপনার সময়। বাঁচাবে।
Quick Replies ব্যবহার করবেন যেভাবে-
+ বাটন চাপুন — ক্রমানুসারে ৪নং লাইনটি (কালো বৃত্তাকার) থেকে Quick Replies বাছাই করুন — পূর্বের Quick Replies গুলো দেখা যাবে — EDIT বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন আপনার Quick Replies । উদাহরণ : Shortcut এর ঘরে লিখুন web এবং Message এর ঘরে লিখুন https://techno29.com
Shortcut ব্যবহার করতে / (হ্যাশ) চাপুন এবং শর্টকাটটি লিখুন।
ছবি ব্লার (ফ্যাকাশে) করার প্রয়োজন হতে পারে
এমন হয় যে, আমরা কাউকে ছবি পাঠাবো এর মধ্যে থেকে কোন একজনকে আমরা চাইছি ব্লার করে দিব অর্থ্যাৎ ছবি যাবে ঠিকই কিন্তু যাকে ব্লার করব তার ছবি থাকবে অস্পষ্ট। ধরুন কোন পণ্যের নিচে পণ্যের মূল্য দেয়া আছে। আপনি ব্যবসায়ি, কিন্তু চাইছেন না যে, ওই পণ্যের পণ্য আপনার কাস্টমার জানুক। চাইলে আপনি ব্লার করে কাস্টমারকে সে ছবিটি পাঠাতে পারেন।
ছবি ব্লার করে পাঠাতে যা করবেন-
+ বাটনে চাপুন — Photo & Video Library থেকে ছবি বাছাই করুন — উপরের ডানের কোণায় দেখুন একটি পেন্সিল আইকন রয়েছে ওইখানে ক্লিক করুন — ক্লিক করার পর একদম নিচের লাইনের শেষ ব্র্যাশটি বাছাই করুন — এখন যে অংশটি ব্লার করতে চান ওই অংশে টেনে টেনে ব্লার করে দিন।
ভালো মানের (কোয়ালিটির) ছবির আপলোড

আমাদের WhatsApp স্যাটিংস্ এ গেলে ছবি আপলোড কোয়ালিটি Auto দেয়া থাকে। WhatsApp ব্যবহারকারীর ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করতে ছবিটি কেমন কোয়ালিটি হিসেবে পৌঁছাবে। যেহেতু ইন্টারনেট স্পিড এখন যথেষ্ট ভালো তাই এ অপশনটিকে Best Quality করেও রাখতে পারেন। যেহেতু এখন পর্যন্ত WhatsApp আনলিমিটেড রয়েছে। যা প্রয়োজন পাঠানো যাবে।
ছবি Best Quality বাছাই করতে যা করবেন — WhatsApp চালু করুন। এরপর Settings — Storage and Data — Media Upload Quality — Best Quality মার্ক করে দিন।
