অনলাইন দুনিয়ায় অনাকাঙ্খিত ক্ষতি বা বিড়ম্বনা এড়াতে আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকি। লাইসেন্স করা একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার ভাইরাস থেকে আমাদের কম্পিউটার বা ওয়েবের তথ্যগুলোকে নিরাপত্তা দিয়ে থাকে। কম্পিউটার নিয়ে যারা কাজ করেন তারা জেনে থাকবেন- অনলাইন বিশ্বে লাখ লাখ ভাইরাস আছে যা সরাসরি আমাদের তথ্যগত ক্ষতি করছে। যেমন- বর্তমান সময়ে Ramsomeware নেট দুনিয়ায় সব চাইতে ক্ষতিকর ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত কম্পিউটারের সবগুলো তথ্য (ছবি, ভিডিও, ডকুমেন্ট) বলা যায় সব ধরণের ডেটাই Encrypted করে ফেলে। পরে বড় পরিমাণ অর্থের মাধ্যমে ডেটা ফিরিয়ে দেয়। যা অনেকেই নেয়ার মতো সামর্থ্যও থাকে না। ম্যালওয়্যার সম্পর্কে ছোট করে যদি বলি, এ ম্যালওয়্যার বা স্প্রেওয়্যার সাধারণত অনলাইনের মাধ্যমে আপনার ইমেইল, ব্যাংকিং পোর্টাল বা অন্যান্য অনলাইন পোর্টালে আঘাত হানে। এতে বেহাত হয়ে যায়, ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শুরু করে অনলাইনের অন্যান্য অ্যাকাউন্ট। সেই বিবেচনায় প্রতিটি কম্পিউটারে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিভাইরাস যে শুধুমাত্র কম্পিউটারের বা ব্যক্তিগত তথ্যের জন্য ব্যবহার করে এমন না। অ্যান্টিভাইরাস প্রোটেকশনের পাশাপাশি সফটওয়্যারগুলো VPN, Child Protection, Networking Privacy, Online Payment সহ ইত্যাদি বিষয়ে নিরাপত্তা প্রদান করে আসছে।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে প্রথম লাইনে Kaspersky অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম আসবে। এছাড়াও Bitdefender, Eset সহ জনপ্রিয় অ্যান্টিভাইরাস বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে। তবে Kaspersky সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। আইটি-এক্সপার্ট হিসেবে কাজ করার সুবাদে Kaspersky অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে নতুন করে Renew করা নিয়ে প্রচুর ফোন আসে। সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে এর পরিমাণ বেশি। তাই আজকে আমাদের এ ব্লগে যেভাবে Renew করবেন Kaspersky অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারে সেটা নিয়ে আলোচনা করা হলো-
১. যাদের কম্পিউটারে Kaspersky অ্যান্টিভাইরাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওই কম্পিউটারে নিচের ছবি-১ এর মতো করে স্ক্রিণ দেখতে পাবেন। রঙ ভিন্ন হতে পারে। Renew করতে Renew License বাটনে ক্লিক করুন।

২. নিচের মতো ছবি-২ দেখতে পাবেন। Enter activation code বাটনে ক্লিক করুন।

৩. নতুন ক্রয়কৃত Activation code (৪ অংশে) ছবি-৩ এ লিখুন। এবং Activate বাটনে ক্লিক করুন। মনে রাখতে হবে Activation code সঠিকভাবে লিখতে ভুল করলে Activate বাটন (ঘাড় সবুজ রঙ) কাজ করবে না।

৪. প্রতিটি স্টেপ সঠিকভাবে সম্পন্ন করার পর License : expired এর স্থানে 365+ দিন দেখতে পাবেন। তবে সম্ভাব্য কয়েকটি সমস্যার Activate নাও হতে পারে। যেমন-
- কম্পিউটারের ঘড়ির তারিখ, সময় ও জোন সঠিক যদি না থাকে।
- অ্যান্টিভাইরাস সফটওয়্যার বেশি পুরোনো হলে।
- ইন্টারনেট সংযোগ না থাকলে।
