*7# চেপে বন্ধ করুন সিমের সব প্রোমোশনাল ম্যাসেজ

Share

মোবাইল ফোন অপারেটরগুলোর SMS এর মাধ্যমে তাদের সেবাসমূহের জানান দেয় প্রোমোশনাল ম্যাসেজের মাধ্যমে। এতোসব সেবা আর এতো সব ম্যাসেজ, ব্যবহারকারী হিসেবে সবাই খুব বিরক্ত। মোবাইল ফোনের ম্যাসেজ ইনবক্সে প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রোমোশনাল ম্যাসেজ। শুধু কি টেক্স ম্যাসেজ, প্রায় ভয়েজ ম্যাসেজও আসে। সম্প্রতি BTRC থেকে জানানো হয়েছে *7# ডায়াল করে খুব সহজেই এই প্রোমোশনাল ম্যাসেজগুলো বন্ধ করতে পারেন।

*7# চেপে আপনি যাচাই করতে পারেন এ সেবার মধ্যে আপনি অন্তর্ভূক্ত কি না। এটি যেহেতু একটি USSD (Unstructured Supplementary Service Data), যে কোন মোবাইল ফোন থেকেই এ সেবা যাচাই, বন্ধ ও চালু করা যাবে। এর জন্য স্মার্টফোন বাধ্যতামূলক নয়।

চলুন দেখে নেই কিভাবে সেবা গ্রহন করবেন!

১. আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন :

*7#

২. নিচের স্ক্রিনটি দেখতে পাবে।

pro 1

৩. স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি সেবার কথা বলা হয়েছে। 1. Stop receiving Promotional SMS 2. Start receiving Promotional 3. Check Your Promotional SMS Status

৪. প্রথমে দেখে নিন Check Your Promotional SMS Status । আপনার সিমটি Promotional SMS এর অধিনে রয়েছে কি না জানতে 3 Press করে Send/Reply বাটন চাপুন। নিচের স্ক্রিনটি দেখতে পাবেন।

Pro 2 1

৫. ফিরতি ম্যাসেজে জানানো হয়েছে যে, ডায়ালকৃত সিমটি Promotional SIM-এ অন্তর্ভূক্ত। সুতরাং পুনরায় *7# ডায়াল করুন এবং ১নং নির্দেশনাটি (Stop receiving Promotional SMS) অর্থ্যাৎ Promotional SMS সেবা বন্ধ করতে 1 Press করে Send/Reply বাটন চাপুন। এরপর নিচের ফিরতি ম্যাসেজটি দেখতে পাবেন।

pro 3

৬. ২৪ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে যে, আপনার সব ধরণের Promotional সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

৭. যদি পুনরায় Promotional SIM-এ অন্তর্ভূক্ত হতে চান তাহলে ২নং নির্দেশনাটি ডায়াল করুন।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News