বাংলাদেশ রেলওয়ে হতে টিকিট কালোবাজারী বন্ধকরণে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছে। যাত্রীর তুলনায় ট্রেনের টিকিটের অপর্যাপ্ততা, এর ভেতর রয়েছে টিকিট কালোবাজারীর বিড়ম্বনা। টিকিট যা ভ্রমণ তার – এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে তিনটি পদক্ষেপ হাতে নিয়েছে যা শুরু হচ্ছে ১ মার্চ থেকেই।
প্রথমত, এনআইডি নিবন্ধনের মাধ্যমে রেলওয়ে টিকিট ক্রয় করে যাতায়াত।
দ্বিতীয়ত, টিকিট চেকিং এর সময় POS (Point of Sales) এর ব্যবহার।
তৃতীয়ত, অনলাইনে ক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে রিফান্ডের ব্যবস্থা।
ট্রেনের টিকিট ক্রয়ের পূর্বে অবশ্যই যাত্রীদের এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন অর্থ্যাৎ ইন্টারনেটের মাধ্যমে রেলওয়ের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট এবং অফলাইন ব্যক্তিগত মোবাইল ফোন থেকে এসএমএস’র মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
–
অ্যাপ বা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করার নিয়ম
https://eticket.railway.gov.bd বা রেলওয়ের অ্যান্ড্রোয়েড অ্যাপে প্রবেশ করুন। Login বাটনে ক্লিক করার পর নিচের পেইজটি দেখতে পাবেন।

যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে Register বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিন। অ্যাকাউন্ট তৈরির সময় NID নম্বর চাইবে। নতুন রেজিস্ট্রেশন করার সময়ই ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট খোলা থাকে মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস দিয়ে লগিন করুন। লগিন করার পরই নিচের পেইজটি দেখতে পাবেন।

দেখতে পাচ্ছেন উপরের পেইজটি আপনার কাছে দুটো তথ্য চেয়েছে। ১. NID ২. Date of Birth । উক্ত তথ্য দুটো সঠিকভাবে প্রদান করে ভেরিফাই করে Submit Data বাটনে ক্লিক করুন।
–
মোবাইল বা এসএমএস'র মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম

ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে কি না হয়নি।
