3DP Chip দিয়ে মাদারবোর্ডের সব ড্রাইভার ডাউনলোড

Share

কম্পিউটার ব্যবহার করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন- আপনার দেখার পেছনে কি কাজগুলো হচ্ছে বা চলছে? যেহেতু মানুষের বানানো একটি বস্তু কম্পিউটার, সুতরাং এর প্রতিটি কাজই কোডিং এর মাধ্যমে বলে দেয়া হয়েছে যে, কে কোন কাজটি করবেন। একটি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে। হার্ডওয়্যারের উপর নির্ভর করে সফটওয়্যারগুলো আমাদের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যেমন- ভিডিও ড্রাইভারের মাধ্যমে সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন, ল্যান ডিভাইস অর্থ্যাৎ ইথারনেনের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট প্রবেশ করছে। মাদারবোর্ডের সাউন্ড চিপ সফটওয়্যার ড্রাইভারের মাধ্যমে আপনাকে সুন্দর গান শোনাচ্ছে।

এ রকম আরো লাখো কাজ কম্পিউটার করে যাচ্ছে আপনার অগোচরে। কম্পিউটারের হার্ডওয়্যারকে ধরা যায়, ছোঁয়া যায়। এই হার্ডওয়্যারগুলো চালু রাখার জন্য ব্যবহৃত হয় ড্রাইভার। যদি এই ড্রাইভার না থাকে আপনার আপনার হার্ডওয়্যার থাকলেও সেই হার্ডওয়্যারের সেবা আপনি ব্যবহার বা গ্রহন করতে পারবেন না।

এইতো গত পাঁচ বছর আগেই। ড্রাইভার ডিস্ক না থাকলে কম্পিউটারের কাজ সম্পন্ন করা যেত না। কিন্তু এখন ইন্টারনেট স্পিড আধুনিক হওয়ায় ডিস্কের কদর নাই বললেই চলে। যে কোম্পানীগুলো হার্ডওয়্যার (মাদারবোর্ড, মনিটর, হার্ডড্রাইভ ইত্যাদি) সরবরাহ করে থাকে তাদের ওয়েবসাইটে সবগুলো ড্রাইভার রয়েছে। যে কোন সময়ে ডাউনলোড করা যায় ড্রাইভারগুলো। এছাড়াও অপারেটিং সিস্টেমগুলোও এখন স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভার ডাউনলোড হয়ে যায়। তবে মূল ড্রাইভার ইন্সটল করলে হার্ডওয়্যার থেকে উন্নত সেবা পাওয়া যায়।

বেশিরভাগ সময় কোন মাদারবোর্ডের কোন ড্রাইভার কিছুটা এক্সপার্ট না হলে বোঝা যায় না। অন্যদিকে সঠিক ড্রাইভার না হলে ড্রাইভার ইন্সটলও হয় না। এ ব্লগে আমরা আপনাকে পরিচয় করিয়ে দিব 3DP Chip কে। এ সফটওয়্যারটি পোর্টেবলও পাওয়া যায়, ফলে ইন্সটল না করলেও চলে।

চলুন সফটওয়্যারটির সঙ্গে মুখচেনা হওয়া যাক-

3dp chip

উপরের স্ক্রিনশটটি দেখে হয়তো বুঝতে পেরেছেন। যখন এ সফটওয়্যারটি আপনার কম্পিউটারে চালু করবেন, তখন আপনার CPU, Motherboard তথ্যসহ Video, Audio, Lan ও অন্যান্য ড্রাইভারের নাম দেখতে পাবেন। ডাউনলোড করতে উক্ত ডিভাইসগুলোর নামের উপর ক্লিক করুন। এক ধরণের হার্ডওয়্যারের একাধিক ডিভাইস থাকলে ডান পাশে + চিহ্ন দেখতে পাবেন। যেমন- ইন্টারনেট ব্যবহার করা যায়, Wireless Card এবং LAN কার্ডের মাধ্যমে। এ জন্য Ethernet Card এর পাশে + চিহ্ন দেখতে পাচ্ছেন।

এছাড়াও এ সফটওয়্যারটিতে আরো একটি সুবিধা আছে। ধরুন আপনার কম্পিউটারে সব ড্রাইভার সেটআপ করাই আছে। Driver ট্যাব থেকে সবগুলো ব্যাকআপ রাখতে পারবেন। পরবর্তীতে নতুন করে উইন্ডোজ সেটআপ করার পর ওই ব্যাকআপকৃত ড্রাইভারগুলো আবার রিস্টোর করেই দিলেই আপনার ড্রাইভারগুলো কাজ শুরু করবে।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News