জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের অফিসিয়াল ইউনিকোড ফন্ট UN Bangla এর নতুন সাতটি সংস্করণ উন্মুক্ত করল। ইউএনডিপি ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি তাদের অফিসিয়াল ফন্টটি প্রথম উন্মুক্ত করে। ফন্টটি UN Bangla নামকরণ করা হয়। এই ফন্টটি তখন শুধুমাত্র একটি সংস্করণ ছিল। তিন বছর পর ওই ফন্টের আরো সাতটি সংস্করণ উন্মুক্ত হলো ২০২৩ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
UN Bangla ফন্টটি শুধুমাত্র অফলাইন অর্থাৎ কম্পিউটার হতে ব্যবহার করা যেত কিন্তু এই নতুন সংস্করণটি কম্পিউটার এবং অনলাইনে উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। অনলাইনে উন্মুক্ত করনের ফলে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসেও এই ফন্টটি ব্যবহার করা যাবে।
ইতোমধ্যে ইউএনডিপি তাদের অফিসিয়াল কার্যক্রমে এই ফন্টের ব্যবহার শুরু করার ঘোষণা দিয়েছেন। নতুন সাতটি সংস্করণের ফলে UN Bangla ফন্ট স্টাইলে নতুনত্ব দেখা যাবে।
পূর্বের একটি এবং নতুন সাতটি সংস্করণকে আমরা ছবি আকারে আপনাদের সাথে সামনে উপস্থাপন করছি এর ফলে খুব সহজেই ফন্টগুলোর পার্থক্য বুঝতে পারবেন। ইউএনডিপি থেকে বলা হয়েছে তাদের এই ফোনটি শুধুমাত্র টিএনডিপি ব্যবহার করবে এমন নয় এটি যে কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ফন্টগুলোর কপিরাইট : UNDP Bangladesh, ডিজাইনার : রাজন
