হাই স্পিড ইন্টারনেটের যুগে আমরা Youtube থেকে ভিডিও ডাউনলোড করি না বললেই চলে। কিন্তু্ এমন সময় ছিল মোবাইলে প্রচুর গান থাকতো, ভ্রমণে, অফলাইনে শোনা হতো। তবুও মাঝে মধ্যে তো ডাউনলোড তো করতেই হয়। অনেক সফটওয়্যার, ব্রাউজার অ্যাড-অন আমরা ডাউনলোড করে নেই যেহেতু Youtube থেকে সরাসরি ডাউনলোড করার সুযোগ নাই। তবুও অনেক কাজেই নানা ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়।
কোন ধরণের সফটওয়্যার বা অ্যাড-অন বা এক্সটেনশন ছাড়াই কিভাবে Youtube ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় চলুন দেখি-
যে কোন ব্রাউজার থেকে Youtube ভিডিও চালু করুন। যা আমরা সচারক করে থাকি। নিচের ছবিটি দেখতে পাচ্ছেন যেভাবে একটি ভিডিও চালু অবস্থায় স্ক্রিনশট দেয়া হয়েছে। এই ভিডিওটি ডাউনলোড করতে অ্যাড্রেসবার থেকে শুধুমাত্র দুটো SS দিয়ে কোন থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
যা করবেন-
১. ভিডিও চলাবস্থায় অ্যাড্রেস কারে একটা লিঙ্ক দেখতে পাবেন। (১নং ছবির মধ্য বরাবর উদাহরণ দেয়া হয়েছে)।

২. youtube.com/—————– দেখতে পাবেন। youtube.com এর Y অক্ষরের পূর্বে দুটো ss বসান। ব্যাপারটা হবে এমন- ssyoutube.com/—————–
৩. Enter দিন। নিচের ছবির মতো দেখতে পাবেন।
–

৪. Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন। এভাবে যত্তখুশি তত ভিডিও ডাউনলোড করতে পারেন।
