রাউটার ২৪ ঘন্টা চালু রাখতে Mini UPS

Share

আমাদের মৌলিক চাহিদা পাঁচটার পাশাপাশি অঘোষিতভাবে আরেকটি চাহিদা ভাগ বসিয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট। মোবাইলে হোক আর কম্পিউটারে হোক ইন্টারনেট কানেকশান আমাদের ২৪ঘন্টা লাগেই। তাইতো বেড়েছে মোবাইল বা ব্রডব্র্যান্ড সংযোগের চাহিদা। সব ছাপিয়ে ব্রডব্র্যান্ড ইন্টারনেট বেশি জনপ্রিয় তার প্রধান কারণ এ সংযোগটি ক্যাবলের মাধ্যমে হয়ে থাকে, রাউটার, অনু কিংবা মিডিয়া কনর্ভাটার নিজস্ব হওয়াতে ইন্টারনেট গতি থাকে ভালো।

WGP_techno29.com 2

তবে মাঝে বাঁধে যখন বিদ্যুৎ থাকে না। তখন পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যায়, ফলে ইন্টারনেট কানেকশান থাকে না। তবে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের আইটি পণ্য থাকার কারণে সমস্যাগুলো অল্প অল্প করে কিন্তু সমাধানও হচ্ছে। তাই সব সময় রাউটার চালু রাখতে বাজারে পাওয়া যায়, ভালো-খারাপ কোয়ালিটির বিভিন্ন Mini UPS । এই UPS আপনার ইন্টারনেট সংযোগ রাখতে নিরবচ্ছিন্ন। অর্থ্যাৎ বিদ্যুৎ চলে গেলেও ইন্টারনেট চালু থাকবে।

তবে আমরা আপনাদের সাজেস্ট করবো WPG Mini UPS । এটি বাজারের সব রাউটার থেকে মানসম্পন্ন। এটি দিয়ে একটি রাউটার এবং অনু প্রায় ৫/৭ঘন্টা ব্যাকআপ থাকে।

WGP_techno29.com 3

Mino Router-এর বৈশিষ্ট্য :

– DC সর্বোচ্চ 12V, 9V, 5V (V-ভোল্ট) দিয়ে থাকে।

– রাউটার, মিডিয়া কনভার্টার, অনু, সিসি ক্যামেরা, ডিভিআরে এ UPS ব্যবহার করা যায়। (চার্জ ব্যাকআপ কম-বেশি হতে পারে)।

– 12V 2AMP যে কোন অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেয়া যায়।

– সব ব্র্যান্ডের রাউটার, মিডিয়া কনভার্টার, অনু সাপোর্ট করার জন্য কানেকক্টর, পোর্ট ও ক্যাবল রয়েছে।

– রাউটার এবং অনু একসঙ্গে চালালে ৫/৭ ঘন্টা পাওয়ার ব্যাকআপ থাকে।

– যেহেতু UPS তাই ইলেক্ট্রিসিটি যাওয়ার পরও রাউটার ড্রপ দিবে না।

WGP_techno29.com 4
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News